১৮/৩৩০. অধ্যায়ঃ
আরবীতে আঙ্গুরের নাম ‘করম’ রাখা মাকরূহ
রিয়াদুস সলেহিন : ১/১৭৪৯
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ১/১৭৪৯
عَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «لاَ تُسَمُّوا العِنَبَ الكَرْمَ، فَإنَّ الكَرْمَ المُسْلِمُ» متفق عليه، وهذا لفظ مسلموفي رواية : فَإنَّمَا الكَرْمُ قَلْبُ المُؤمِنِ . وفي رواية للبخاري ومسلم : يَقُولُونَ الكَرْمُ، إنَّمَا الكَرْمُ قَلْبُ المُؤْمِنِ
আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, ’’তোমরা আঙ্গুরের নাম ’করম’ [বদান্য] রেখো না। কেননা, ’করম’ [বদান্য] তো মুসলিম হয়।’’(মুসলিম)[১]অন্য এক বর্ণনায় আছে, ’’কারম’ [বদান্য] তো মু’মিনের হৃদয়।’’ বুখারী ও মুসলিমের অপর এক বর্ণনা মতে: ’’লোকে [আঙ্গুরকে] ’কারম’ [বদান্য] বলে। ’কারম’ [বদান্য] তো কেবল মু’মিনের হৃদয়।’’
সহীহুল বুখারী ৪৮২৬, ৬১৮১, ৬১৮৩, ৭৪৯১, মুসলিম ২২৪৬, আবূ দাউদ ৪৯৭৪, ৫২৭৪, আহমাদ ৭২০৪, ৭২১৬, ৭৪৬৬, ৭৬২৫, ৭৬৫৯, ৮৮৭২, ৮৮৯২, ৯৮০৭, ৯৯৯৪, ১০০৬১, ১০১০১, ১০২০০, মুওয়াত্তা মালিক ১৮৪৬, দারেমী ২৭০০
