৮/১৭৯. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ২/৯৯৭ - মাহরাম ছাড়া নির্জনতা ও নারীর সফর

কোনো মহিলার একাকিনী সফর করা হারাম

মাহরাম ছাড়া সফর ও নির্জনতা: পরিবার ও শালীনতার নববী শিক্ষা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২/৯৯৭

وَعَنِ ابنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنهُمَا: أنَّهُ سَمِعَ النبيَّ ﷺ، يَقُولُ: «لاَ يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ إِلاَّ وَمَعَهَا ذُو مَحْرَمٍ، وَلاَ تُسَافِرُ المَرْأةُ إِلاَّ مَعَ ذِي مَحْرَمٍ». فَقَالَ لَهُ رَجُلٌ: يَا رَسُولَ اللهِ ﷺ، إِنَّ امْرَأتِي خَرَجَتْ حَاجَّةً، وَإنِّي اكْتُتِبْتُ فِي غَزْوَةِ كَذَا وَكَذَا؟ قَالَ: «انْطَلِقْ فَحُجَّ مَعَ امْرَأَتِكَ». متفقٌ عَلَيْهِ

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ)-কে বলতে শুনেছেন যে, ’’কোন পুরুষ যেন কোন বেগানা নারীর সঙ্গে তার সাথে এগানা পুরুষ ছাড়া অবশ্যই নির্জনতা অবলম্বন না করে। আর মাহরাম ব্যতিরেকে কোন নারী যেন সফর না করে।’’ এক ব্যক্তি আবেদন করল, ’হে আল্লাহর রাসূল! আমার স্ত্রী হজ পালন করতে বের হয়েছে। আর আমি অমুক অমুক যুদ্ধে নাম লিখিয়েছি।’ তিনি বললেন, ’’যাও, তুমি তোমার স্ত্রীর সঙ্গে হজ কর।’’ (বুখারী ও মুসলিম) [১]

সহীহুল বুখারী ৩০০৬, ১৮৬২, ৩০৬১, ৫২৩৩, মুসলিম ১৩৪১, ইবনু মাজাহ ২৯০০, আহমাদ ১৯৩৫, ৩২২১

অনুবাদের উৎস

সংকলক:
মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্‌-নাবাবী (রহ.)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

রিয়াদুস সালেহীন হাদিস ২/৯৯৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে দুইটি গুরুত্বপূর্ণ নির্দেশ এসেছে। প্রথমত, কোনো পুরুষ যেন কোনো বেগানা নারীর সঙ্গে নির্জনে না থাকে, যদি তার সঙ্গে মাহরাম পুরুষ না থাকে। দ্বিতীয়ত, কোনো নারী যেন মাহরাম ছাড়া সফর না করে। এরপর এক ব্যক্তি বললেন, তার স্ত্রী হজ্জে বের হয়েছেন, আর তিনি একটি যুদ্ধে নাম লিখিয়েছেন। নবী (صلى الله عليه وسلم) তাকে বললেন, তুমি যাও এবং তোমার স্ত্রীর সঙ্গে হজ্জ কর। এতে বোঝা যায়, নারীর সফরে মাহরামের বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। একই সঙ্গে বেগানা নারী-পুরুষের নির্জনতা থেকেও সতর্ক করা হয়েছে। হাদিসটি শালীনতা, নিরাপত্তা ও পারিবারিক দায়িত্বের শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বেগানা নারী-পুরুষের নির্জনতা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
  • নারীর সফরে মাহরাম থাকার নির্দেশ এসেছে।
  • স্ত্রীর হজ্জ সফরে স্বামীর সঙ্গে যাওয়ার নির্দেশ এই বর্ণনায় আছে।
  • শালীনতা ও পারিবারিক দায়িত্ব দুটিই হাদিসে গুরুত্ব পেয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন