৪/৭. অধ্যায়ঃ
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ১৮৪ - অঙ্গ ধোয়ার সাথে পাপ মোচন
ওযু করা এবং তা পরিপূর্ণ করার প্রতি উদ্বুদ্ধ করণঃ
ওযুর অঙ্গ ধোয়ার সাথে গুনাহ মাফের শিক্ষা
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব : ১৮৪
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিবহাদিস নম্বর ১৮৪
(صحيح لغيره) وَعَنْه رَضِيَ اللَّهُ عَنْهُ أيضا أَنَّهُ دَعَا بِمَاءٍ فَتَوَضَّأَ ثُمَّ ضَحِكَ، فَقَالَ لِأَصْحَابِهِ: أَلا تَسْأَلُونِي عَمَّا أَضْحَكَنِي؟ فَقَالُوا : مَا أَضْحَكَكَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ؟ قَالَ : رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ كَمَا تَوَضَّأْتُ، ثُمَّ ضَحِكَ، فَقَالَ : «أَلا تَسْأَلُونِي مَا أَضْحَكَنِي؟»فَقَالُوا: مَا أَضْحَكَكَ يَا رَسُولَ اللهِ؟ فَقَالَ: "إِنَّ الْعَبْدَ إِذَا دَعَا بِوَضُوءٍ فَغَسَلَ وَجْهَهُ، حَطَّ اللهُ عَنْهُ كُلَّ خَطِيئَةٍ أَصَابَهَا بِوَجْهِهِ، فَإِذَا غَسَلَ ذِرَاعَيْهِ كَانَ كَذَلِكَ، وَإِنْ مَسَحَ بِرَأْسِهِ كَانَ كَذَلِكَ، وَإِذَا طَهَّرَ قَدَمَيْهِ كَانَ كَذَلِكَ.رواه أحمد بإسناد جيد وأبو يعلى ورواه البزار
উছমান (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি তথা উছমান (রাঃ) থেকেই বর্ণিত। তিনি পানি নিয়ে আসতে বললেন। অতঃপর ওজু করলেন আবার হাসলেন। অতঃপর তাঁর সাথীদেরকে লক্ষ্য করে বললেনঃ তোমরা আমাকে প্রশ্ন করবে না কেন আমি হাসলাম? তাঁরা বললেনঃ কোন বিষয় আপনাকে হাসাল হে আমীরুল মুমেনীন? তিনি বললেনঃ আমি যেভাবে ওজু করলাম সেভাবে ওজু করতে আমি রাসূলুল্লাহ (ﷺ) কে দেখেছি।অতঃপর তিনি হেসেছেন। বলেছেনঃ তোমরা আমাকে প্রশ্ন করবে না কেন আমি হাসলাম। তাঁরা বললেনঃ কোন বিষয় আপনাকে হাসাল হে আল্লাহর রাসূল? তিনি বললেনঃ “নিশ্চয় বান্দা যখন ওজুর পানি আনতে বলে, অতঃপর স্বীয় মুখমন্ডল ধৌত করে, তখন আল্লাহ তা’আলা মুখমন্ডলের মাধ্যমে কৃত প্রতিটি পাপ মোচন করে দেন। যখন কনুই পর্যন্ত উভয় হাত ধৌত করে, তখন ঐরূপ হয়। যখন তাঁর পদদ্বয় ধৌত করে, তখনও ঐরূপ হয়।”
(আহমাদ উত্তম সনদে বর্ণনা করেন। আরো বর্ণনা করেন আবু ইয়ালা। সহীহ সনদে বাযযার বর্ণনা করার পর তিনি আরো বেশি উল্লেখ করেনঃ “যখন মাথা মাসেহ করে তখন ঐরূপ হয়।”
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ১৮৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে উসমান (রাঃ)-এর একটি সুন্দর ঘটনা এসেছে। তিনি পানি আনিয়ে ওযু করলেন এবং হাসলেন। সাথীরা কারণ জানতে চাইলে তিনি বললেন, তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে এভাবেই ওযু করতে ও হাসতে দেখেছেন। এরপর নবীজি বলেছেন, বান্দা যখন ওযুর পানি আনে এবং মুখ ধোয়, তখন মুখের মাধ্যমে করা পাপ আল্লাহ মুছে দেন। হাত ধুলে হাতের পাপ দূর হয়। পা ধুলেও একইভাবে পাপ মোচন হয়। বাযযারের বর্ণনায় মাথা মাসেহ করলেও এমন হওয়ার কথা এসেছে। এই হাদিসে ওযুকে পবিত্রতা ও গুনাহ মাফের মাধ্যম হিসেবে দেখানো হয়েছে। তাই ওযুর প্রতিটি অঙ্গ ধোয়ার সময় বান্দার উচিত নিজের ভুলের কথা মনে করে আল্লাহর দয়া আশা করা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ওযুর প্রতিটি ধাপে আল্লাহর দয়ার আশা করা যায়।
- মুখ, হাত, মাথা ও পা দিয়ে করা ভুল থেকে সাবধান থাকা দরকার।
- ওযু শুধু পানি ব্যবহার নয়; এটি বান্দার জন্য পাপ মোচনের সুযোগ।
- সাহাবারা নবীজির আমল দেখে তা শেখাতেন।
