৮/১৭৬. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ১/৯৯২ - দীর্ঘ সফর শেষে রাতে ঘরে না ফেরা

সফর শেষে বাড়িতে দিনের বেলায় আসা উত্তম এবং অপ্রয়োজনে রাতের বেলায় ফিরা অনুত্তম

দীর্ঘ সফর শেষে ঘরে ফেরার আদব: রাতে হঠাৎ প্রবেশ না করা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/৯৯২

عَنْ جَابِرٍ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ ﷺ ﷺ، قَالَ: إِذَا أَطَالَ أحَدُكُمُ الغَيْبَةَ فَلاَ يَطْرُقَنَّ أهْلَهُ لَيْلاًوفي روايةٍ: أَنَّ رَسُولَ اللهِ ﷺ ﷺ نَهَى أَنْ يَطْرُقَ الرَّجُلُ أهْلَهُ لَيْلاً. متفقٌ عَلَيْهِ

জাবির (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূল (ﷺ) বলেন, ’’যখন তোমাদের কারোর বিদেশের অবস্থান দীর্ঘ হবে, তখন সে যেন অবশ্যই রাত্রিকালে নিজ গৃহে না ফিরে।’’ (বুখারী ও মুসলিম) [১] অন্য এক বর্ণনায় আছে, আল্লাহর রাসূল (ﷺ) নিষেধ করেছেন যে, (মুসাফির) পুরুষ যেন স্ত্রীর কাছে রাতের বেলায় প্রবেশ না করে। (কেননা তাতে অনেক ধরনের ক্ষতি হতে পারে। যেমন, স্ত্রীকে অপ্রীতিকর বা অবাঞ্ছনীয় অবস্থায় দেখে দাম্পত্যে অশান্তি সৃষ্টি হতে পারে অথবা স্ত্রী তার জন্য সম্পূর্ণ অপ্রস্তুত থাকতে পারে ইত্যাদি। তবে পূর্বেই যদি আগমন বার্তা জানিয়ে দেওয়া হয়, তাহলে রাতের বেলায় বাড়ি গেলে কোন ক্ষতি নেই।)

সহীহুল বুখারী ১৮০১, ৪৪৩, ২০৯৭, ২৩০৯, ২৩৮৫, ২৩৯৪, ২৪৭০, ২৬০৩, ২৬০৪, ২৭১৮, ২৮৬১, ২৯৬৭, ৩০৮৭, ৩০৮৯, ৩০৯০, ৪০৫২, ৫০৭৯, ৫০৮০, ৫২৪৩, ৫২৪৪, ৫২৪৫, ৫২৪৬, ৫২৪৭, ৫৩৬৭, ৬৩৮৭, মুসলিম ৭১৫, তিরমিযী ১১০০, নাসায়ী ৪৫৯০, ৪৫৯১, আবূ দাউদ ৪৩৪৭, ৩৫০৫, ৩৭৪৭, ইবনু মাজাহ ১৮৬০, আহমাদ ১৩৭১০, ১৩৭৬৪, ১৩৮১৪, ১৩৮২২, ১৩৮৯৪, দারেমী ২২১৬

অনুবাদের উৎস

সংকলক:
মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্‌-নাবাবী (রহ.)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

রিয়াদুস সালেহীন হাদিস ১/৯৯২-এর সারসংক্ষেপ

এই হাদিসে দীর্ঘ সফর শেষে বাড়ি ফেরার একটি গুরুত্বপূর্ণ আদব শেখানো হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, কারও বিদেশে অবস্থান দীর্ঘ হলে সে যেন রাতের বেলায় নিজ গৃহে না ফিরে। অন্য বর্ণনায় এসেছে, মুসাফির পুরুষকে রাতে স্ত্রীর কাছে হঠাৎ প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। হাদিসের পাশে দেওয়া ব্যাখ্যায় বলা হয়েছে, এতে পরিবারের অপ্রস্তুত অবস্থার কারণে অশান্তি বা অস্বস্তি হতে পারে। তবে আগমনের খবর আগে জানালে রাতের বেলায় আসায় ক্ষতি নেই—এ কথা ব্যাখ্যায় এসেছে। এই হাদিসের মূল শিক্ষা হলো, সফর শেষে বাড়ি ফেরার সময় পরিবারের আরাম, প্রস্তুতি ও মানসিক অবস্থার প্রতি খেয়াল রাখা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দীর্ঘ সফর শেষে রাতে হঠাৎ ঘরে ফেরা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
  • পরিবারের প্রস্তুতি ও স্বস্তির কথা ভাবা উচিত।
  • স্ত্রীর কাছে হঠাৎ প্রবেশ না করার আদব শেখানো হয়েছে।
  • আগমনের সময় জানানো পারিবারিক শান্তির জন্য সহায়ক হতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন