মুসলমানদের মধ্যে যুদ্ধ

মোট হাদিস ৩৩

মুসলমানদের মধ্যে যুদ্ধ ও পারস্পরিক লড়াই সম্পর্কিত গুরুত্বপূর্ণ হাদিস

ইসলামে পারস্পরিক ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও শান্তি বজায় রাখার ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। এখানে সংকলিত পবিত্র হাদিসগুলো থেকে স্পষ্টভাবে জানা যায় যে, কোনো মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা বা যুদ্ধে লিপ্ত হওয়া অত্যন্ত মারাত্মক অপরাধ। প্রিয় নবী (সা.)-এর বাণী অনুযায়ী, যে ব্যক্তি অন্য মুসলিমের ওপর অন্যায়ভাবে অস্ত্র উত্তোলন করে, সে কখনো প্রকৃত মুসলিমদের আদর্শের অন্তর্ভুক্ত হতে পারে না। ইসলামী স্কলারদের মতে, মুসলমানদের পারস্পরিক লড়াই উম্মাহর ঐক্যকে পুরোপুরি ধ্বংস করে দেয়। রাসুলুল্লাহ (সা.) আরও সতর্ক করেছেন যে, কোনো মুসলিমকে গালি দেওয়া অবাধ্যতা বা পাপাচার এবং তার সাথে লড়াই করা কুফরির শামিল। সুতরাং, একজন প্রকৃত মুমিনের দায়িত্ব হলো নিজেদের মধ্যকার সব ধরনের বিবাদ ও সহিংসতা পরিহার করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা।

أَخْبَرَنَا بِشْرُ بْنُ هِلَالٍ الصَّوَّافُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ غَيْلَانَ بْنِ جَرِيرٍ، عَنْ زِيَادِ بْنِ رِيَاحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ خَرَجَ مِنَ الطَّاعَةِ، وَفَارَقَ الْجَمَاعَةَ فَمَاتَ مَاتَ مِيتَةً جَاهِلِيَّةً، وَمَنْ خَرَجَ عَلَى أُمَّتِي يَضْرِبُ بَرَّهَا، وَفَاجِرَهَا لَا يَتَحَاشَى مِنْ مُؤْمِنِهَا، وَلَا يَفِي لِذِي عَهْدِهَا فَلَيْسَ مِنِّي، وَمَنْ قَاتَلَ تَحْتَ رَايَةٍ عُمِّيَّةٍ، يَدْعُو إِلَى عَصَبِيَّةٍ، أَوْ يَغْضَبُ لِعَصَبِيَّةٍ فَقُتِلَ فَقِتْلَةٌ جَاهِلِيَّةٌ»

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি নেতার আনুগত্য হতে বের হয়ে যায় এবং মুসলিমদের দল ত্যাগ করে, আর এই অবস্থায় সে মারা যায়, তবে তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। যে ব্যক্তি আমার উম্মতের বিরুদ্ধে বিদ্রোহ করে ভালো-মন্দ নির্বিচারে হত্যা করে এবং মুমিনকেও ছাড়ে না; আর যার সাথে যে ওয়াদাবদ্ধ, তার ওয়াদা রক্ষা করে না, সে আমার দলভুক্ত না। আর যে ব্যক্তি পথভ্রষ্টতা এবং বিভ্রান্তির পতাকাতলে যুদ্ধ করে, আর লোকেদেরকে অন্যায় পক্ষপাতিত্বের দিকে ডাকা হয় এবং তার অন্যায় পক্ষপাতিত্বের জন্যই উত্তেজিত হয়, পরে সে নিহত হয়; তবে সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করবে।

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْحَكَمِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ وَاقِدِ بْنِ مُحَمَّدِ بْنِ زَيْدٍ، أَنَّهُ سَمِعَ أَبَاهُ يُحَدِّثُ، عَنْ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ»

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

ইবনু 'উমর (রাঃ) সূত্রে নাবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেন, আমার পরে তোমরা কুফরিতে ফিরে যেও না, (আর তা এভাবে যে, তোমরা) একে অন্যের গর্দান উড়াবে।

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ قَالَ: حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ الْأَعْمَشِ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ، لَا يُؤْخَذُ الرَّجُلُ بِجِنَايَةِ أَبِيهِ، وَلَا جِنَايَةِ أَخِيهِ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «هَذَا خَطَأٌ، وَالصَّوَابُ مُرْسَلٌ»

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা আমার পরে কুফরিতে ফিরে যেও না এভাবে যে, একে অন্যের গলা কাটবে। আর কোন ব্যক্তিকে তার পিতা বা ভাইয়ের অপরাধে পাকড়াও করা যাবে না।

أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ قَالَ: قُلْتُ لِحَمَّادٍ: سَمِعْتَ مَنْصُورًا، وَسُلَيْمَانَ، وَزُبَيْدًا، يُحَدِّثُونَ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «سِبَابُ الْمُسْلِمِ فُسُوقٌ، وَقِتَالُهُ كُفْرٌ» مَنْ تَتَّهِمُ أَتَتَّهِمُ مَنْصُورًا أَتَتَّهِمُ زُبَيْدًا أَتَتَّهِمُ سُلَيْمَانَ " قَالَ: لَا، وَلَكِنِّي أَتَّهِمُ أَبَا وَائِلٍ

‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

শু'বাহ্ (রাঃ) বলেন, আমি হাম্মাদ-কে বললাম : আমি মানসূর, সুলায়মান এবং যুবায়দ হতে শুনেছি। তারা আবূ ওয়ায়িল সূত্রে 'আবদুল্লাহ [ইবনু মাস্'উদ] (রাঃ) হতে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন: মুসলিমকে গালি দেয়া পাপ কাজ এবং তার সাথে যুদ্ধ করা কুফ্রী। এদের মধ্যে আপনি কাকে সন্দেহ করেন? মানসূর-কে সন্দেহ করেন? যুবায়দ-কে সন্দেহ করেন? না সুলায়মান-কে? তিনি বললেন : না, এদের কাউকেই না, তবে আমি আবূ ওয়ায়িল-কে সন্দেহ করি।

أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سِبَابُ الْمُسْلِمِ فُسُوقٌ، وَقِتَالُهُ كُفْرٌ»

‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: মুসলিমকে গালিগালাজ করা পাপ কাজ এবং তার সাথে যুদ্ধ করা কুফ্রী।

أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ: «سِبَابُ الْمُسْلِمِ فُسُوقٌ، وَقِتَالُهُ كُفْرٌ»

‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

মুসলিমকে গালি দেয়া পাপ কাজ এবং তার সাথে যুদ্ধ করা কুফ্রী।

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، عَنْ أَبِي مُعَاوِيَةَ، عَنْ الْأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: «قِتَالُ الْمُؤْمِنِ كُفْرٌ، وَسِبَابُهُ فُسُوقٌ

‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

মুমিনের সাথে যুদ্ধ করা কুফ্রী এবং তাকে গালি-গালাজ করা পাপ কাজ।

أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ الْأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ، وَلَا يُؤْخَذُ الرَّجُلُ بِجَرِيرَةِ أَبِيهِ، وَلَا بِجَرِيرَةِ أَخِيهِ»

‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা আমার পরে কুফরিতে ফিরে যেও না, একে অন্যের গলা কাটার মাধ্যমে। আর কোন ব্যক্তিকে তার পিতা বা ভাই-এর অপরাধের জন্য পাকড়াও করা যাবে না।

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ قَالَ: أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي مَالِكٌ، وَعَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ، وَأُسَامَةُ بْنُ زَيْدٍ، وَيُونُسُ بْنُ يَزِيدَ، أَنَّ نَافِعًا، أَخْبَرَهُمْ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلَاحَ فَلَيْسَ مِنَّا»

‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেন: যে আমাদের ওপর অস্ত্র উত্তোলন করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।

أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ يَزِيدَ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ الْحَسَنِ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا تَوَاجَهَ الْمُسْلِمَانِ بِسَيْفَيْهِمَا، فَقَتَلَ أَحَدُهُمَا صَاحِبَهُ فَهُمَا فِي النَّارِ» قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، هَذَا الْقَاتِلُ، فَمَا بَالُ الْمَقْتُولِ؟ قَالَ: «أَرَادَ قَتْلَ صَاحِبِهِ»

আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ

আবূ মূসা (রাঃ) সূত্রে নাবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেন, যখন দুই মুসলিম তাদের তরবারি নিয়ে মুখোমুখি হয় এবং একজন অপরজনকে হত্যা করে, তারা উভয়ে জাহান্নামী। বলা হলো: হে আল্লাহর রাসূল! হত্যাকারী তো জাহান্নামে যাবে, কিন্তু নিহত ব্যক্তি কেন যাবে? তিনি (ﷺ) বললেন: সেও তো তার সাথীকে হত্যা করার ইচ্ছা করেছিল।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন