৩/১. অধ্যায়ঃ

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ৭১ - জ্ঞান অনুসন্ধানকারীকে স্বাগতম

বিদ্যা, উহা অনুসন্ধান, শিক্ষা করা ও শিক্ষা দেয়ার প্রতি উদ্ধৃদ্ধ করণ। ওলামা এবং ছাত্রদের ধবীলতের ব্যাপারে যা এসেছে তার বর্ণনা।

জ্ঞান অনুসন্ধানকারীকে স্বাগতম: তালেবে ইলমের সম্মান

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিবহাদিস নম্বর ৭১

(حسن) وَعَنْ صَفْوَانُ بن عَسَّالٍ الْمُرَادِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي الْمَسْجِدِ مُتَّكِئٌ عَلَى بُرْدٍ لَهُ أحْمَرَ، فَقُلْتُ لَهُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي جِئْتُ أَطْلُبُ الْعِلْمَ، فَقَالَ:"مَرْحَبًا بطالبِ الْعِلْمِ، إنَّ طَالِبَ الْعِلْمِ تَحُفُّهُ الْمَلائِكَةُ بِأَجْنِحَتِهَا، ثُمَّ يَرْكَبُ بَعْضُهُم بَعْضًا حَتَّى يَبْلُغُوا السَّمَاءَ الدُّنْيَا مِنْ مُحَبَّتِهِمْ لِمَا يَطْلُبُ.رواه أحمد والطبراني بإسناد جيد واللفظ له وابن حبان في صحيحه والحاكم وقال صحيح الإسناد وروى ابن ماجه نحوه باختصار

ছাফওয়ান বিন আসসাল আল মুরাদী (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেনঃ একদা আমি নবী (ﷺ)-এর নিকট এলাম। তখন তিনি একটি লাল চাদরে হেলান দেয়া অবস্থায় মসজিদে নববীতে বসে ছিলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি আপনার নিকট এসেছি, উদ্দেশ্য জ্ঞানার্জন করব। তিনি বললেনঃ “তালেবে ইলম স্বাগতম। নিশ্চয় ফেরেশতাগণ জ্ঞানান্বেষণকারীকে ঘিরে রাখেন এবং ডানাগুলো দ্বারা তাকে ছায়া দান করেন। অতঃপর সে যা অন্বেষণ করে তার ভালবাসায় তাঁরা একে অপরের উপর সওয়ার হয়ে দুনিয়ার আসমান পর্যন্ত পৌছে যায়।”

(আহমাদ, ত্বাবরানী উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসের উপরোক্ত বাক্যগুলো তুবরানী থেকে গৃহীত। হাদীসটি আরো বর্ণনা করেছেন ইবনু হিব্বান ও হাকেম। হাকেম বলেন, তার সনদ সহীহ। হাদীসটি অনুরূপভাবে ইবনে মাজাহ সংক্ষিপ্তাকারে বর্ণনা করেছেন।)

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ৭১-এর সারসংক্ষেপ

এই হাদিসে একজন সাহাবী রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে এসে বলেন, তিনি জ্ঞানার্জনের উদ্দেশ্যে এসেছেন। তখন নবীজি তাঁকে বলেন, “তালেবে ইলম স্বাগতম।” এই একটি বাক্য থেকেই বোঝা যায়, জ্ঞান অর্জনের নিয়ত নিয়ে আসা ব্যক্তি সম্মান পাওয়ার যোগ্য। হাদিসে আরও বলা হয়েছে, ফেরেশতারা জ্ঞান অনুসন্ধানকারীকে ঘিরে রাখেন এবং তাদের ডানা দিয়ে ছায়া দেন। এমনকি সে যে জিনিস খুঁজছে—ইলম—তার ভালোবাসায় ফেরেশতারা একে অপরের ওপর উঠতে উঠতে দুনিয়ার আসমান পর্যন্ত পৌঁছে যান। এখানে তালেবে ইলমের মর্যাদা, ইলমের প্রতি ভালোবাসা এবং জ্ঞান শেখার জন্য নবীজির উৎসাহ স্পষ্ট হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জ্ঞান অর্জনের উদ্দেশ্যে আসা ব্যক্তিকে সম্মান করা উচিত।
  • তালেবে ইলমের জন্য ফেরেশতাদের বিশেষ সম্মানের কথা এসেছে।
  • ইলম শেখার নিয়ত নিজেই মর্যাদাপূর্ণ কাজ।
  • দ্বীনি জ্ঞান খোঁজার পথে উৎসাহ দেওয়া নববী শিক্ষা।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন