১৮/২৫৯. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ১/১৫৪৮ - দুমুখো মানুষের নিন্দা
দু’মুখো-পনার নিন্দাবাদ
মহান আল্লাহ বলেছেন,﴾يَسْتَخْفُونَ مِنَ النَّاسِ وَلَا يَسْتَخْفُونَ مِنَ اللَّهِ وَهُوَ مَعَهُمْ إِذْ يُبَيِّتُونَ مَا لَا يَرْضَىٰ مِنَ الْقَوْلِ ۚ وَكَانَ اللَّهُ بِمَا يَعْمَلُونَ مُحِيطًا﴿ [النساء : ١٠٨]অর্থাৎ এরা মানুষকে লজ্জা করে [মানুষের দৃষ্টি থেকে গোপনীয়তা অবলম্বন করে], কিন্তু আল্লাহকে লজ্জা করে না [তাঁর দৃষ্টি থেকে গোপনীয়তা অবলম্বন করতে পারে না] অথচ তিনি তাদের সঙ্গে থাকেন, যখন রাত্রে তারা তাঁর [আল্লাহর] অ-পছন্দনীয় কথা নিয়ে পরামর্শ করে। আর তারা যা করে তা সর্বতোভাবে আল্লাহর জ্ঞানায়ত্তে।(সূরা নিসা ১০৮ আয়াত)
দুমুখো মানুষের নিন্দা: চরিত্রে একরূপ থাকার শিক্ষা
রিয়াদুস সালেহীন : ১/১৫৪৮
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/১৫৪৮
وَعَنْ أَبي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ ﷺ: «تَجِدُونَ النَّاسَ مَعَادِنَ : خِيَارُهُم فِي الجَاهِلِيَّةِ خِيَارُهُمْ فِي الإسْلاَمِ إِذَا فَقُهُوا، وَتَجِدُونَ خِيَارَ النَّاسِ فِي هَذَا الشَّأنِ أَشَدَّهُمْ كَرَاهِيَةً لَهُ، وَتَجِدُونَ شَرَّ النَّاسِ ذَا الوَجْهَينِ، الَّذِي يَأتِي هَؤُلاَءِ بِوَجْهٍ، وَهَؤُلاَءِ بِوَجْهٍ». متفق عَلَيْهِ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’তোমরা মানবমন্ডলীকে বিভিন্ন [পদার্থের] খনির ন্যায় পাবে। জাহেলী [অন্ধযুগে] যারা উত্তম ছিল, তারা ইসলামে [দীক্ষিত হবার পরও] উত্তম থাকবে; যখন তারা দ্বীনী জ্ঞান অর্জন করবে। তোমরা শাসন-ক্ষমতা ও কর্তৃত্ব-ভার গ্রহণের ব্যাপারে সে সমস্ত লোককে সর্বাধিক উত্তম পাবে যারা ঐ সব পদগুলিকে সবচেয়ে বেশী ঘৃণা বোধ করবে। আর সর্বাধিক নিকৃষ্ট পাবে দু’মুখো লোককে, যে এদের নিকট এক মুখ নিয়ে আসে আর ওদের কাছে আর এক মুখ নিয়ে আসে।’’
সহীহুল বুখারী ২৯২৮, ২৯২৯, ৩৪৯৩, ৩৪৯৪, ৩৪৯৬, ৩৫৮৯, ৩৫৯০, ৩৫৯১, ৬০৫৮, ৭১৭৯, মুসলিম ১৮১৮, ২৫২৬, ২৯১২, তিরমিযী ২০২৫, ২২১৫, আদ ৪৩০৩, ৪৩০৪, ৪৮৭২, ইবনু মাজাহ ৪০৯৬, ৪০৯৭, আহমাদ ৭২২২, ৭২৯৬, ৭৪৪৪, ৭৪৯০, ৭৬৯০, ৭৬১৯, ৭৮৩০, ৮০০৮, ৮২৩৩, ৮৯২০, ৯২৮৪, ৯৯২২, ১০০৫৫, মুওয়াত্তা মালিক ১৮৬৪ (বুখারী ও মুসলিম)[১]
অনুবাদের উৎস
- সংকলক:
- মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্-নাবাবী (রহ.)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
রিয়াদুস সালেহীন হাদিস ১/১৫৪৮-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো দুমুখো আচরণ থেকে বাঁচা। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, মানুষকে খনির মতো পাওয়া যায়। যারা জাহেলী যুগে ভালো ছিল, তারা ইসলামেও ভালো থাকে, যখন তারা দ্বীনের জ্ঞান অর্জন করে। তিনি আরও বলেছেন, শাসন বা দায়িত্বের ব্যাপারে ভালো লোকদের মধ্যে এমন লোকও আছে যারা দায়িত্বকে বেশি পছন্দ করে না। এরপর তিনি দুমুখো মানুষকে নিকৃষ্ট বলেছেন—যে একদলের কাছে এক মুখ নিয়ে আসে, আরেক দলের কাছে আরেক মুখ নিয়ে যায়। এই হাদিসে চরিত্রের স্থিরতা, সত্যবাদিতা ও ভেতর-বাহির এক রাখার শিক্ষা আছে। মানুষের সামনে মানিয়ে চলার নামে মিথ্যা রূপ নেওয়া, এক পক্ষকে খুশি করতে আরেক পক্ষের বিরুদ্ধে কথা বলা—এসব আচরণ থেকে সাবধান হওয়া দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দুমুখো আচরণ ইসলামে নিন্দনীয়।
- দ্বীনের জ্ঞান ভালো চরিত্রকে আরও সুন্দর করে।
- দায়িত্বের প্রতি লোভ না থাকা প্রশংসনীয় গুণ হতে পারে।
- মানুষের সামনে কথা ও চরিত্রে একরূপ থাকা দরকার।
