৩/১০৯. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ৫/৭৫৬ - খাবারের সময় শয়তানের উপস্থিতি থেকে সতর্কতা
তিন আঙ্গুল দ্বারা খাবার খাওয়া মুস্তাহাব
খাওয়ার পর আঙ্গুল চেটে ও চুষে খাওয়া উত্তম। তা চাটার পূর্বে মুছে (বা ধুয়ে) ফেলা অপছন্দনীয়। বাসন চেটে খাওয়া ও নিচে পড়ে যাওয়া খাবারের লুকমা বা দানা তুলে খাওয়া উত্তম এবং আঙ্গুল চাটা বা চুষার পর হাত-পা ইত্যাদিতে মুছা বৈধ।
খাবারের সময় শয়তান থেকে সতর্কতা ও পড়ে যাওয়া লুকমার আদব
রিয়াদুস সালেহীন : ৫/৭৫৬
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৫/৭৫৬
وَعَنه: أنَّ رَسُولَ اللهِ ﷺ ﷺ، قَالَ: إنَّ الشَّيْطَانَ يَحْضُرُ أحَدَكُمْ عِنْدَ كُلِّ شَيْءٍ مِنْ شَأنِهِ، حَتَّى يَحْضُرَهُ عِنْدَ طَعَامِهِ، فإذَا سَقَطَتْ لُقْمَةُ أحَدِكُمْ فَلْيَأخُذْهَا فَليُمِطْ مَا كَانَ بِهَا مِنْ أذىً، ثُمَّ لِيَأْكُلْهَا وَلاَ يَدَعْهَا للشَّيْطَانِ، فإذَا فَرَغَ فَلْيَلْعَقْ أصَابِعَهُ، فَإِنَّهُ لاَ يَدْرِي فِي أيِّ طَعَامِهِ البَرَكَةُ. رواه مسلم
উক্ত রাবী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’শয়তান তোমাদের সমস্ত কাজ কর্মে তোমাদের নিকট উপস্থিত হয়; এমনকি তোমাদের খাবারের সময়েও উপস্থিত হয়। সুতরাং যখন কারো খাবার লুকমা (থালার বাইরে) পড়ে যায়, তখন সে যেন তা তুলে তা থেকে নোংরা পরিষ্কার করে খেয়ে নেয় এবং শয়তানের জন্য তা ফেলে না রাখে। আর আহারান্তে আঙ্গুলগুলি চেটে নেয়। কারণ, তার জানা নেই যে, তার কোন খাবারে বরকত নিহিত আছে। (মুসলিম) [১]
মুসলিম ২০৩৪, তিরমিযী ১৮০১, আহমাদ ৮২৯৪, ৯১০৫
অনুবাদের উৎস
- সংকলক:
- মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্-নাবাবী (রহ.)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
রিয়াদুস সালেহীন হাদিস ৫/৭৫৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, শয়তান মানুষের নানা কাজের সময় উপস্থিত হয়; এমনকি খাবারের সময়ও। তাই কারো খাবারের লুকমা পড়ে গেলে তা তুলে নিতে বলা হয়েছে, নোংরা দূর করে খেতে বলা হয়েছে এবং শয়তানের জন্য ফেলে না রাখতে বলা হয়েছে। খাবার শেষে আঙ্গুল চেটে নেওয়ার কথাও এসেছে, কারণ কোন খাবারে বরকত আছে তা মানুষ জানে না। এই হাদিস খাবারকে গুরুত্বের সঙ্গে নিতে শেখায়। এখানে অপচয়, অসতর্কতা এবং শয়তানের অংশ রেখে দেওয়ার মতো আচরণ থেকে বাঁচার কথা বলা হয়েছে। একই সঙ্গে পরিচ্ছন্নতা বজায় রেখে খাবারের লুকমা ব্যবহার করার শিক্ষা আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শয়তান খাবারের সময়ও মানুষের কাছে আসে—এ সতর্কতা এসেছে।
- পড়ে যাওয়া লুকমা নোংরা দূর করে খাওয়া উচিত।
- খাবার শয়তানের জন্য ফেলে না রাখা উচিত।
- খাবার শেষে আঙ্গুল চেটে নেওয়া বরকতের আশার সঙ্গে যুক্ত।
