৩/১. অধ্যায়ঃ

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ৭০ - তালেবে ইলম ও আলেমের মর্যাদা

বিদ্যা, উহা অনুসন্ধান, শিক্ষা করা ও শিক্ষা দেয়ার প্রতি উদ্ধৃদ্ধ করণ। ওলামা এবং ছাত্রদের ধবীলতের ব্যাপারে যা এসেছে তার বর্ণনা।

তালেবে ইলমের মর্যাদা ও আলেমরা নবীদের উত্তরসূরী

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিবহাদিস নম্বর ৭০

(حسن لغيره) وَعَنْ أبِيْ الدَّرْداَءِ رَضِيَ اللَّهُ عَنْهُ قاَلَ سَمِعْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ سَلَكَ طَرِيقًا يَطْلُبُ فِيهِ عِلْمًا سَلَكَ اللَّهُ بِهِ طَرِيقًا مِنْ طُرُقِ الْجَنَّةِ وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا لِطَالِبِ الْعِلْمِ رِضًا بِمَا يَصْنَعُ وَإِنَّ الْعَالِمَ لَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ وَالْحِيتَانُ فِي الْمَاءِ وَإِنَّ فَضْلَ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِ الْقَمَرِ عَلَى سَائِرِ الْكَوَاكِبِ وَإِنَّ الْعُلَمَاءَ وَرَثَةُ الْأَنْبِيَاءِ وَإِنَّ الْأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلَا دِرْهَمًا وَرَّثُوا الْعِلْمَ فَمَنْ أَخَذَهُ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ رواه أبو داود والترمذي وابن ماجه وابن حبان في صحيحه والبيهقي

আবূ দারদা (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে একথা বলতে শুনেছিঃ “যে ব্যক্তি জ্ঞানার্জনের উদ্দেশ্যে রাস্তা চলবে, আল্লাহ তার জন্য জান্নাতের একটি পথ সহজ করে দিবেন। আর নিঃসন্দেহে তালেবে ইলমের কাজে সন্তুষ্ট হয়ে ফেরেশতাগণ ডানাগুলো তাদের জন্যে বিছিয়ে দেন। আসমান সমূহ ও যমীনের মধ্যে যা কিছু আছে সবই আলেম ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে, এমনকি পানির মাছও তার জন্য ইস্তেগফার করে।সাধারণ আবেদ (ইবাদত গুজর) ব্যক্তির উপর একজন আলেম (জ্ঞানী) ব্যক্তির মর্যাদা ঠিক সেরূপ, যেরূপ সমস্ত নক্ষত্ররাজীর উপর চন্দ্রের মর্যাদা। নিঃসন্দেহে ওলামাগণ নবীদের উত্তরসূরী। নিশ্চয় নবীগণ কোন দীনার বা দিরহামের মীরাছ ছেড়ে যান না, বরং তাঁরা ইলম বা জ্ঞানের উত্তরাধিকার ছেড়ে যান। সুতরাং যে ব্যক্তি উহা গ্রহণ করল সে পরিপূর্ণ অংশ গ্রহণ করল।”

(হাদীসটি বর্ণনা করেছেন আবু দাউদ, তিরমিযী, ইবনু মাজাহ, ইবনু হিব্বান, বায়হাকী)

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ৭০-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইলম অর্জনের মর্যাদা খুব সুন্দরভাবে এসেছে। যে ব্যক্তি জ্ঞানার্জনের উদ্দেশ্যে পথে চলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। তালেবে ইলমের কাজে সন্তুষ্ট হয়ে ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেন। আসমান ও জমিনের সৃষ্টিরাও আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করে, এমনকি পানির মাছও। হাদিসে আলেমের মর্যাদাকে আবেদের ওপর চাঁদের মর্যাদার সঙ্গে তুলনা করা হয়েছে। আরও বলা হয়েছে, আলেমরা নবীদের উত্তরসূরী। নবীরা দীনার-দিরহাম রেখে যাননি; তাঁরা রেখে গেছেন ইলম। তাই যে ব্যক্তি এই ইলম গ্রহণ করে, সে বড় অংশ গ্রহণ করে। এখানে জ্ঞানকে দুনিয়াবি সম্পদের চেয়ে বড় উত্তরাধিকার হিসেবে দেখানো হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইলম অর্জনের পথ জান্নাতের পথ সহজ হওয়ার কারণ হিসেবে এসেছে।
  • তালেবে ইলমের মর্যাদা ফেরেশতাদের সম্মানের মাধ্যমে বোঝানো হয়েছে।
  • আলেমের জ্ঞান মানুষের উপকারে আসে, তাই তার মর্যাদা বড়।
  • নবীদের আসল উত্তরাধিকার হলো ইলম, অর্থ-সম্পদ নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন