১৮/২৫৭. অধ্যায়ঃ
চুগলী (চুগলখুরী) করা হারাম
মানুষের মাঝে ফ্যাসাদ ও শত্রুতা সৃষ্টি করার উদ্দেশ্যে বলা কথা লাগিয়ে দেওয়াকে ’চুগলি করা’ বলে।মহান আল্লাহ বলেন,﴿هَمَّازٍ مَشَّاءٍ بِنَمِيمٍ﴾[القلم: ١١]অর্থাৎ [অনুসরণ করো না তার যে --- পশ্চাতে নিন্দাকারী, যে একের কথা অপরের নিকট লাগিয়ে বেড়ায়।(সূরা নূন ১১ আয়াত)﴿ مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ﴾ [ق: ١٨]অর্থাৎ মানুষ যে কথাই উচ্চারণ করে [তা লিপিবদ্ধ করার জন্য] তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে।(সূরা ক্বা-ফ ১৮ আয়াত)
রিয়াদুস সলেহিন : ৩/১৫৪৬
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ৩/১৫৪৬
وَعَنِ ابنِ مَسعُود رضي الله عنه: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ: «أَلاَ أُنَبِّئُكُمْ مَا العَضْهُ ؟ هِيَ النَّمِيمَةُ ؛ القَالَةُ بَيْنَ النَّاسِ» . رواه مسلم
ইবনে মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন, ’’মিথ্যা ও অপবাদ’ কি জিনিস আমি কি তোমাদেরকে বলে দেব না? তা হচ্ছে চুগলী করা, লোকালয়ে কারো সমালোচনা করা।’’(মুসলিম)[১]
সহীহুল বুখারী ৬১৩৪, মুসলিম ২৬০৬, তিরমিযী ১৯৭১, আবূ দাউদ ৪৯৮৯, আহমাদ ৩৬৩১, ৩৭১৯, ৩৮৮৬, ৪০৮৪, ৪০৯৭, ৪১৭৬, ২৭৮৩৯
