৩/৩. অধ্যায়ঃ
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ৮৯ - হাদিস শুনে ঠিকভাবে পৌঁছে দেওয়ার ফজিলত
হাদীছ শোনা, পৌঁছিয়ে দেয়া ও তা লিখার প্রতি উদ্ধৃদ্ধ করণ এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রতি মিথ্যারোপ করার ব্যাপারে ভীতি প্রদর্শনঃ
হাদিস পৌঁছে দেওয়ার আদব: যেমন শুনেছে তেমন বলা
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব : ৮৯
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিবহাদিস নম্বর ৮৯
(حسن صحيح) عنْ ابنِ مَسْعُوْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قال سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ نَضَّرَ اللَّهُ امْرَأً سَمِعَ مِنَّا شَيْئًا فَبَلَّغَهُ كَمَا سَمِعَ فَرُبَّ مُبَلِّغٍ أَوْعَى مِنْ سَامِعٍ. رواه أبو داود والترمذي وابن حبان
ইবনে মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে একথা বলতে শুনেছিঃ “আল্লাহ তা’আলা মুখমণ্ডল উজ্জ্বল করুন সেই ব্যক্তির, যে আমাদের থেকে কিছু শুনবে, অতঃপর যেভাবে শুনেছে সেভাবেই অপরের কাছে পৌঁছে দিবে। কেননা যার কাছে পৌঁছান হয় সে অনেক সময় শ্রোতার চেয়ে অধিক সংরক্ষণকারী হয়।” (আবু দাউদ, তিরমিযী ও ইবনু হিব্বান হাদীসটি বর্ণনা করেছেন) [১] তবে ইবনু হিব্বানের বর্ণনায় বলা হয়ঃ আল্লাহ রহম করুন সেই ব্যক্তির উপর......। (তিরমিযী বলেন, হাদীসটি হাসান সহীহ)
[১] শায়খ আলবানী বলেন, এ হাদীসটি আবু দাউদ বর্ণনা করেছেন একথা ভুল। কেননা তিনি ইবনে মাসউদ থেকে এ হাদীস বর্ণনা করেননি। তিনি যায়েদ বিন ছাবেত বর্ণিত পরের হাদীসটি বর্ণনা করেছেন।
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ৮৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির জন্য দোয়া করেছেন, যে তাঁর কাছ থেকে কিছু শুনে, তারপর যেমন শুনেছে তেমনই অন্যের কাছে পৌঁছে দেয়। এখানে হাদিস বর্ণনার বড় আদব আছে। নিজের মতো করে কথা বাড়ানো, অর্থ বদলে দেওয়া বা নিশ্চিত না হয়ে বলা—এসব থেকে সাবধান থাকা দরকার। কারণ যাকে কথা পৌঁছে দেওয়া হয়, সে অনেক সময় সরাসরি শ্রোতার চেয়েও ভালোভাবে তা সংরক্ষণ করতে পারে। তাই হাদিস শেখা, মনে রাখা এবং সঠিকভাবে বলা—সবই দায়িত্বের বিষয়। এই হাদিস আমাদের সত্যনিষ্ঠ জ্ঞান প্রচার ও সতর্ক ভাষার শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হাদিস যেমন শোনা হয়েছে, তেমনই পৌঁছে দেওয়া উচিত।
- হাদিস বর্ণনায় সতর্কতা ও সত্যনিষ্ঠা জরুরি।
- কথা যার কাছে পৌঁছে, সে কখনো বেশি ভালোভাবে বুঝতে পারে।
- দ্বীনি কথা প্রচারের আগে তা ঠিকভাবে জানা দরকার।
