৩/১০৯. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ৬/৭৫৭ - তিন আঙ্গুল চাটা ও পড়ে যাওয়া খাবারের আদব
তিন আঙ্গুল দ্বারা খাবার খাওয়া মুস্তাহাব
খাওয়ার পর আঙ্গুল চেটে ও চুষে খাওয়া উত্তম। তা চাটার পূর্বে মুছে (বা ধুয়ে) ফেলা অপছন্দনীয়। বাসন চেটে খাওয়া ও নিচে পড়ে যাওয়া খাবারের লুকমা বা দানা তুলে খাওয়া উত্তম এবং আঙ্গুল চাটা বা চুষার পর হাত-পা ইত্যাদিতে মুছা বৈধ।
তিন আঙ্গুল চাটা, পাত্র পরিষ্কার করা ও খাবারের বরকত
রিয়াদুস সালেহীন : ৬/৭৫৭
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৬/৭৫৭
وَعَن أَنَسٍ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ ﷺ ﷺ كَانَ إِذَا أكَلَ طَعَاماً، لَعِقَ أصَابِعَهُ الثَّلاَثَ . قَالَ: وَقَالَ: إِذَا سَقَطَتْ لُقْمَةُ أَحَدِكُمْ فَلْيُمِط عَنهَا الأَذَى، وليَأكُلْهَا وَلاَ يَدَعْهَا لِلشَّيْطان. وأَمَرَ أن تُسلَتَ القَصْعَةُ، قَالَ: فإنَّكُمْ لاَ تَدْرُونَ في أيِّ طَعَامِكُمُ البَرَكَة. رواه مسلم
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) যখন আহার করতেন তখন নিজ তিনটি আঙ্গুল চেটে খেতেন এবং বলতেন, ’’কারো খাবারের লুকমা নিচে পড়ে গেলে, সে যেন তা তুলে পরিষ্কার করে খেয়ে ফেলে এবং শয়তানের জন্য ফেলে না রাখে।’’ আর তিনি আমাদেরকে খাদ্যপাত্র (বা বাসন) চেটে খেতে নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, ’’তোমরা জান না যে, তোমাদের কোন খাবারে বরকত নিহিত আছে।’’ (মুসলিম) [১]
মুসলিম ২০৩৪, তিরমিযী ১৮০১, আবূ দাউদ ৩৮৪৫, আহমাদ ১২৪০৪, ১৩৬৭৫, দারেমী ১৯৪২, ২০২৫, ২০২৮
অনুবাদের উৎস
- সংকলক:
- মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্-নাবাবী (রহ.)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
রিয়াদুস সালেহীন হাদিস ৬/৭৫৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে কয়েকটি খাবারের আদব একসঙ্গে এসেছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم খাবার খেলে নিজের তিনটি আঙ্গুল চেটে নিতেন। তিনি বলেছেন, কারো লুকমা পড়ে গেলে তা থেকে ময়লা দূর করে খেয়ে ফেলবে এবং শয়তানের জন্য ফেলে রাখবে না। তিনি খাদ্যপাত্রও চেটে খেতে নির্দেশ দিয়েছেন। কারণ মানুষ জানে না কোন খাবারে বরকত আছে। তাই এই হাদিস খাবারের প্রতি সম্মান, অপচয় কমানো, শয়তানের অংশ না রাখা এবং বরকতের আশা রাখার শিক্ষা দেয়। এতে খাবার শেষে থালা ও আঙ্গুলে থাকা অংশকে তুচ্ছ না করার কথাও আছে। সব মিলিয়ে এটি খাবারের আদবের একটি পূর্ণাঙ্গ ও সহজ বর্ণনা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবী صلى الله عليه وسلم খাবারের পর তিন আঙ্গুল চেটে নিতেন।
- পড়ে যাওয়া লুকমা পরিষ্কার করে খেতে বলা হয়েছে।
- খাদ্যপাত্রে খাবার ফেলে রাখা উচিত নয়।
- খাবারের কোন অংশে বরকত আছে তা মানুষ জানে না।
