১৮/২৫৮. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ১/১৫৪৭ - দোষ বলা থেকে জিহ্বা হেফাজত
জনগণের কথাবার্তা নিষ্প্রয়োজনে শাসক ও সরকারী কর্মকর্তাদের কাছে পৌঁছানো নিষেধ। তবে যদি কোন ক্ষতি বা বিশৃঙ্খলার আশংকা হয় তাহলে তা করা সিদ্ধ
মহান আল্লাহ বলেন,﴾وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ﴿[المائدة: ٢]অর্থাৎ পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অন্যের সাহায্য করো না।(সূরা মায়েদাহ ২ আয়াত)
অন্যের দোষ বলা থেকে বাঁচা: প্রশান্ত মনের শিক্ষা
রিয়াদুস সালেহীন : ১/১৫৪৭
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/১৫৪৭
وَعَنِ ابْنِ مَسعُود رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ ﷺ: «لَا يُبَلِّغْنِيْ أَحَدٌ مِّنْ أَصْحَابِيْ عَنْ أَحَدٍ شَيْئاً، فَإنِّيْ أُحِبُّ أنْ أَخْرُجَ إِليْكُمْ وَأَنَا سَلِيْمُ الصَّدْرِ»رواه أبو داود والترمذي
‘আবদুল্লাহ ইবনু মাস’উদ (রাঃ) হতে বর্ণিতঃ
পূর্বোক্ত পরিচ্ছেদের হাদিসগুলিও এই পরিচ্ছেদের জন্য প্রযোজ্য। রাসূলুল্লাহ (ﷺ) এরশাদ করেছেন: আমার সম্মুখে আমার সাহাবীদের কেউ যেন অন্য কারো দোষ-ত্রুটি বর্ণনা না করে। কেননা তোমাদের সঙ্গে আমি প্রশান্ত মন নিয়ে সাক্ষাৎ করতে চাই। [আবূ দাউদ ও তিরমিযী][১]
আমি [আলবানী) বলছিঃ ইমাম তিরমিযী হাদীসটিকে গারীব মনে করে তার দুর্বল হওয়ার দিকে ইঙ্গিত করেছেন। আর এর সনদে মাজহূল বর্ণনাকারী রয়েছেন যেমনটি আমি ‘‘মিশকাত’’ গ্রন্থে [নং ৪৮৫২) বর্ণনা করেছি। [আর মাজহূল বর্ণনাকারী হচ্ছেন ওয়ালীদ ইবনু আবী হিশাম]। শু‘য়াইব আলআরনাঊতও হাদীসটিকে দুর্বল আখ্যা দিয়েছেন। দেখুন আবূ আব্দুর রহমান আব্দুল্লাহ্ নায়াঅনী কর্তৃক লিখিত গ্রন্থঃ ‘‘মাজমূ‘আতুল আহাদীসুয য‘ঈফাহ্ ফী কিতাবি রিয়াযিস সালেহীন’’ [২৯)।
অনুবাদের উৎস
- সংকলক:
- মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্-নাবাবী (রহ.)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
রিয়াদুস সালেহীন হাদিস ১/১৫৪৭-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো অন্যের দোষ-ত্রুটি বর্ণনা থেকে বিরত থাকা। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, তাঁর সামনে যেন সাহাবীদের কেউ অন্য কারও বিষয়ে কিছু না পৌঁছায়, কারণ তিনি তাঁদের সঙ্গে প্রশান্ত মন নিয়ে সাক্ষাৎ করতে চান। এই হাদিসে কথার প্রভাব খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। কারও দোষ বারবার শুনলে মন খারাপ হতে পারে, সম্পর্কের স্বচ্ছতা কমে যেতে পারে এবং অকারণে কষ্ট তৈরি হতে পারে। তাই মানুষকে নিয়ে অপ্রয়োজনীয় আলোচনা, দোষ খোঁজা, অভিযোগ ছড়ানো—এসব থেকে দূরে থাকা উত্তম। তবে হাদিসের শিক্ষা হলো মন্দ কথা না ছড়ানো; প্রয়োজনীয় ন্যায্য পরামর্শ বা বিচার আলাদা বিষয়, যা নিজ সীমার মধ্যে থাকতে হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অন্যের দোষ অকারণে ছড়ানো সম্পর্কের জন্য ক্ষতিকর।
- মানুষের প্রতি প্রশান্ত মন রাখা ভালো চরিত্রের অংশ।
- যে কথা প্রয়োজন নেই, তা না বলাই নিরাপদ।
- অভিযোগ বা দোষ বলার সময় উদ্দেশ্য ও প্রয়োজন যাচাই করা উচিত।
