সফরের দোয়া
মোট হাদিস ০৪
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ عَلِيِّ بْنِ مُقَدَّمٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بِشْرٍ الْخَثْعَمِيِّ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا سَافَرَ فَرَكِبَ رَاحِلَتَهُ، قَالَ: بِإِصْبَعِهِ، وَمَدَّ شُعْبَةُ بِإِصْبَعِهِ، قَالَ: «اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ، وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ وَالْمَالِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ، وَكَآبَةِ الْمُنْقَلَبِ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) স্বীয় বাহনে আরোহণ করে সফরে বের হওয়ার প্রাক্কালে আঙুল দ্বারা ইশারা করতেন। শু'বাহ্ (রহঃ) অঙ্গুলি প্রসারিত করে দেখালেন। তিনি (ﷺ) বলতেন: اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ، وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ وَالْمَالِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ، وَكَآبَةِ الْمُنْقَلَبِ “আল্ল-হুম্মা আনতাস্ সা-হিবু ফিস্ সাফারি, ওয়াল খলীফাতু ফিল আহাল ওয়াল মা-আল, আল্ল-হুম্মা ইন্নী আ'উযুবিকা মিন ওয়া'শা-য়িস্ সাফারি, ওয়া কা-বাতিল মুক্বালাবি" [হে আল্লাহ! আপনিই সফরসাথী এবং পরিবার ও সম্পদের আপনিই আমার স্থলাভিষিক্ত। হে আল্লাহ! আমি সফরের দুঃখ-কষ্ট এবং প্রত্যাবর্তনের অবসাদ থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি]।
أَخْبَرَنَا أَزْهَرُ بْنُ جَمِيلٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَاصِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَافَرَ قَالَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ، وَكَآبَةِ الْمُنْقَلَبِ، وَالْحَوْرِ بَعْدَ الْكَوْرِ، وَدَعْوَةِ الْمَظْلُومِ، وَسُوءِ الْمَنْظَرِ فِي الْأَهْلِ وَالْمَالِ»
আবদুল্লাহ ইবনু সারজিস (রাঃ) হতে বর্ণিতঃ
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ، وَكَآبَةِ الْمُنْقَلَبِ، وَالْحَوْرِ بَعْدَ الْكَوْرِ، وَدَعْوَةِ الْمَظْلُومِ، وَسُوءِ الْمَنْظَرِ فِي الْأَهْلِ وَالْمَالِ "আল্ল-হুম্মা ইন্নী আ'ঊযুবিকা মিন্ ওয়া' শা-য়িস্ সাফারি, ওয়া কা-বাতিল মুক্বালাবি, ওয়াল হাওরি বা'দাল কাওরি, ওয়া দা' ওয়াতিল মাযলূম, ওয়ায়িল মানযারি ফিল আহলি ওয়াল মা-লি" হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি সফরের দুঃখ-দুর্দশা প্রত্যাবর্তনের অবসাদ, লাভের পর ক্ষতি, মাযলূমের দুয়া এবং সম্পদ ও পরিবারের অপ্রীতিকর দৃশ্য থেকে।
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عَاصِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَافَرَ قَالَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ، وَكَآبَةِ الْمُنْقَلَبِ، وَالْحَوْرِ بَعْدَ الْكَوْرِ، وَدَعْوَةِ الْمَظْلُومِ، وَسُوءِ الْمَنْظَرِ فِي الْأَهْلِ وَالْمَالِ وَالْوَلَدِ»
আবদুল্লাহ ইবনু সারজিস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) সফরে বের হলে বলতেন : اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ، وَكَآبَةِ الْمُنْقَلَبِ، وَالْحَوْرِ بَعْدَ الْكَوْرِ، وَدَعْوَةِ الْمَظْلُومِ، وَسُوءِ الْمَنْظَرِ فِي الْأَهْلِ وَالْمَالِ وَالْوَلَدِ "আল্ল-হুম্মা ইন্নী আ'ঊযুবিকা মিন ওয়া'শা-য়িস্ সাফারি, ওয়া কা-বাতিল মুক্বালাবি, ওয়াল হাওরি বা'দাল কাওরি, ওয়া দাওয়াতিল মাযলূমি, ওয়াসূয়িল মান্যারি ফিল আহলি ওয়াল মা-লি ওয়াল ওয়ালাদ” [হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি সফরের দুঃখ-দুর্দশা, প্রত্যাবর্তনের অবসাদ, লাভের পর ক্ষতি, মাযলূমের বদদোয়া এবং সম্পদ, বাসস্থান ও সন্তানাদির অপ্রীতিকর দৃশ্য থেকে]।
أَخْبَرَنَا يُوسُفُ بْنُ حَمَّادٍ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ مَنْصُورٍ، عَنْ عَاصِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَافَرَ «يَتَعَوَّذُ مِنْ وَعْثَاءِ السَّفَرِ، وَكَآبَةِ الْمُنْقَلَبِ، وَالْحَوْرِ بَعْدَ الْكَوْرِ، وَدَعْوَةِ الْمَظْلُومِ، وَسُوءِ الْمَنْظَرِ»
আবদুল্লাহ ইবনু সারজিস (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (ﷺ) যখন সফর করতেন, তখন তিনি সফরের দুঃখ-কষ্ট, প্রত্যাবর্তনের অবসাদ, লাভের পর ক্ষতি, মাযলূমের বদদোয়া এবং অপ্রীতিকর অবস্থা থেকে আশ্রয় প্রার্থনা করতেন।
