১৭/২৫১. অধ্যায়ঃ

কারো পশ্চাতে তার জন্য দো‘আর ফযীলত

মহান আল্লাহ বলেছেন,﴿وَالَّذِينَ جَاءُوا مِنْ بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ ١٠ ﴾ (الحشر: ١٠“যারা তাদের পরে এসেছে তারা বলে, ’হে আমাদের প্রতিপালক! আমাদেরকে এবং বিশ্বাসে অগ্রণী আমাদের ভ্রাতাদেরকে ক্ষমা কর (এবং মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে হিংসা-বিদ্বেষ রেখো না)।”(সূরা হাশর ১০ আয়াত)তিনি আরও বলেন,﴿وَاسْتَغْفِرْ لِذَنْبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ١٩﴾(محمد : ١٩)“তুমি ক্ষমা-প্রার্থনা কর তোমার এবং মুমিন নর-নারীদের ত্রুটির জন্য।”(সূরা মুহাম্মদ ১৯ আয়াত)তিনি ইব্রাহীম (আঃ) এর দো’আ উদ্ধৃত করে বলেছেন,﴿رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ ٤١ ﴾ (ابراهيم: ٤١“হে আমার প্রতিপালক! যেদিন হিসাব হবে সেদিন আমাকে, আমার পিতা-মাতাকে এবং বিশ্ববাসীদেরকে ক্ষমা করো।”(সূরা ইব্রাহীম ৪১ আয়াত)

রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ১/১৫০২

وَعَنْ أَبي الدرداء رضي الله عنه: أنَّه سَمِعَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَقُوْلُ: «مَا مِنْ عَبْدٍ مُسْلمٍ يَدْعُو لأَخِيهِ بِظَهْرِ الغَيْبِ إِلاَّ قَالَ المَلَكُ: وَلَكَ بِمِثْل» . رواه مسلم

আবূ দার্দা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন, “যখনই কোন মুসলিম বান্দা তার ভাইয়ের জন্য পশ্চাতে অদৃশ্যে দো’আ করে, তখনই তার (মাথার উপর নিযুক্ত) ফেরেশতা বলেন, ’আর তোমার জন্যও অনুরূপ।”(মুসলিম)[১]

মুসলিম ২৭৩২, ২৭৩৩, আবূ দাউদ ১৫৩৪, ইবনু মাজাহ ২৮৯৫, আহমাদ ২১২০০, ২৭০১০

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন