১/১. অধ্যায়ঃ

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ১৭ - নেক ইচ্ছার প্রতিদান

ইখলাস, সত্যবাদিতা ও সৎ নিয়তের প্রতি উদ্বুদ্ধ করণঃ

নেক ইচ্ছা ও পাপ থেকে বিরত থাকা: আল্লাহর দয়ার শিক্ষা

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিবহাদিস নম্বর ১৭

(صحيح) وَعَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا يَرْوِي عَنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ قَالَ قَالَ إِنَّ اللَّهَ كَتَبَ الْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ ثُمَّ بَيَّنَ ذَلِكَ فَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً فَإِنْ هُوَ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ عَشْرَ حَسَنَاتٍ إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ إِلَى أَضْعَافٍ كَثِيرَةٍ وَمَنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً فَإِنْ هُوَ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللَّهُ لَهُ سَيِّئَةً وَاحِدَة"زاد في رواية: «أو محاها ولا يهلك [على] الله إلا هالك» رواه البخاري ومسلم

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সম্মানিত মহান পালনকর্তা হতে বর্ণনা করে বলেনঃ “নিশ্চয় আল্লাহ তা’আলা সৎ কর্মসমূহ এবং অসৎকর্ম সমূহ লিখে রেখেছেন। অতঃপর উহা স্বীয় কিতাবে (কোরআনে) বিশুদ্ধভাবে বর্ণনা করে দিয়েছেন। অতএব যে ব্যক্তি সৎ কাজের ইচ্ছা করে, অতঃপর উহা বাস্তবায়ন করতে সক্ষম না হয়, তবে আল্লাহ উহা পূর্ণ একটি সৎকর্ম হিসেবে লিখে নেন। আর ইচ্ছা করার পর যদি তা কর্মে বাস্তবায়ন করে, তবে আল্লাহ সে সৎকর্মটিকে দশ থেকে সাতশত থেকে আরো অনেক গুণে বৃদ্ধি করে লিখে নেন। আর যে ব্যক্তি কোন অসৎকর্ম করার ইচ্ছা পোষণ করে। অতঃপর উহা কর্মে বাস্তবায়ন না করে, তবে আল্লাহ উহা একটি পূর্ণ সৎকর্ম হিসেবে লিখে নেন। আর ইচ্ছা করার পর যদি উহা বাস্তবায়ন করে তবে আল্লাহ তা একটি মাত্র পাপ কাজ হিসেবে লিখে থাকেন।”

(হাদীসটি বর্ণনা করেছেন বুখারী ও মুসলিম) মুসলিমের বর্ণনায় রয়েছেঃ “আল্লাহ তা একটিমাত্র পাপ হিসেবে লিখে থাকেন অথবা তা মিটিয়ে দেন। আর আল্লাহর ব্যাপারে ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি মাত্রই ধ্বংস হয়ে থাকে।”

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ১৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে আল্লাহর দয়া ও হিসাবের সুন্দর নিয়ম এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর রব থেকে বর্ণনা করেন, আল্লাহ সৎকর্ম ও অসৎকর্ম লিখে রেখেছেন এবং তা স্পষ্ট করেছেন। কেউ যদি সৎ কাজের ইচ্ছা করে কিন্তু তা করতে না পারে, আল্লাহ তা পূর্ণ একটি সৎকর্ম হিসেবে লিখে নেন। আর ইচ্ছা করার পর কাজটি করলে তা দশ থেকে সাতশত বা আরও বেশি গুণে লেখা হয়। আবার কেউ পাপের ইচ্ছা করে কিন্তু তা বাস্তবায়ন না করে, আল্লাহ তা একটি পূর্ণ সৎকর্ম হিসেবে লিখে নেন। আর যদি পাপ করে, তা একটিমাত্র পাপ হিসেবে লেখা হয়। মুসলিমের বর্ণনায় পাপ মুছে দেওয়ার কথাও এসেছে। এই হাদিস মানুষকে আশা দেয়, তবে পাপকে হালকা মনে করার শিক্ষা দেয় না; বরং নেক ইচ্ছা ও পাপ থেকে ফিরে আসার মূল্য বোঝায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সৎ কাজের ইচ্ছাও আল্লাহর কাছে নেকি হিসেবে লেখা হতে পারে।
  • নেক কাজ করলে তা বহু গুণে বাড়িয়ে লেখা হয়।
  • পাপের ইচ্ছা ছেড়ে দিলে আল্লাহর দয়ার আশা আছে।
  • আল্লাহ বান্দার ছোট ভালো ইচ্ছাকেও মূল্য দেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন