১/১. অধ্যায়ঃ

সিলসিলা সহিহা হাদিস ৫২ - নবীর চোখের খিয়ানত নেই

উত্তম চরিত্র, অনুকম্পা ও (আত্মীয়তার) সম্পর্ক বজায় রাখা প্রসংগ

চোখের খিয়ানত নয়: নবীর সততা ও পরিষ্কার আচরণ

সিলসিলা সহিহাহাদিস নম্বর ৫২

সা’দ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেনঃ যেদিন মাক্কা বিজয় হয় আব্দুল্লাহ ইবনু সা’দ ইবনু আবূ সরাহ উসমান ইবনু আফফান (রাঃ)-এর নিকট আত্মগোপন করেছিল। তিনি [উসমান (রাঃ)] তাকে নিয়ে আসলেন এবং নবী (ﷺ) এর নিকট দাঁড় করিয়ে বললেন, হে আল্লাহর রাসুল! আব্দুল্লাহকে বাইআত করান। অতঃপর তিনি তার দিকে মাথা উঠালেন। অতঃপর তার দিকে তিনবার দৃষ্টিপাত করলেন। প্রত্যেকবার তিনি (বাইআত করতে) অস্বীকৃতি জানান। তৃতীয়বারের পরে তাকে বাইআত করান।অতঃপর সাহাবীদের নিকট আসলেন এবং বললেন, তোমাদের মাঝে কি কোন সঠিক পথপ্রাপ্ত ব্যক্তি নেই, যে এই ব্যক্তির নিকট দাঁড়িয়ে যখন আমাকে দেখেছে যে, আমি তাকে বাইআত করা থেকে হাত গুটিয়ে নিয়েছি? তখন তাকে হত্যা করবে? তারা (সাহাবীগণ) বললেন, হে আল্লাহর রাসুল! আপনার মনের কথা আমরা জানতে পারিনি। কেন আপনি চোখ দিয়ে আমাদের দিকে ইশারা করলেন না? তিনি (রাসুলুল্লাহ ﷺ) বললেনঃ কোন নবীর জন্য সমীচীন নয় যে, তার চোখের খিয়ানত থাকবে। (অর্থাৎ, আড়চোখে কিছু বলবে) (আস-সহীহাহ-১৭২৩)

আবূ দাউদ হাদীস নং ২৬৮৩, ৪৩৫৯; নাসায়ী-২/১৭০; হাকিম-৩/৪৫; মুসনাদে আবু ইয়ালা-১/২১৬-১৭। শাইখ আলবানী (রহঃ) বলেন: বিভিন্ন সাক্ষ্যের ভিত্তিতে হাদীসটি সহীহ- ইনশাআল্লাহ। হাদীসটি সহীহ।

অনুবাদের উৎস

সংকলক:
আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহঃ)
প্রকাশক:
আতিফা পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

সিলসিলা সহিহা হাদিস ৫২-এর সারসংক্ষেপ

এই হাদিসে মক্কা বিজয়ের দিনের একটি ঘটনা এসেছে। আব্দুল্লাহ ইবনু সা’দ ইবনু আবূ সরাহ উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে আশ্রয় নেয়। উসমান রাদিয়াল্লাহু আনহু তাকে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসে বাইআতের অনুরোধ করেন। নবীজি কয়েকবার অস্বীকৃতি জানান, পরে বাইআত করান। এরপর সাহাবীদের বলেন, তারা কেন বুঝল না যে তিনি হাত গুটিয়ে নিয়েছিলেন। সাহাবীরা বলেন, তারা মনের কথা জানতেন না; চোখে ইশারা করলে বুঝতেন। তখন নবীজি বলেন, কোনো নবীর জন্য চোখের খিয়ানত থাকা সমীচীন নয়। এখানে সততা, স্পষ্টতা ও গোপন কৌশল থেকে নবীদের পবিত্রতার শিক্ষা আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবীদের আচরণে গোপন খিয়ানত থাকে না।
  • চোখের ইশারায় প্রতারণামূলক নির্দেশ দেওয়া সমীচীন নয়।
  • সততা শুধু কথায় নয়, ইশারা-আচরণেও দরকার।
  • গুরুত্বপূর্ণ বিষয়ে পরিষ্কার ও সৎ অবস্থান রাখা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন