নামাজির সামনে দিয়ে যাওয়া

মোট হাদিস ০৯

নামাজির সামনে দিয়ে যাওয়া ও সালাত ভঙ্গের হাদিস সমূহ

নামাজির সামনে দিয়ে যাওয়া সম্পর্কিত এই হাদিসগুলো থেকে সালাতরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করার বিধান ও সতর্কতা জানা যায়। ইবনু আব্বাস (রাঃ) বর্ণিত হাদিসে ঋতুমতী নারী ও কুকুরের কারণে সালাত বিঘ্নিত বা নষ্ট হওয়ার উল্লেখ রয়েছে। তবে জামায়াতে সালাত আদায়ের ক্ষেত্রে হুকুম কিছুটা শিথিলযোগ্য, যেমন রাসুলুল্লাহ (ﷺ) যখন আরাফায় সালাত পড়াচ্ছিলেন, তখন ইবনু আব্বাস (রাঃ) গাধায় চড়ে কাতারের সামনে দিয়ে গেলেও মহানবী (ﷺ) তা নিষেধ করেননি। অন্য বর্ণনায়, সালাতরত অবস্থায় শিশুরা সামনে চলে আসলে রাসুলুল্লাহ (ﷺ) তাদের আলতো করে সরিয়ে দিতেন কিন্তু সালাত ভেঙে ফেলতেন না। উম্মুল মুমিনীন আয়েশা (রাঃ) রাসুলুল্লাহ (ﷺ)-এর সালাতের সামনে সরাসরি হেঁটে যাওয়া অপছন্দ করে আলতোভাবে শুয়ে বা বসে সরে যেতেন। ইসলামী পণ্ডিতদের মতে, সালাতের একাগ্রতা ধরে রাখতে নামাজির সামনে দিয়ে যাতায়াত এড়িয়ে চলাই উম্মতের কর্তব্য।

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، عَنْ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا الزُّهْرِيُّ قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ:«جِئْتُ أَنَا وَالْفَضْلُ عَلَى أَتَانٍ لَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِالنَّاسِ بِعَرَفَةَ - ثُمَّ ذَكَرَ كَلِمَةً مَعْنَاهَا - فَمَرَرْنَا عَلَى بَعْضِ الصَّفِّ، فَنَزَلْنَا وَتَرَكْنَاهَا تَرْتَعُ، فَلَمْ يَقُلْ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا»

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

আমি এবং ফাযল আমাদের এক গর্দভীর উপর সওয়ার হয়ে আসলাম, তখন রাসূলুল্লাহ (ﷺ) 'আরাফায় লোকেদের নিয়ে সালাত আদায় করছিলেন। তারপর তিনি কিছু বললেন, যার অর্থ হচ্ছে- আমরা কোন এক কাতারের সামনে দিয়ে কিছু দূর অগ্রসর হয়ে তা হতে নামলাম এবং ওটাকে ঘাস খেতে ছেড়ে দিলাম। কিন্তু রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কিছুই বললেন না।

أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ قَالَ: حَدَّثَنَا خَالِدٌ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: «كُنْتُ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُصَلِّي، فَإِذَا أَرَدْتُ أَنْ أَقُومَ كَرِهْتُ أَنْ أَقُومَ فَأَمُرَّ بَيْنَ يَدَيْهِ انْسَلَلْتُ انْسِلَالًا»

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে ছিলাম আর তিনি সালাত আদায় করছিলেন। আমি যখন উঠে যেতে চাইলাম, তখন আমি দাঁড়িয়ে তাঁর সামনে দিয়ে যাওয়াটাকে খারাপ মনে করে ধীরে ধীরে সরে পড়লাম।

أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ عَائِشَةَ قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ وَأَنَا رَاقِدَةٌ مُعْتَرِضَةٌ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ عَلَى فِرَاشِهِ، فَإِذَا أَرَادَ أَنْ يُوتِرَ أَيْقَظَنِي فَأَوْتَرْتُ»

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) (তাহাজ্জুদের) সালাত আদায় করতেন, তখন আমি তাঁর ও কেবলার মাঝখানে নিদ্রিত অবস্থায় তাঁর বিছানায় পড়ে থাকতাম। যখন তিনি বিতরের সালাত আদায় করতে ইচ্ছা করতেন তখন আমাকে জাগিয়ে দিতেন, অতঃপর আমি বিতরের সালাত আদায় করতাম।

أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي سَعِيدٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا كَانَ أَحَدُكُمْ يُصَلِّي فَلَا يَدَعْ أَحَدًا أَنْ يَمُرَّ بَيْنَ يَدَيْهِ، فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ»

আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের কেউ যখন সালাত আদায় করতে থাকে তাহলে সে যেন কাউকে তার সম্মুখ দিয়ে যেতে না দেয়, যদি সে (গমনকারী) না মানে তাহলে সে যেন ক্ষমতা প্রয়োগ করে বাধা দেয়।

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنِي شُعْبَةُ وَهِشَامٌ، عَنْ قَتَادَةَ قَالَ: قُلْتُ لِجَابِرِ بْنِ زَيْدٍ: مَا يَقْطَعُ الصَّلَاةَ؟ قَالَ: كَانَ ابْنُ عَبَّاسٍ يَقُولُ: «الْمَرْأَةُ الْحَائِضُ وَالْكَلْبُ» قَالَ: يَحْيَى رَفَعَهُ شُعْبَةُ

ক্বাতাদাহ (রহঃ) হতে বর্ণিতঃ

আমি জাবির (রহঃ)-কে প্রশ্ন করলাম, কোন জিনিস সালাত নষ্ট করে? তিনি বললেন, ইবনু 'আব্বাস (রাঃ) বলতেন, ঋতুমতী (প্রাপ্তবয়স্কা) নারী ও কুকুর। ইয়াহিয়া বলেন, শু'বাহ্ একে মারফু করেছেন (অর্থাৎ রাসূলুল্লাহ (ﷺ) পর্যন্ত সানাদের ধারা পৌঁছিয়েছেন)।

خْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، أَنَّ زَيْدَ بْنَ خَالِدٍ أَرْسَلَهُ إِلَى أَبِي جُهَيْمٍ يَسْأَلُهُ: مَاذَا سَمِعَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: فِي الْمَارِّ بَيْنَ يَدَيِ الْمُصَلِّي، فَقَالَ أَبُو جُهَيْمٍ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ يَعْلَمُ الْمَارُّ بَيْنَ يَدَيِ الْمُصَلِّي مَاذَا عَلَيْهِ لَكَانَ أَنْ يَقِفَ أَرْبَعِينَ خَيْرًا لَهُ مِنْ أَنْ يَمُرَّ بَيْنَ يَدَيْهِ»

আবূ জুহায়ম (রাঃ) হতে বর্ণিতঃ

বুস্র ইবনু সা'ঈদ (রহঃ) হতে বর্ণিত। যায়দ ইবনু খালিদ তাঁকে আবূ জুহায়ম-এর কাছে মুসল্লীর সম্মুখ দিয়ে গমনকারী সম্বন্ধে রাসূলুল্লাহ (ﷺ)-কে তিনি কি বলতে শুনেছেন তা প্রশ্ন করার জন্যে পাঠালেন। তখন আবূ জুহায়ম বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: মুসল্লীর সম্মুখ দিয়ে গমনকারী যদি জানত তার কি ক্ষতি ও পাপ হবে, তাহলে মুসল্লীর সম্মুখ দিয়ে যাওয়ার চাইতে চল্লিশ (হতে পারে- দিন/মাস/বছর) দাঁড়িয়ে থাকা সে উত্তম মনে করতো।

أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَنْبَأَنَا عِيسَى بْنُ يُونُسَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ جُرَيْجٍ، عَنْ كَثِيرِ بْنِ كَثِيرٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَافَ بِالْبَيْتِ سَبْعًا، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ بِحِذَائِهِ فِي حَاشِيَةِ الْمَقَامِ وَلَيْسَ بَيْنَهُ وَبَيْنَ الطُّوَّافِ أَحَدٌ»

কাসীর (রহঃ)-এর দাদা হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে দেখলাম তিনি সাতবার কা'বার তাওয়াফ করলেন। তারপর মাক্কামে ইব্রাহীমের কাছে বায়তুল্লাহর বরাবর দু' রাক্'আত সালাত আদায় করলেন। তখন তাঁর ও তাওয়াফকারীদের মাঝে কিছু ছিল না।

أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ قَالَ: قَالَ ابْنُ جُرَيْجٍ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ عَلِيٍّ، عَنْ عَبَّاسِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، عَنِ الْفَضْلِ بْنِ الْعَبَّاسِ قَالَ:«زَارَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبَّاسًا فِي بَادِيَةٍ لَنَا، وَلَنَا كُلَيْبَةٌ وَحِمَارَةٌ تَرْعَى فَصَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعَصْرَ وَهُمَا بَيْنَ يَدَيْهِ، فَلَمْ يُزْجَرَا وَلَمْ يُؤَخَّرَا»---[حكم الألباني] منكر ضعيف

ফযল ইব্‌ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

আমাদের এক মরুপল্লীতে রাসূলুল্লাহ (ﷺ) 'আব্বাস (রাঃ)-এর সাথে সাক্ষাৎ করতে এলেন। আমাদের কিছু কুকুর ও গাধা সেখানে ঘাস খাচ্ছিল। নাবী (ﷺ) আসরের সালাত আদায় করলেন, আর ওগুলো তাঁর সামনেই ছিল। আর সেগুলোকে তাড়া করা হয়নি কিংবা সরিয়ে দেয়াও হয়নি।

أَخْبَرَنَا أَبُو الْأَشْعَثِ قَالَ: حَدَّثَنَا خَالِدٌ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، أَنَّ الْحَكَمَ أَخْبَرَهُ قَالَ: سَمِعْتُ يَحْيَى بْنَ الْجَزَّارِ يُحَدِّثُ، عَنْ صُهَيْبٍ قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يُحَدِّثُ أَنَّهُ «مَرَّ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هُوَ وَغُلَامٌ مِنْ بَنِي هَاشِمٍ عَلَى حِمَارٍ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُصَلِّي، فَنَزَلُوا وَدَخَلُوا مَعَهُ فَصَلَّوْا وَلَمْ يَنْصَرِفْ، فَجَاءَتْ جَارِيَتَانِ تَسْعَيَانِ مِنْ بَنِي عَبْدِ الْمُطَّلِبِ فَأَخَذَتَا بِرُكْبَتَيْهِ، فَفَرَعَ بَيْنَهُمَا وَلَمْ يَنْصَرِفْ»

সুহায়ব (রহঃ) হতে বর্ণিতঃ

আমি ইবনু 'আব্বাস (রাঃ) কে বর্ণনা করতে শুনেছি যে, তিনি এবং বানু হাশিম-এর এক বালক রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে দিয়ে গাধার উপর সওয়ার হয়ে গেলেন তখন তিনি সালাত আদায় করছিল। তখন তারা নেমে তাঁর সাথে সালাত আদায় করলেন। রাসূলুল্লাহ (ﷺ) সালাত শেষ না করতেই বানু 'আবদুল মুত্ত্বালিব-এর দু'টি বালিকা দৌড়ে আসলো। তারা এসে তাঁর হাঁটুদ্বয় ধরলো। তিনি তাদের উভয়কে আলাদা করে দিলেন। তখনও তিনি সালাত শেষ করেননি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন