ইমামের অনুসরণ

মোট হাদিস ১৪

জামাতে সালাতে ইমামের অনুসরণ করার সঠিক ইসলামী নিয়ম ও সহীহ হাদিস

ইসলামে জামাতে সালাত আদায়ের সময় ইমামের অনুসরণ করার ওপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। বর্ণিত সহীহ হাদিস অনুযায়ী, রাসূলুল্লাহ (ﷺ) স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে, ইমাম নিযুক্ত করা হয় কেবল তার অনুসরণের জন্যই। তাই যখন ইমাম রুকু বা সিজদা করবেন, তখন মুক্তাদিদেরও তা করতে হবে এবং ইমামের আগে কোনো রোকন করা যাবে না। এমনকি রাসূলুল্লাহ (ﷺ)-এর অসুস্থতার সময় যখন আবু বকর (রাঃ) ইমামতি করছিলেন, তখন আল্লাহর রাসূল (ﷺ) উপস্থিত হলে আবু বকর (রাঃ) সম্মানের খাতিরে পেছনে সরে আসেন। ইসলামে সালাতের শৃঙ্খলা বজায় রাখা আবশ্যক। সালাতে কোনো ভুল বা সমস্যা দেখা দিলে পুরুষরা 'সুবহানাল্লাহ' বলবে এবং নারীরা হাতের তালু বাজিয়ে ইমামকে সংকেত দেবে, যা সালাতের নিখুঁত নিয়মানুবর্তিতা প্রমাণ করে।

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ: حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ قَالَ: «آخِرُ صَلَاةٍ صَلَّاهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ الْقَوْمِ صَلَّى فِي ثَوْبٍ وَاحِدٍ مُتَوَشِّحًا خَلْفَ أَبِي بَكْرٍ»

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) সর্বশেষ যে সালাত লোকের সঙ্গে জামা'আতে আদায় করলেন তা ছিল আবূ বাক্র (রাঃ)-এর পেছনে। তিনি এক কাপড়ে সালাত আদায় করেছিলেন এবং বিপরীত দিক হতে কাঁধের ওপর কাপড় পরে বুকের ওপর এর দু'প্রান্তে গিট দিয়ে নিয়েছিলেন।

أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنِ ابْنِ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَقَطَ مِنْ فَرَسٍ عَلَى شِقِّهِ الْأَيْمَنِ فَدَخَلُوا عَلَيْهِ يَعُودُونَهُ فَحَضَرَتِ الصَّلَاةُ، فَلَمَّا قَضَى الصَّلَاةَ قَالَ: " إِنَّمَا جُعِلَ الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا رَفَعَ فَارْفَعُوا، وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا، وَإِذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فَقُولُوا: رَبَّنَا لَكَ الْحَمْدُ»

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন রাসূলুল্লাহ (ﷺ) ঘোড়া থেকে ডান দিকে পড়ে গেলেন। লোকেরা তাঁকে দেখতে (তাঁর ঘরে) প্রবেশ করল। ইতোমধ্যে সালাতের সময় হলো। তিনি সালাত আদায় করে বললেন, ইমাম বানানো হয়, তাঁর অনুসরণ করার জন্যে। যখন তিনি রুকূ' করেন তখন তোমরাও রুকূ' করবে। আর যখন মাথা উঠান তখন তোমরা মাথা উঠাবে, আর যখন সিজদা করেন তখন তোমরাও সিজদা করবে, আর যখন ইমাম "সামি' আল্ল-হু লিমান হামিদাহ” (যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহ তা শুনে থাকেন) বলেন, তখন তোমরা বলবে, “রব্বানা লাকাল হাম্দ” (হে আমাদের প্রতিপালক! তোমার জন্য সকল প্রশংসা)।

أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا يَخْشَى الَّذِي يَرْفَعُ رَأْسَهُ قَبْلَ الْإِمَامِ أَنْ يُحَوِّلَ اللَّهُ رَأْسَهُ رَأْسَ حِمَارٍ»

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

মুহাম্মাদ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি ইমামের পূর্বেই মাথা উঠায় সে কি ভয় করে না যে, আল্লাহ তা'আলা তার মাথাকে গাধার মাথায় রূপান্তর করে দিবেন।

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا بَكْرُ بْنُ عِيسَى صَاحِبُ الْبَصْرِيِّ قَالَ: سَمِعْتُ شُعْبَةَ يَذْكُرُ، عَنْ نُعَيْمِ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: «أَنَّ أَبَا بَكْرٍ صَلَّى لِلنَّاسِ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّفِّ»

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

আবূ বাক্র (রাঃ) লোকের ইমাম হয়ে সালাত আদায় করলেন, আর রাসূলুল্লাহ (ﷺ) ছিলেন তাঁর পেছনের কাতারে।

أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنِي أَبُو دَاوُدَ قَالَ: أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ قَالَ: سَمِعْتُ عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ يُحَدِّثُ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، " أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ أَبَا بَكْرٍ أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ. قَالَتْ: وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ يَدَيْ أَبِي بَكْرٍ، فَصَلَّى قَاعِدًا وَأَبُو بَكْرٍ يُصَلِّي بِالنَّاسِ وَالنَّاسُ خَلْفَ أَبِي بَكْرٍ»

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) আবূ বাক্স (রাঃ)-কে আদেশ করলেন লোকেদের নিয়ে সালাত আদায় করতে। তিনি বলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) ছিলেন আবূ বাক্স (রাঃ)-এর সম্মুখে। তিনি (ﷺ) বসে সালাত আদায় করলেন আর আবূ বাক্স (রাঃ) লোকেদের ইমাম হয়ে সালাত আদায় করলেন। তখন লোকজন ছিল আবূ বাক্স (রাঃ)-এর পেছনে।

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: لَمَّا ثَقُلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَ بِلَالٌ يُؤْذِنُهُ بِالصَّلَاةِ فَقَالَ: «مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ». قَالَتْ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ أَسِيفٌ وَإِنَّهُ مَتَى يَقُومُ فِي مَقَامِكَ لَا يُسْمِعُ النَّاسَ فَلَوْ أَمَرْتَ عُمَرَ. فَقَالَ: «مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ». فَقُلْتُ لِحَفْصَةَ: قُولِي لَهُ، فَقَالَتْ لَهُ فَقَالَ: «إِنَّكُنَّ لَأَنْتُنَّ صَوَاحِبَاتُ يُوسُفَ، مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ».قَالَتْ: فَأَمَرُوا أَبَا بَكْرٍ، فَلَمَّا دَخَلَ فِي الصَّلَاةِ وَجَدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ نَفْسِهِ خِفَّةً قَالَتْ: فَقَامَ يُهَادَى بَيْنَ رَجُلَيْنِ، وَرِجْلَاهُ تَخُطَّانِ فِي الْأَرْضِ، فَلَمَّا دَخَلَ الْمَسْجِدَ سَمِعَ أَبُو بَكْرٍ حِسَّهُ فَذَهَبَ لِيَتَأَخَّرَ، فَأَوْمَأَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ قُمْ كَمَا أَنْتَ. قَالَتْ: فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى قَامَ عَنْ يَسَارِ أَبِي بَكْرٍ جَالِسًا، فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِالنَّاسِ جَالِسًا، وَأَبُو بَكْرٍ قَائِمًا يَقْتَدِي أَبُو بَكْرٍ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالنَّاسُ يَقْتَدُونَ بِصَلَاةِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ)-এর রোগ যখন বেড়ে গেল তখন বিলাল (রাঃ) তাঁকে সালাতের খবর দিতে আসলেন। তিনি বললেন, আবূ বাক্ (রাঃ)-কে বল সে যেন লোকেদের নিয়ে সালাত আদায় করে। 'আয়িশাহ্ (রাঃ) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আবূ বাক্স (রাঃ) একজন কোমল-হৃদয় লোক। তিনি যখন আপনার স্থানে দাঁড়াবেন, তখন তিনি লোকেদের ক্বিরাআত শুনাতে পারবেন না। অতএব, যদি আপনি 'উমর (রাঃ)-কে আদেশ করতেন তবে ভালো হত। তিনি বললেন, আবূ বাক্স (রাঃ)-কে বল তিনি যেন লোকেদের নিয়ে সালাত আদায় করে।তারপর আমি হাফসাহ্ (রাঃ)-কে আমার কথা বলার জন্যে বললাম। তিনিও তাঁকে তা বললেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা ঐ সকল মেয়েদের ন্যায় যারা ইউসুফ (আঃ)-এর ব্যাপারে জড়িত ছিল। আবূ বাক্স (রাঃ)-কে বল লোকেদের নিয়ে সালাত আদায় করতে। তিনি ['আয়িশাহ্ (রাঃ) বলেন, তাঁকে নির্দেশ দেয়ার পর নাবী (ﷺ) কিছুটা সুস্থতা অনুভব করলে দাঁড়িয়ে দু'জন লোকের কাঁধে ভর দিয়ে চললেন আর তাঁর পদদ্বয় মাটিতে হেঁচড়াচ্ছিল। যখন তিনি মসজিদে ঢুকলেন, আবূ বাক্ (রাঃ) তাঁর আগমন বুঝে পিছনে হটতে চাইলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে ইশারায় নিজ অবস্থায় থাকতে বললেন।'আয়িশাহ্ (রাঃ) বলেন, তারপর রাসূলুল্লাহ (ﷺ) এসে আবূ বাক্স (রাঃ)-এর বাম দিকে দাঁড়ালেন এবং লোকেদের সাথে বসে সালাত আদায় করলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) লোকেদের নিয়ে সালাত আদায় করলেন বসে বসে, আবূ বাক্স (রাঃ) ছিলেন দাঁড়ানো। আবূ বাক্স (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর অনুসরণ করছিলেন আর অন্যান্য লোক অনুসরণ করছিল আবূ বাক্স (রাঃ)-এর সালাতের।

[১] আবূ বকর (রাঃ) লোকদের রাসূলুল্লাহ্‌ (ﷺ)-এর তাকবীর শোনাতেন।

أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ فَضَالَةَ بْنِ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا يَحْيَى يَعْنِي ابْنَ يَحْيَى قَالَ: حَدَّثَنَا حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حُمَيْدٍ الرُّوَاسِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ قَالَ: «صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ وَأَبُو بَكْرٍ خَلْفَهُ، فَإِذَا كَبَّرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَبَّرَ أَبُو بَكْرٍ يُسْمِعُنَا»

জাবির (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) আমাদের ইমাম হয়ে যুহরের সালাত আদায় করলেন তখন আবূ বাক্স (রাঃ) ছিলেন তাঁর পেছনে। যখন রাসূলুল্লাহ (ﷺ) তাকবির বললেন তখন আবূ বাক্স (রাঃ)-ও তাকবির বললেন আমাদের শুনাবার জন্যে।

أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكِبَ فَرَسًا، فَصُرِعَ عَنْهُ فَجُحِشَ شِقُّهُ الْأَيْمَنُ، فَصَلَّى صَلَاةً مِنَ الصَّلَوَاتِ وَهُوَ قَاعِدٌ، فَصَلَّيْنَا وَرَاءَهُ قُعُودًا، فَلَمَّا انْصَرَفَ قَالَ: " إِنَّمَا جُعِلَ الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا صَلَّى قَائِمًا فَصَلُّوا قِيَامًا، وَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَقُولُوا: رَبَّنَا لَكَ الْحَمْدُ، وَإِذَا صَلَّى جَالِسًا فَصَلُّوا جُلُوسًا أَجْمَعُونَ»

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) এক ঘোড়ায় চড়লেন এবং তা হতে পড়ে তাঁর ডান পাঁজরে আঘাত পেলেন। এরপর এক ওয়াক্ত সালাত বসে আদায় করলেন, আমরাও তাঁর পেছনে বসে সালাত আদায় করি। সালাত শেষ করে তিনি বললেন, ইমাম নিযুক্ত হয় তার অনুসরণ করার জন্যে। ইমাম যখন দাঁড়িয়ে সালাত আদায় করেন, তখন তোমরাও দাঁড়িয়ে সালাত আদায় করবে। তিনি যখন রুকূ' করেন তখন তোমরাও রুকূ' করবে। আর তিনি ইমাম যখন- “সামি' আল্ল-হু লিমান হামিদাহ” বলেন তখন তোমরা বলবে- “রববানা- লাকাল হাম্দ" আর যখন ইমাম বসে সালাত আদায় করেন তখন তোমরা সকলেই বসে সালাত আদায় করবে।

[১] পরবর্তী হাদীস দ্বারা এ হাদীসের হুকুম রহিত হয়ে গেছে।

أَخْبَرَنَا مُؤَمَّلُ بْنُ هِشَامٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ يُونُسَ بْنِ جُبَيْرٍ، عَنْ حِطَّانَ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: صَلَّى بِنَا أَبُو مُوسَى، فَلَمَّا كَانَ فِي الْقَعْدَةِ دَخَلَ رَجُلٌ مِنَ الْقَوْمِ فَقَالَ: أُقِرَّتِ الصَّلَاةُ بِالْبِرِّ وَالزَّكَاةِ، فَلَمَّا سَلَّمَ أَبُو مُوسَى أَقْبَلَ عَلَى الْقَوْمِ فَقَالَ: أَيُّكُمُ الْقَائِلُ هَذِهِ الْكَلِمَةَ؟ فَأَرَمَّ الْقَوْمُ. قَالَ: يَا حِطَّانُ، لَعَلَّكَ قُلْتَهَا. قَالَ: لَا وَقَدْ خَشِيتُ أَنْ تَبْكَعَنِي بِهَا فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُعَلِّمُنَا صَلَاتَنَا وَسُنَّتَنَا فَقَالَ: " إِنَّمَا الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا، وَإِذَا قَالَ: ﴾غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ﴿ [الفاتحة: 7] فَقُولُوا: آمِينَ. يُجِبْكُمُ اللَّهُ، وَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا رَفَعَ فَقَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ. فَقُولُوا: رَبَّنَا لَكَ الْحَمْدُ يَسْمَعِ اللَّهُ لَكُمْ، وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا، وَإِذَا رَفَعَ فَارْفَعُوا؛ فَإِنَّ الْإِمَامَ يَسْجُدُ قَبْلَكُمْ وَيَرْفَعُ قَبْلَكُمْ». قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَتِلْكَ بِتِلْكَ»

আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ

হিত্ত্বান ইবনু 'আবদুল্লাহ (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আবু মূসা (রাঃ) আমাদের নিয়ে সালাত আদায় করলেন যখন তিনি বৈঠকে ছিলেন, এমন সময় এক ব্যক্তি প্রবেশ করে বলল, “সালাত নেকী এবং যাকাত-এর সাথে মিলিত হয়েছে," আবূ মূসা (রাঃ) যখন সালাম ফিরালেন তখন তিনি লোকেদের দিকে ফিরে বললেন, তোমাদের মধ্যে কে এ কথা বলেছে? তখন লোক নীরব হয়ে গেল; তিনি বললেন, হে হিত্ত্বান! হয়ত তুমি এটা বলে থাকবে। তিনি বলেন, না আমি ভয় করেছিলাম, আপনি এর জন্যে আমাকে দোষারোপ করবেন। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের সালাতেও তার নিয়ম-কানুন শিক্ষা দিয়েছেন।তিনি বলেছেন, ইমাম এজন্যে যে, তার অনুসরণ করা হবে। যখন তিনি তাকবির বলেন, তোমরাও তাকবির বলবে, আর যখন তিনি "গয়রিল মাগযূবি 'আলায়হিম ওয়ালায় যোল্লীন" বলেন, তখন তোমরা "আ-মীন” বলবে। তাহলে আল্লাহ তোমাদের দোয়া গ্রহণ করবেন। আর যখন তিনি রুকূ' করবেন তখন তোমরাও রুকূ' করবে। আর যখন তিনি মাথা উঠিয়ে "সামি' আল্ল-হু লিমান হামিদাহ" বলবেন, তখন তোমরা বলবে "রববানা- লাকাল হাম্দ" আল্লাহ তোমাদের কথা শুনবেন। আর যখন ইমাম সাজদাহ্ করেন, তোমরাও সাজদাহ্ করবে, যখন সাজদাহ্ থেকে মাথা উঠাবে তোমরাও মাথা উঠাবে। কারণ ইমাম তোমাদের আগে সাজদাহ্ করবেন এবং তোমাদের আগে মাথা উঠাবেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: এটা তার সমান হয়ে যাবে।

أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ قَالَ: أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ يَزِيدَ يَخْطُبُ قَالَ: حَدَّثَنَا الْبَرَاءُ وَكَانَ غَيْرَ كَذُوبٍ: «أَنَّهُمْ كَانُوا إِذَا صَلَّوْا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ قَامُوا قِيَامًا حَتَّى يَرَوْهُ سَاجِدًا، ثُمَّ سَجَدُوا»

বারা (রাঃ) হতে বর্ণিতঃ

'আবদুল্লাহ ইবনু ইয়াযীদ (রাঃ) হতে বর্ণিত। তিনি ভাষণ দানকালে বলেন, বারা (রাঃ) বর্ণনা করেছেন, আর তিনি মিথ্যাবাদী ছিলেন না তাঁরা যখন রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে সালাত আদায় করতেন তখন তিনি রুকু হতে মাথা উঠালে তাঁরা দাঁড়িয়ে যেতেন। তারপর রাসূলুল্লাহ (ﷺ)-কে সিজদা করতে দেখে সিজদা করতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন