৩/১. অধ্যায়ঃ
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ৮৩ - নবীর মীরাস হলো ইলম
বিদ্যা, উহা অনুসন্ধান, শিক্ষা করা ও শিক্ষা দেয়ার প্রতি উদ্ধৃদ্ধ করণ। ওলামা এবং ছাত্রদের ধবীলতের ব্যাপারে যা এসেছে তার বর্ণনা।
নবীর মীরাস: মসজিদে ইলম, কুরআন ও হালাল-হারাম শিক্ষা
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব : ৮৩
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিবহাদিস নম্বর ৮৩
(حسن موقوف) وَعَنْ أبِيْ هُرَيْرَةَ، أَنَّهُ مَرَّ بِسُوقِ الْمَدِينَةِ، فَوَقَفَ عَلَيْهَا، فَقَالَ: «يَا أَهْلَ السُّوقِ، مَا أَعْجَزَكُمْ !» قَالُوا: وَمَا ذَاكَ يَا أَبَا هُرَيْرَةَ؟ قَالَ: «ذَاكَ مِيرَاثُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقْسَمُ، وَأَنْتُمْ هَاهُنَا ألاَ تَذْهَبُونَ فَتَأَخُذُونَ نَصِيبَكُمْ مِنْهُ !» قَالُوا: وَأَيْنَ هُوَ؟ قَالَ: «فِي الْمَسْجِدِ» فَخَرَجُوا سِرَاعًا إِلَى الْمَسْجِدِ، وَوَقَفَ أَبُوهُرَيْرَةَ لَهُمْ حَتَّى رَجَعُوا، فَقَالَ لَهُمْ: «مَا لَكُمْ؟»قَالُوا: يَا أَبَا هُرَيْرَةَ فَقَدْ أَتَيْنَا الْمَسْجِدَ، فَدَخَلْنَا، فَلَمْ نَرَ فِيهِ شَيْئًا يُقْسَمُ، فَقَالَ لَهُمْ أَبُو هُرَيْرَةَ: «أَمَا رَأَيْتُمْ فِي الْمَسْجِدِ أَحَدًا؟» قَالُوا: بَلَى، رَأَيْنَا قَوْمًا يُصَلُّونَ، وَقَوْمًا يَقْرَءُونَ الْقُرْآنَ، وَقَوْمًا يَتَذَاكَرُونَ الْحَلالَ وَالْحَرَامَ، فَقَالَ لَهُمْ أَبُو هُرَيْرَةَ: «وَيْحَكُمْ، فَذَاكَ مِيرَاثُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ».رواه الطبراني في الأوسط بإسناد حسن
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি একদা মদীনার বাজার অতিক্রম করছিলেন। তখন বাজারে দাঁড়িয়ে বললেনঃ হে বাজারের লোক সকল! কিসে তোমাদেরকে অপারগ করল? তারা বলল, উহা কি হে আবু হুরায়রা? তিনি বললেনঃ ওখানে রাসূলুল্লাহ (ﷺ)-এর মীরাছ বন্টন হচ্ছে আর তোমরা এখানে? তোমরা সেখানে গিয়ে কিছু অংশ নাও না কেন? তারা বললঃ উহা কোথায়? তিনি বললেনঃ মসজিদে। একথা শুনে তারা সেখানে ছুটে গেল। আর আবু হুরায়রা দাঁড়িয়ে থাকলেন, শেষ পর্যন্ত তারা ফিরে এল।তারপর তিনি তাদেরকে বললেনঃ তোমরা কি করলে? তারা বললঃ হে আবু হুরায়রা! আমরা গিয়ে মসজিদে প্রবেশ করলাম। কিন্তু কোন কিছু বন্টন হচ্ছে তা তো দেখলাম না? আবু হুরায়রা তাদেরকে বললেনঃ তোমরা মসজিদে কাউকে দেখতে পাওনি? তারা বললঃ হ্যাঁ, আমরা দেখেছি কিছু লোক নামায আদায় করছে, কিছু লোক কোরআন পাঠ করছে, কিছু লোক হালাল-হারামের বিষয়ে পরস্পরে আলোচনা করছে। তখন আবু হুরায়রা তাদেরকে বললেনঃ আফসোস তোমাদের জন্যে ওটাই তো মুহাম্মাদ (ﷺ) এর মীরাছ (উত্তরাধিকার)।
(ত্বাবরানী উত্তম সনদে [আওসাত্ব গ্রন্থে] হাদীসটি বর্ণনা করেছেন।)
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ৮৩-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মদীনার বাজারের লোকদের দৃষ্টি মসজিদের দিকে ফেরান। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মীরাস বণ্টন হচ্ছে। লোকেরা ভাবল হয়তো সম্পদ বণ্টন হচ্ছে। কিন্তু তারা মসজিদে গিয়ে দেখল, কেউ নামাজ পড়ছে, কেউ কুরআন পড়ছে, কেউ হালাল-হারাম নিয়ে আলোচনা করছে। তখন আবু হুরায়রা বুঝিয়ে দিলেন, এটাই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মীরাস। এই হাদিসে ইলম, কুরআন শিক্ষা, নামাজ এবং দ্বীনি আলোচনা—এসবের মূল্য ফুটে উঠেছে। বাজারের ব্যস্ততার মাঝেও দ্বীনের জ্ঞানকে গুরুত্ব দেওয়ার শিক্ষা এতে আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবীজির মীরাস হিসেবে ইলম, কুরআন ও দ্বীনি শিক্ষার গুরুত্ব বোঝানো হয়েছে।
- মসজিদ শুধু নামাজের জায়গা নয়; ইলম শেখারও জায়গা।
- হালাল-হারাম শেখা একজন মুসলিমের জীবনে গুরুত্বপূর্ণ।
- দুনিয়ার ব্যস্ততার মধ্যেও দ্বীনি জ্ঞানকে অবহেলা করা উচিত নয়।
