১/৫১. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ১৪/৪৩০ - নবীজির উম্মতের জন্য মমতা

আল্লাহর দয়ার আশা রাখার গুরুত্ব

আল্লাহ তা‘আলা বলেন,﴾قُلۡ يَٰعِبَادِيَ ٱلَّذِينَ أَسۡرَفُواْ عَلَىٰٓ أَنفُسِهِمۡ لَا تَقۡنَطُواْ مِن رَّحۡمَةِ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ يَغۡفِرُ ٱلذُّنُوبَ جَمِيعًاۚ إِنَّهُۥ هُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ ٥٣﴿[الزمر: ٥٣]অর্থাৎ “ঘোষণা করে দাও (আমার এ কথা), হে আমার দাসগণ! তোমরা যারা নিজেদের প্রতি যুলুম করেছ, তারা আল্লাহর করুণা হতে নিরাশ হয়ো না; নিশ্চয় আল্লাহ সমস্ত পাপ মাফ করে দেবেন। নিশ্চয় তিনই চরম ক্ষমাশীল, পরম দয়ালু।” (সূরা যুমার ৫৩ আয়াত)তিনি আরো বলেন,﴾وَهَلۡ نُجَٰزِيٓ إِلَّا ٱلۡكَفُورَ﴿[سبا: ١٧]অর্থাৎ “আমি অকৃতজ্ঞ (বা অস্বীকারকারী)কেই শাস্তি দিয়ে থাকি। (সূরা সাবা ১৭ আয়াত)আরো অন্য জায়গায় তিনি বলেন,﴾ إِنَّا قَدۡ أُوحِيَ إِلَيۡنَآ أَنَّ ٱلۡعَذَابَ عَلَىٰ مَن كَذَّبَ وَتَوَلَّىٰ ٤٨﴿[طه: ٤٨]অর্থাৎ “নিশ্চয় আমাদের প্রতি অহী (প্রত্যাদেশ) প্রেরণ করা হয়েছে যে, শাস্তি তার জন্য, যে মিথ্যা মনে করে ও মুখ ফিরিয়ে নেয়।” (সূরা ত্বাহা ৪৮ আয়াত)আল্লাহ তা‘আলা বলেন,﴾ وَرَحۡمَتِي وَسِعَتۡ كُلَّ شَيۡءٖۚ﴿[الاعراف: ١٥٦]অর্থাৎ “আমার দয়া তা তো প্রত্যেক বস্তুতে পরিব্যাপ্ত।” (সূরা আ‘রাফ ১৫৬ আয়াত)

উম্মতের জন্য নবীজির দোয়া ও আল্লাহর রহমতের আশা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১৪/৪৩০

وعن عبد الله بن عمرو بن العاص، رضي الله عنهما، أن النبي، ﷺ، تلا قول الله عز وجل في إبراهيم، ﷺ‏:‏ ‏﴾‏رب إنهن أضللن كثيراً من الناس فمن تبعني فإنه مني‏﴿‏ ‏(‏‏(‏إبراهيم‏:‏36‏)‏‏)‏، وقول عيسى، ﷺ‏:‏‏﴾‏إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم‏﴿‏ ‏(‏‏(‏المائدة‏:‏ 118‏)‏‏)‏، فرفع يديه وقال‏:‏ ‏"‏اللهم أمتى أمتى” وبكى، فقال الله عز وجل‏:‏‏"‏ ‏"‏ يا جبريل اذهب إلى محمد وربك أعلم، فسله ما يبكيه‏؟‏ “ فأتاه جبريل، فأخبره رسول الله ﷺ، بما قال‏:‏ وهو أعلم، فقال الله تعالى‏:‏ ‏"‏يا جبريل اذهب إلى محمد فقل‏:‏ إنا سنرضيك في أمتك ولا نسؤوك‏"‏‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)‏‏.‏

আব্দুল্লাহ ইবনে আম্র ইবনে আস (রাঃ) হতে বর্ণিতঃ

আব্দুল্লাহ ইবনে ’আমর ইবনুল ’আস (রাঃ) নবী (ﷺ) ইব্রাহীম (আঃ) এর ব্যাপারে আল্লাহর এ বাণী পাঠ করলেন, ’’হে আমার প্রতিপালক! এসব প্রতিমা বহু মানুষকে বিভ্রান্ত করেছে; সুতরাং যে আমার অনুসরণ করবে সে আমার দলভুক্ত, কিন্তু কেউ আমার অবাধ্য হলে তুমি তো চরম ক্ষমাশীল পরম দয়ালু।’’ (সূরা ইব্রাহীম ৩৬) এবং ঈসা (আঃ)-এর উক্তি (এ আয়াতটি পাঠ করলেন), ’’যদি তুমি তাদেরকে শাস্তি প্রদান কর, তবে তারা তোমার বান্দা। আর যদি তুমি তাদেরকে ক্ষমা কর, তবে তুমি অবশ্যই প্রবল পরাক্রান্ত, প্রজ্ঞাময়।’’ (সূরা মায়েদাহ ১১৮ আয়াত) অতঃপর তিনি তাঁর হাত দু’খানি উঠিয়ে বললেন, ’’হে আল্লাহ! আমার উম্মত, আমার উম্মত।’’অতঃপর তিনি কাঁদতে লাগলেন। আল্লাহ আয্যা অজাল্ল বললেন, ’হে জিব্রীল! তুমি মুহাম্মাদের নিকট যাও---আর তোমার রব বেশী জানেন---তারপর তাঁকে কান্নার কারণ জিজ্ঞাসা কর?’ সুতরাং জিব্রীল তাঁর নিকট এলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে সে কথা জানালেন, যা তিনি (তাঁর উম্মত সম্পর্কে) বলেছিলেন---আর আল্লাহ তা অধিক জানেন। অতঃপর আল্লাহ তা’আলা বললেন, ’হে জিব্রীল! তুমি (পুনরায়) মুহাম্মাদের কাছে যাও এবং বল, আমি তোমার উম্মতের ব্যাপারে তোমাকে সন্তুষ্ট করে দেব এবং অসন্তুষ্ট করব না।’ (মুসলিম) [১]

মুসলিম ২০২

অনুবাদের উৎস

সংকলক:
মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্‌-নাবাবী (রহ.)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

রিয়াদুস সালেহীন হাদিস ১৪/৪৩০-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর উম্মতের প্রতি গভীর মমতা দেখা যায়। তিনি ইব্রাহীম (আঃ)-এর দোয়ার আয়াত পড়লেন, যেখানে অবাধ্যদের ব্যাপারে আল্লাহর ক্ষমাশীলতা ও দয়ার কথা এসেছে। তারপর ঈসা (আঃ)-এর কথাও পড়লেন, যেখানে আল্লাহ চাইলে শাস্তি দেন, আর চাইলে ক্ষমা করেন। এরপর নবীজি صلى الله عليه وسلم হাত তুলে বললেন, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। তিনি কাঁদতে লাগলেন। আল্লাহ জিব্রীল (আঃ)-কে পাঠিয়ে তাঁর কান্নার কারণ জানতে বললেন, যদিও আল্লাহ সব জানেন। পরে আল্লাহ জানালেন, তিনি নবীজি صلى الله عليه وسلم-কে তাঁর উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করবেন এবং অসন্তুষ্ট করবেন না। এই হাদিসে নবীজির দয়া, উম্মতের প্রতি চিন্তা এবং আল্লাহর রহমতের আশা একসঙ্গে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁর উম্মতের জন্য গভীরভাবে চিন্তিত ছিলেন।
  • উম্মতের জন্য দোয়া করা নবীজির ভালোবাসার প্রকাশ।
  • আল্লাহর রহমত ও ক্ষমার আশা বান্দাকে সান্ত্বনা দেয়।
  • আল্লাহ সব জানেন, তবু তাঁর হিকমতে জিব্রীল (আঃ)-কে পাঠালেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন