১১/৩৭. অধ্যায়ঃ

কুরআন সম্বন্ধীয় বিবিধ রিওয়ায়াত

সুনানে নাসাঈহাদিস নম্বর ৯৩৫

أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ فِي قَوْلِهِ عَزَّ وَجَلَّ: {لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ} [القيامة: 17] قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَالِجُ مِنَ التَّنْزِيلِ شِدَّةً وَكَانَ يُحَرِّكُ شَفَتَيْهِ، قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ} [القيامة: 16] قَالَ: «جَمْعَهُ فِي صَدْرِكَ، ثُمَّ تَقْرَؤُهُ». {فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ} [القيامة: 18] قَالَ: «فَاسْتَمِعْ لَهُ وَأَنْصِتْ». «فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَتَاهُ جِبْرِيلُ اسْتَمَعَ فَإِذَا انْطَلَقَ قَرَأَهُ كَمَا أَقْرَأَهُ»

ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

ইবনু আব্বাস (রাঃ) হতে আল্লাহর বাণী- “তুমি তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য তোমার জিভ নাড়াবে না। এর সংরক্ষণ ও পড়ানোর দায়িত্ব আমারই”- (সূরা কিয়ামাহ ৭৫ : ১৬-১৭) সম্পর্কে বর্ণিত আছে যে, তিনি বলেন, নাবী (ﷺ) ওহী নাযিল হওয়ার সময় কষ্ট অনুভব করতেন।আর তিনি তাঁর ওষ্ঠদ্বয় নাড়তেন। আল্লাহ তা'আলা বললেন, “তুমি তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য তোমার জিভ নাড়াবে না। এর সংরক্ষণ ও পড়ানোর দায়িত্ব আমারই। কাজেই আমি যখন তা পাঠ করি, তখন তুমি সে পাঠের অনুসরণ কর”- (সূরা কিয়ামাহ ৭৫: ১৬-১৭)। আমি তোমার হৃদয়ে একত্রিত করে দিব, অতঃপর তুমি তা পাঠ করবে। “আমি যখন তা পাঠ করি তখন তুমি সে পাঠের অনুসরণ কর”- (সূরা কিয়ামাহ ৭৫: ১৮)। অর্থাৎ মনোযোগ সহকারে শ্রবণ কর ও চুপ থাক। ফলে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে যখন জিবরীল (আঃ) আসতেন তখন তিনি শুনতে থাকতেন। আর যখন চলে যেতেন তখন তিনি ঐরূপই পাঠ করতেন যেরূপ তাঁকে পাঠ করানো হতো।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন