১/১. অধ্যায়ঃ

সিলসিলা সহিহা হাদিস ৫৪ - অধীনস্থদের প্রতি ন্যায় ও দয়ার আচরণ

উত্তম চরিত্র, অনুকম্পা ও (আত্মীয়তার) সম্পর্ক বজায় রাখা প্রসংগ

অধীনস্থদের অধিকার: খাবার, পোশাক ও কাজের ভারে ন্যায়

সিলসিলা সহিহাহাদিস নম্বর ৫৪

আবূ যার (রাঃ) হতে বর্ণিতঃ

আবূ যার (রাঃ) নবী (ﷺ) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, নিশ্চয় তোমাদের ভাইগণ (দাস-দাসীগণ) তোমাদের উপহার স্বরূপ। আল্লাহ তাদের তোমাদের অধীন করে দিয়েছেন। যার অধীনে তার ভাই থাকবে তাকে যেন সে তা-ই খাওয়ায় যা সে খায়। আর তাকে তা-ই পরায় যা সে পরে। তাদের সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দিও না। যদি তাকে এমন কাজ করতে দাও যা তার সাধ্যাতীত তবে তাকে সাহায্য কর। (আস-সহীহাহ- ২৮৪২)

হাদীসটি আবূ যার (রাঃ) মারফূ’ সূত্রে রিওয়ায়াত করেছেন। সহীহ বুখারী- কিতাবুল ‘ইতক্ব (আরবী); এবং তাঁর ‘আল-আদাবুল মুফরাদ’ হা. ২৯-এ হাদীসটি রিওয়ায়াত করেছেন। আর আল্লামা আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। হাদীসটি সহীহ।

অনুবাদের উৎস

সংকলক:
আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহঃ)
প্রকাশক:
আতিফা পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

সিলসিলা সহিহা হাদিস ৫৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে অধীনস্থ দাস-দাসীদের প্রতি মানবিক ও ন্যায়ভিত্তিক আচরণের শিক্ষা দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা তোমাদের ভাই; আল্লাহ তাদের তোমাদের অধীন করেছেন। তাই যার অধীনে এমন কেউ থাকবে, তাকে নিজের মতো খাবার ও পোশাক দিতে হবে। তাদের সাধ্যের বাইরে কাজ চাপিয়ে দেওয়া যাবে না। যদি এমন কাজ দেওয়া হয় যা তাদের জন্য কঠিন, তাহলে সাহায্য করতে হবে। হাদিসটির শিক্ষা শুধু দাস-দাসীর প্রসঙ্গে নয়; অধীনস্থ, কর্মচারী বা সাহায্যকারী মানুষের প্রতি ন্যায়, দয়া ও দায়িত্ববোধের দিকও বুঝতে সাহায্য করে। মানুষকে ছোট ভাবা নয়, ভাইয়ের মতো মর্যাদা দেওয়া এখানে মূল কথা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অধীনস্থদের ভাই হিসেবে সম্মান করা উচিত।
  • নিজে যা খায় ও পরে, তাদের প্রতিও ন্যায্য আচরণ করা দরকার।
  • সাধ্যের বাইরে কাজ চাপিয়ে দেওয়া নিষেধ।
  • কঠিন কাজে অধীনস্থদের সাহায্য করা উত্তম আচরণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন