১/১. অধ্যায়ঃ
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ১৮ - ভালো ইচ্ছা ও মন্দ থেকে ফিরে আসা
ইখলাস, সত্যবাদিতা ও সৎ নিয়তের প্রতি উদ্বুদ্ধ করণঃ
ভালো ইচ্ছা, পাপ ছেড়ে দেওয়া ও আল্লাহর দয়া
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব : ১৮
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিবহাদিস নম্বর ১৮
(صحيح) وَعَنْ أبِيْ هُرَيْرَةَ، أنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: يَقُولُ اللهُ عَزَّ وَجَلَّ: " إِذَا أَرَادَ عَبْدِي بعْمَلَ سَيِّئَةً فَلا تَكْتُبُوهَا عَلَيْهِ حَتَّى يَعْمَلَهَا، فإِنْ عَمِلَهَا فَاكْتُبُوهَا بِمِثْلِهَا، وَإِنْ تَرَكَهَا مِنْ أَجْلِي فَاكْتُبُوهَا حَسَنَةً، فَإِذَا أَرَادَ أَنْ يَعْمَلَ حَسَنَةً فَلَمْ يَعْمَلْهَا فَاكْتُبُوهَا حَسَنَةً، فَإِنْ عَمِلَهَا فَاكْتُبُوهَا بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِمِائَةِ ضِعْفٍ."رواه البخاري واللفظ له ومسلممَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كُتِبَتْ لَهُ حَسَنَةً وَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَعَمِلَهَا كُتِبَتْ لَهُ عَشْرًا إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ وَمَنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا لَمْ تُكْتَبْ وَإِنْ عَمِلَهَا كُتِبَتْ. قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ إِذَا تَحَدَّثَ عَبْدِي بِأَنْ يَعْمَلَ حَسَنَةً فَأَنَا أَكْتُبُهَا لَهُ حَسَنَةً مَا لَمْ يَعْمَلْ فَإِذَا عَمِلَهَا فَأَنَا أَكْتُبُهَا بِعَشْرِ أَمْثَالِهَا وَإِذَا تَحَدَّثَ بِأَنْ يَعْمَلَ سَيِّئَةً فَأَنَا أَغْفِرُهَا لَهُ مَا لَمْ يَعْمَلْهَا فَإِذَا عَمِلَهَا فَأَنَا أَكْتُبُهَا لَهُ بِمِثْلِهَا وَإِنْ تَرَكَهَا فَاكْتُبُوهَا لَهُ حَسَنَةً إِنَّمَا تَرَكَهَا مِنْ جَرَّايَ
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ “আল্লাহ তা’আলা বলেনঃ আমার বান্দা যখন কোন অসৎ কর্ম করার ইচ্ছা পোষণ করে, তখন তা কর্মে বাস্তবায়ন করা পর্যন্ত তোমরা (ফেরেশতাকুল) কিছুই লিখিও না। যদি কর্মে বাস্তবায়ন করে তবে সে কর্ম অনুরূপ তার পাপ লিখ। আর যদি তা আমার কারণে পরিত্যাগ করে, তবে উহা তার জন্য একটি পুণ্য হিসেবে লিখে নাও। আর যদি কোন সৎকর্মের ইচ্ছা করে অতঃপর তা বাস্তবায়ন না করে তবে তা একটি পুণ্য হিসেবে লিখে নাও। আর যদি তা কর্মে বাস্তবায়ন করে, তবে তা দশ থেকে সাতশতগুণ পর্যন্ত বৃদ্ধি করে লিখে নাও।”(বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন। তবে বাক্যগুলো বুখারী থেকে গৃহীত) মুসলিমের অপর রেওয়ায়াতে এসেছেঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ “যে ব্যক্তি কোন সৎ কাজের ইচ্ছা করে, অতঃপর তা বাস্তবায়ন না করে, তবে তার জন্য একটি পুণ্য লেখা হয়। আর যে ব্যক্তি সৎকর্মের ইচ্ছা করার পর তা বাস্তবায়ন করে, তবে তার জন্য দশ থেকে সাতশত গুণ পর্যন্ত নেকী লিখা হয়। আর যে ব্যক্তি অসৎ কাজের ইচ্ছা করে তা বাস্তবায়ন না করে, তবে তার কোন পাপ লিখা হয় না। আর যদি বাস্তবায়ন করে তবে তা লিখা হয়।” মুসলিমের আর এক বর্ণনায় রয়েছেঃ আল্লাহর রাসূল মুহাম্মদ (ﷺ) বলেনঃ “সম্মানিত মহান আল্লাহ বলেন, আমার বান্দা যখন মনে মনে বলে যে, সে একটি সৎকাজ করবে, তখন উহা বাস্তবায়ন না করলে আমি উহা একটি সৎকাজ হিসেবে লিখে নেই। আর যদি বাস্তবায়ন করে, তবে তাকে দশগুণ বৃদ্ধি করে লিখে থাকি। আর যখন আমার বান্দা মনে মনে বলে যে, সে একটি খারাপ কাজ করবে, তখন উহা বাস্তবায়ন না করলে আমি তাকে ক্ষমা করে দেই। আর যদি বাস্তবায়ন করে, তবে সে কাজের অনুরূপ আমি পাপ লিখে থাকি। আর যদি উহা বাস্তবায়ন করা ছেড়ে দেয় তবে (হে ফেরেশতাকুল) তার জন্য একটি পুণ্য লিখে নাও। কেননা সে উহা একমাত্র আমার কারণেই পরিত্যাগ করেছে।”
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ১৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের উদ্দেশে নির্দেশের কথা এসেছে। বান্দা যখন কোনো খারাপ কাজের ইচ্ছা করে, তা বাস্তবায়ন না করা পর্যন্ত লিখতে বলা হয় না। যদি সে পাপ করে, তার অনুরূপ পাপ লেখা হয়। আর যদি আল্লাহর কারণে তা ছেড়ে দেয়, তাহলে তার জন্য একটি নেকি লেখা হয়। অন্যদিকে বান্দা যদি কোনো ভালো কাজের ইচ্ছা করে কিন্তু করতে না পারে, তবু একটি নেকি লেখা হয়। আর যদি তা করে, তাহলে দশ থেকে সাতশত গুণ পর্যন্ত লেখা হয়। মুসলিমের বর্ণনাগুলোতেও একই অর্থ এসেছে—নেক ইচ্ছা মূল্যবান, আর পাপ ছেড়ে দেওয়া বিশেষ করে আল্লাহর জন্য হলে তা নেকির কারণ হতে পারে। এই হাদিস মানুষকে আল্লাহর দয়ার দিকে আশা দেয় এবং একই সাথে নিজের চিন্তা ও ইচ্ছাকে ভালো পথে চালানোর শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ভালো কাজের ইচ্ছা আল্লাহর কাছে মূল্যবান।
- আল্লাহর কারণে পাপ ছেড়ে দেওয়া নেকির কারণ হতে পারে।
- পাপ কাজ না করা পর্যন্ত তা লেখা হয় না—এতে আল্লাহর দয়া প্রকাশ পায়।
- নেক কাজ করলে প্রতিদান অনেক গুণে বাড়তে পারে।
