১/৬২. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ৪/৫৭২ - নবীজির দানশীলতা ও চাদরের ঘটনা

ত্যাগ ও সহমর্মিতা প্রসঙ্গে

আল্লাহ তা‘আলা বলেন,﴾ وَيُؤۡثِرُونَ عَلَىٰٓ أَنفُسِهِمۡ وَلَوۡ كَانَ بِهِمۡ خَصَاصَةٞۚ﴿[الحشر: ٩]অর্থাৎ “নিজেরা অভাবগ্রস্ত হলেও তারা (অপরকে) নিজেদের উপর প্রাধান্য দেয়।” (সূরা হাশ্‌র ৯ আয়াত)তিনি আরো বলেন,﴾ وَيُطۡعِمُونَ ٱلطَّعَامَ عَلَىٰ حُبِّهِۦ مِسۡكِينٗا وَيَتِيمٗا وَأَسِيرًا﴿[الانسان: ٨]অর্থাৎ “আহার্যের প্রতি আসক্তি সত্ত্বেও তারা অভাবগ্রস্ত, ইয়াতীম ও বন্দীকে অন্নদান করে।” (সূরা দাহার ৮ আয়াত)

নবীজির দানশীলতা: নিজের প্রয়োজনেও চাওয়া ফিরিয়ে না দেওয়া

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৪/৫৭২

وَعَن سَهلِ بنِ سَعدٍ رضي الله عنه: أنَّ أمْرَأةً جَاءَتْ إِلَى رَسُولِ اللهِ ﷺ بِبُرْدَةٍ مَنْسُوجَةٍ، فَقَالَتْ: نَسَجْتُهَا بِيَدَيَّ لأَكْسُوكَهَا، فَأَخَذَهَا النَّبيُّ ﷺ مُحْتَاجاً إِلَيْهَا، فَخَرَجَ إِلَيْنَا وَإنَّهَا إزَارُهُ، فَقَالَ فُلانٌ: اكْسُنِيهَا مَا أحْسَنَهَا! فَقَالَ: «نَعَمْ» فَجَلَسَ النَّبيُّ ﷺ في المَجْلِسِ، ثُمَّ رَجَعَ فَطَواهَا، ثُمَّ أرْسَلَ بِهَا إِلَيْهِ: فَقَالَ لَهُ الْقَومُ: مَا أحْسَنْتَ! لَبِسَهَا النَّبيُّ ﷺ مُحتَاجَاً إِلَيْهَا، ثُمَّ سَألْتَهُ وَعَلِمْتَ أنَّهُ لاَ يَرُدُّ سَائِلاً، فَقَالَ: إنّي وَاللهِ مَا سَألْتُهُ لأَلْبِسَهَا، إنَّمَا سَألْتُهُ لِتَكُونَ كَفَنِي. قَالَ سَهْلٌ: فَكَانَتْ كَفَنَهُ. رواه البخاري

সাহল ইবনু সা'দ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, এক মহিলা নবী (ﷺ) এর নিকট একটি (হাতে) বুনা চাদর নিয়ে এল। সে বলল, ’আপনার পরিধানের জন্য চাদরটি আমি নিজ হাতে বুনেছি।’ আল্লাহর রাসূল (ﷺ) তা গ্রহণ করলেন এবং তাঁর চাদরের প্রয়োজনও ছিল। তারপর তিনি লুঙ্গীরূপে পরিধান করে আমাদের সামনে আসলেন। তখন অমুক ব্যক্তি বলল, ’এটি আমাকে পরার জন্য দান করে দিন। এটি কত সুন্দর!’ তিনি বললেন, ’’হ্যাঁ, (তাই দেব।)’’ নবী (ﷺ) মজলিসে (কিছুক্ষণ) বসলেন।অতঃপর ফিরে গিয়ে তা ভাঁজ করে ঐ লোকটির কাছে পাঠিয়ে দিলেন। লোকেরা বলল, ’তুমি কাজটা ভাল করলে না। নবী (ﷺ) তা তাঁর প্রয়োজনে পরেছিলেন, তবুও তুমি চেয়ে বসলে। অথচ তুমি জান যে, তিনি কারো চাওয়া রদ করেন না।’ ঐ ব্যক্তি বলল, ’আল্লাহর কসম! আমি তা পরার উদ্দেশ্যে চাইনি, আমার চাওয়ার একমাত্র উদ্দেশ্য যে, তা আমার কাফন হবে।’ সাহল (রাঃ) বলেন, ’শেষ পর্যন্ত তা তাঁর কাফনই হয়েছিল।’ (বুখারী) [১]

সহীহুল বুখারী ১২৭৭, ২০৯৩, ৫৮১০, ৬০৩৬, নাসায়ী ৫৩২১, ইবনু মাজাহ ৩৫৫৫, আহমাদ ২২৩১৮

অনুবাদের উৎস

সংকলক:
মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্‌-নাবাবী (রহ.)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

রিয়াদুস সালেহীন হাদিস ৪/৫৭২-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক মহিলা নবী صلى الله عليه وسلم এর জন্য নিজের হাতে বুনা চাদর নিয়ে এলেন। নবী صلى الله عليه وسلم তা গ্রহণ করলেন, কারণ তাঁর চাদরের প্রয়োজন ছিল। পরে তিনি সেটি পরিধান করে সাহাবীদের সামনে এলেন। একজন ব্যক্তি চাদরটি চাইলেন। নবী صلى الله عليه وسلم বললেন, হ্যাঁ, দেব। পরে তিনি চাদরটি ভাঁজ করে ওই ব্যক্তির কাছে পাঠিয়ে দিলেন। সাহাবীরা লোকটিকে বললেন, তুমি ভালো করোনি; নবী صلى الله عليه وسلم এর প্রয়োজন ছিল, তবুও তুমি চেয়েছ। লোকটি বলল, সে পরার জন্য চায়নি; বরং চেয়েছিল যেন চাদরটি তার কাফন হয়। শেষ পর্যন্ত সেটিই তার কাফন হয়। এই হাদিস নবী صلى الله عليه وسلم এর দানশীলতা, কোমলতা এবং চাওয়া ব্যক্তিকে ফিরিয়ে না দেওয়ার সুন্দর চরিত্র দেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী صلى الله عليه وسلم প্রয়োজন থাকা সত্ত্বেও দানশীল ছিলেন।
  • কারও চাওয়ার পেছনে কখনো গভীর উদ্দেশ্য থাকতে পারে।
  • দানশীলতা উত্তম চরিত্রের বড় নিদর্শন।
  • সাহাবীরা নবী صلى الله عليه وسلم এর প্রয়োজনের বিষয়টি গভীরভাবে বুঝতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন