১১/৩৬. অধ্যায়ঃ

মুক্তাদীর ইমামের পেছনে হাঁচি দিয়ে 'আলহাম্দু লিল্লা-হ' বলা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৯৩১

أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا رِفَاعَةُ بْنُ يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ بْنِ رِفَاعَةُ بْنِ رَافِعٍ، عَنْ عَمِّ أَبِيهِ مُعَاذِ بْنِ رِفَاعَةَ بْنِ رَافِعٍ، عَنْ أَبِيهِ قَالَ: صَلَّيْتُ خَلْفَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَطَسْتُ فَقُلْتُ: الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ مُبَارَكًا عَلَيْهِ، كَمَا يُحِبُّ رَبُّنَا وَيَرْضَى، فَلَمَّا صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ انْصَرَفَ فَقَالَ: «مَنَ الْمُتَكَلِّمُ فِي الصَّلَاةِ؟» فَلَمْ يُكَلِّمْهُ أَحَدٌ، ثُمَّ قَالَهَا الثَّانِيَةَ: «مَنَ الْمُتَكَلِّمُ فِي الصَّلَاةِ؟» فَقَالَ رِفَاعَةُ بْنُ رَافِعِ ابْنِ عَفْرَاءَ: أَنَا يَا رَسُولُ اللَّهِ. قَالَ: «كَيْفَ قُلْتَ؟» قَالَ: قُلْتَ الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ مُبَارَكًا عَلَيْهِ كَمَا يُحِبُّ رَبُّنَا وَيَرْضَى، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ ابْتَدَرَهَا بِضْعَةٌ وَثَلَاثُونَ مَلَكًا أَيُّهُمْ يَصْعَدُ بِهَا»

রিফা’ ইবন রাফি’ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি নাবী (ﷺ)-এর পিছনে সালাত আদায় করলাম তখন আমি হাঁচি দিলাম এবং বললাম- “আলহামদু লিল্লাহি হামদান কাসীরান তইয়্যিবান মুবারাকান ফীহি মুবারাকান ‘আলাইহি কামা ইউহিব্বু রব্বুনা ওয়া ইয়ারজা” (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য ও তাঁর জন্য উত্তম ও প্রচুর প্রশংসা, তাঁর প্রশংসার মধ্যে বরকত আছে, তাঁর ওপর বরকত আছে, যেভাবে তিনি পছন্দ করেন এবং সন্তুষ্ট হন)।রাসূলুল্লাহ (ﷺ) সালাত শেষ করে ফিরে বললেন, সালাতে কে কথা বলেছে? তখন কেউই জবাব দিল না।তিনি দ্বিতীয়বার বললেন, কে সালাতে কথা বলছে? তখন রিফাআহ ইবনু রাফি ইবনু আফরা বললেন, হে আল্লাহর রাসূল! আমি বলেছি। তিনি (ﷺ) বললেন, তুমি কি বলেছ? তিনি বললেন, আমি বলেছি- "আলহামদু লিল্লাহি হামদান কাসীরান তইয়্যিবান মুবারাকান ফীহি মুবারাকান ‘আলাইহি কামা ইউহিব্বু রব্বুনা ওয়া ইয়ারজা”। তখন নাবী (ﷺ) বললেন: যার হাতে আমার জীবন তাঁর শপথ! ত্রিশজনের অধিক ফেরেশতা তা নিয়ে তাড়াহুড়া করছে, কে তা নিয়ে উপরে উঠবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন