৩/১০৯. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ৪/৭৫৫ - পড়ে যাওয়া খাবার তুলে খাওয়ার আদব

তিন আঙ্গুল দ্বারা খাবার খাওয়া মুস্তাহাব

খাওয়ার পর আঙ্গুল চেটে ও চুষে খাওয়া উত্তম। তা চাটার পূর্বে মুছে (বা ধুয়ে) ফেলা অপছন্দনীয়। বাসন চেটে খাওয়া ও নিচে পড়ে যাওয়া খাবারের লুকমা বা দানা তুলে খাওয়া উত্তম এবং আঙ্গুল চাটা বা চুষার পর হাত-পা ইত্যাদিতে মুছা বৈধ।

পড়ে যাওয়া খাবার পরিষ্কার করে খাওয়া: অপচয় ও শয়তান থেকে সতর্কতা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৪/৭৫৫

وَعَنهُ: أَنَّ رَسُولَ اللهِ ﷺ ﷺ، قَالَ: إِذَا وَقَعَتْ لُقْمَةُ أحَدِكُمْ، فَلْيأخُذْهَا فَلْيُمِطْ مَا كَانَ بِهَا مِنْ أَذىً، وَلْيَأْكُلْهَا، وَلاَ يَدَعْهَا لِلشَّيْطَان، وَلاَ يَمْسَحْ يَدَهُ بِالمِنْدِيل حَتَّى يَلْعَقَ أصَابِعَهُ، فَإنَّهُ لاَ يَدْري فِي أيِّ طَعَامِهِ البَرَكَةُ. رواه مسلم

উক্ত রাবী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’যখন কারো খাদ্য গ্রাস (বা দানা পাত্রের বাইরে) পড়ে যাবে, তখন সে যেন তা থেকে নোংরা দূর করে খেয়ে নেয় এবং শয়তানের জন্য তা ছেড়ে না দেয়। আর রুমালে হাত মুছে ফেলার পূর্বে যেন আঙ্গুলগুলি চেটে নেয়। কেননা, সে জানে না যে, তার কোন খাদ্যাংশে বরকত নিহিত আছে।’’ (মুসলিম) [১]

মুসলিম ২০৩৩, ইবনু মাজাহ ৩২৭০, আহমাদ ১৩৮০৯, ১৩৯৭৯, ১৪১৪২, ১৪২১৮, ১৪৫২১, ১৪৮০২, ১৪৮১৫

অনুবাদের উৎস

সংকলক:
মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্‌-নাবাবী (রহ.)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

রিয়াদুস সালেহীন হাদিস ৪/৭৫৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, কারো খাবারের গ্রাস বা দানা পড়ে গেলে সে যেন তা তুলে নেয়, নোংরা দূর করে খেয়ে নেয় এবং শয়তানের জন্য ছেড়ে না দেয়। এরপর রুমালে হাত মুছার আগে আঙ্গুল চেটে নেওয়ার কথাও এসেছে। কারণ মানুষ জানে না তার কোন খাদ্যাংশে বরকত আছে। এই হাদিস খাবারের প্রতি যত্ন, অপচয় এড়ানো এবং শয়তানের অংশ না রেখে দেওয়ার শিক্ষা দেয়। অবশ্য নোংরা দূর করার কথা হাদিসেই আছে, তাই বিষয়টি পরিচ্ছন্নতার সঙ্গে করতে হবে। সামান্য খাবারও আল্লাহর রিজিক—এই ভাবনা মানুষকে কৃতজ্ঞ ও সচেতন করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • খাবার পড়ে গেলে নোংরা দূর করে খাওয়ার নির্দেশ এসেছে।
  • পড়ে যাওয়া খাবার শয়তানের জন্য ফেলে রাখা উচিত নয়।
  • রুমালে হাত মুছার আগে আঙ্গুল চেটে নেওয়া উচিত।
  • খাবারের সামান্য অংশেও বরকত থাকতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন