১১/৩৭. অধ্যায়ঃ

কুরআন সম্বন্ধীয় বিবিধ রিওয়ায়াত

সুনানে নাসাঈহাদিস নম্বর ৯৩৬

أَخْبَرَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ ابْنِ مَخْرَمَةَ، أَنَّ عُمَرَ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ هِشَامَ بْنَ حَكِيمِ بْنَ حِزَامٍ يَقْرَأُ سُورَةَ الْفُرْقَانِ، فَقَرَأَ فِيهَا حُرُوفًا لَمْ يَكُنْ نَبِيُّ اللَّهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْرَأَنِيهَا، قُلْتُ: مَنْ أَقْرَأَكَ هَذِهِ السُّورَةَ؟ قَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. قُلْتُ: كَذَبْتَ. مَا هَكَذَا أَقْرَأَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخَذْتُ بِيَدِهِ أَقُودُهُ إِلَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: يَا رَسُولِ اللَّهُ، إِنَّكَ أَقْرَأْتَنِي سُورَةَ الْفُرْقَانِ، وَإِنِّي سَمِعْتُ هَذَا يَقْرَأُ فِيهَا حُرُوفًا لَمْ تَكُنْ أَقْرَأْتَنِيهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْرَأْ يَا هِشَامُ». فَقَرَأَ كَمَا كَانَ يَقْرَأُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَكَذَا أُنْزِلَتْ». ثُمَّ قَالَ «اقْرَأْ يَا عُمَرُ». فَقَرَأْتُ فَقَالَ: «هَكَذَا أُنْزِلَتْ». ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْقُرْآنَ أُنْزِلَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ»

ইব্ন মাখরামা (রাঃ) হতে বর্ণিতঃ

, উমর ইবনুল খত্তাব (রাঃ) বলেন, আমি হিশাম ইবনু হাকিম ইবনু হিযাম (রাঃ) কে সূরা ফুরকান পাঠ করতে শুনলাম। তিনি তাতে এমন কতগুলো অক্ষর পাঠ করলেন যা রাসূলুল্লাহ (ﷺ) আমাকে পাঠ করাননি। আমি বললাম, আপনাকে এ সূরা কে পড়িয়েছে? তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ)। আমি বললাম, আপনি মিথ্যা বলছেন। রাসূলুল্লাহ (ﷺ) এরূপ পড়াননি।আমি তাঁকে তাঁর হাত ধরে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে নিয়ে এসে বললাম, হে আল্লাহর রাসূল! আপনি আমাকে সূরা ফুরকান পাঠ করিয়েছেন। আমি এ ব্যক্তিকে তা পাঠ করতে শুনলাম, সে এমন কতগুলো অক্ষর তাতে পাঠ করেছে যা আপনি আমাকে পাঠ করাননি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে হিশাম! তুমি পাঠ করে শুনাও তো; তিনি ঐরূপ পড়লেন যেরূপ পূর্বে পড়েছিলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এরূপই নাজিল হয়েছে। এরপর বললেন, হে উমর! তুমি পড়। তখন আমি পড়লাম, আবারও তিনি বললেন, এরূপই নাজিল হয়েছে। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, কুরআন সাত হরফে নাজিল হয়েছে।

[১] সাত উপ-ভাষাঃ কুরায়শ, বানূ তামীম, হুযায়ল, ইয়ামান, তায়, ছাকী ও হাওয়াযিন-এর উপ-ভাষা।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন