১/১. অধ্যায়ঃ
সিলসিলা সহিহা হাদিস ২৭ - দাস-দাসীদের অধিকার ও ভালো আচরণ
উত্তম চরিত্র, অনুকম্পা ও (আত্মীয়তার) সম্পর্ক বজায় রাখা প্রসংগ
দাস-দাসীদের অধিকার: খাবার, পোশাক ও কষ্ট না দেওয়ার শিক্ষা
সিলসিলা সহিহা : ২৭
সিলসিলা সহিহাহাদিস নম্বর ২৭
ইয়াযিদ ইবনু জারিয়াহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বিদায় হজ্জের দিন বলেছেন, তোমাদের দাসদাসীদের ব্যাপারে সাবধান থেকো। তোমরা তোমাদের দাস-দাসীদের ব্যাপারে সাবধান থেকো, তোমরা তোমাদের দাস-দাসীদের ব্যাপারে সাবধান থেকো। (অর্থাৎ, তাদের অধিকার আদায় করো, তাদের প্রতি অত্যাচার কর না এবং আল্লাহকে ভয় কর) তোমরা যা খাও তাদেরও তা খাওয়াও, তোমরা যা পর তাদেরও তা পরাও। যদি তারা কোন অপরাধ করে যা তোমরা ক্ষমা করতে ইচ্ছা কর না। তবে আল্লাহর বান্দাদের বিক্রয় করবে। তাদের কষ্ট দিবে না।
আল-মাজমায়’- ৪/২৩৬; আহমাদ- ৪/৩৫-৩৬। শাইখ আলবানী (রহঃ) হাদীসটির বিভিন্ন দুর্বলতা উল্লেখ করার সাথে সাথে অন্যান্য সাক্ষ্যের ভিত্তিতে হাদীসটিকে সহীহ গণ্য করেছেন। (আস-সহীহাহ-৪৩২) অন্যত্র তিনি (রহঃ) হাদীসটিকে হাসান বলেছেন। (আহমদ, তাবাক্বাতু ইবনু সা’দ সূত্রে: সহীহ্ আল-জামেউস সগীর ওয়া যিয়াদাতাহু- ১/৯০৫ নং) (আস-সহীহাহ- ৭৪০) হাদীসটি সহীহ।
সিলসিলা সহিহা হাদিস ২৭-এর সারসংক্ষেপ
এই সহীহ হাদিসে বিদায় হাজ্জের দিনে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) দাস-দাসীদের ব্যাপারে বারবার সতর্ক করেছেন। তিনি বলেন, তোমরা তাদের ব্যাপারে সাবধান থেকো। অর্থ হিসেবে বলা হয়েছে, তাদের অধিকার আদায় করো, তাদের প্রতি অত্যাচার করো না এবং আল্লাহকে ভয় করো। এরপর বলা হয়েছে, তোমরা যা খাও তাদেরও তা খাওয়াও, তোমরা যা পর তাদেরও তা পরাও। যদি তারা এমন অপরাধ করে যা ক্ষমা করতে ইচ্ছা না হয়, তবে তাদের বিক্রি করবে; কিন্তু তাদের কষ্ট দেবে না। এই হাদিসের মূল শিক্ষা হলো অধীনস্থ মানুষের সঙ্গে ভালো ব্যবহার। “দাস-দাসীদের অধিকার” বা “খাদেমের অধিকার হাদিস” বিষয়ে এই বর্ণনা মানুষের দায়িত্ব পরিষ্কার করে। ক্ষমতার জায়গায় থেকেও অন্যের প্রতি জুলুম না করা মুমিনের চরিত্রের অংশ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অধীনস্থ মানুষের অধিকার রক্ষা করা জরুরি।
- নিজে যা খায় ও পরে, তাদের ব্যাপারেও তা বিবেচনায় রাখা উচিত।
- ক্ষমতার সুযোগে কাউকে কষ্ট দেওয়া থেকে বাঁচতে হবে।
- অপরাধ হলেও অন্যায় শাস্তি দেওয়া ঠিক নয়।
