৯/৩৮. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ১১৩৪ - অন্যের ক্রয়-বিক্রয় ও বিয়ের প্রস্তাবে হস্তক্ষেপ

কোন লোক তার ভাইয়ের বিয়ের প্রস্তাবের উপর প্রস্তাব যেন না দেয়

ভাইয়ের প্রস্তাবের ওপর প্রস্তাব নয়: ব্যবসা ও বিয়ের আদব

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১১৩৪

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، وَقُتَيْبَةُ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قُتَيْبَةُ يَبْلُغُ بِهِ النَّبِيَّ ﷺ وَقَالَ أَحْمَدُ - قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «لاَ يَبِيعُ الرَّجُلُ عَلَى بَيْعِ أَخِيهِ وَلاَ يَخْطُبُ عَلَى خِطْبَةِ أَخِيهِ» .قَالَ وَفِي الْبَابِ عَنْ سَمُرَةَ وَابْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ مَالِكُ بْنُ أَنَسٍ إِنَّمَا مَعْنَى كَرَاهِيَةِ أَنْ يَخْطُبَ الرَّجُلُ عَلَى خِطْبَةِ أَخِيهِ إِذَا خَطَبَ الرَّجُلُ الْمَرْأَةَ فَرَضِيَتْ بِهِ فَلَيْسَ لأَحَدٍ أَنْ يَخْطُبَ عَلَى خِطْبَتِهِ . وَقَالَ الشَّافِعِيُّ مَعْنَى هَذَا الْحَدِيثِ «لاَ يَخْطُبُ الرَّجُلُ عَلَى خِطْبَةِ أَخِيهِ " . هَذَا عِنْدَنَا إِذَا خَطَبَ الرَّجُلُ الْمَرْأَةَ فَرَضِيَتْ بِهِ وَرَكَنَتْ إِلَيْهِ فَلَيْسَ لأَحَدٍ أَنْ يَخْطُبَ عَلَى خِطْبَتِهِ فَأَمَّا قَبْلَ أَنْ يَعْلَمَ رِضَاهَا أَوْ رُكُونَهَا إِلَيْهِ فَلاَ بَأْسَ أَنْ يَخْطُبَهَا وَالْحُجَّةُ فِي ذَلِكَ حَدِيثُ فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ حَيْثُ جَاءَتِ النَّبِيَّ ﷺ فَذَكَرَتْ لَهُ أَنَّ أَبَا جَهْمِ بْنَ حُذَيْفَةَ وَمُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ خَطَبَاهَا فَقَالَ " أَمَّا أَبُو جَهْمٍ فَرَجُلٌ لاَ يَرْفَعُ عَصَاهُ عَنِ النِّسَاءِ وَأَمَّا مُعَاوِيَةُ فَصُعْلُوكٌ لاَ مَالَ لَهُ وَلَكِنِ انْكِحِي أُسَامَةَ» .فَمَعْنَى هَذَا الْحَدِيثِ عِنْدَنَا وَاللَّهُ أَعْلَمُ أَنَّ فَاطِمَةَ لَمْ تُخْبِرْهُ بِرِضَاهَا بِوَاحِدٍ مِنْهُمَا وَلَوْ أَخْبَرَتْهُ لَمْ يُشِرْ عَلَيْهَا بِغَيْرِ الَّذِي ذَكَرَتْ .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন লোক যেন তার অন্য ভাইয়ের ক্রয়-বিক্রয় প্রস্তাবের উপর নিজের ক্রয়-বিক্রয়ের প্রস্তাব না করে এবং তার বিয়ের প্রস্তাবের উপর যেন নিজের বিয়ের প্রস্তাব না দেয়।

কুতাইবা বলেছেন, এ বর্ণনাটি রাসূলুল্লাহ (ﷺ) পর্যন্ত আবূ হুরাইরা (রাঃ) পৌছিয়েছেন এবং ইমাম আহমাদ বলেছেন, তাঁর নিকট হতে তিনি সরাসরি বর্ণনা করেছেন। সামুরা ও ইবনু উমর (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ বলেছেন। ইমাম মালিক (রহঃ) বলেন, এ হাদীসের অর্থ হলঃ কোন মহিলার নিকট যদি কোন লোক বিয়ের প্রস্তাব পাঠায় সে যদি তাতে সম্মত হয় তবে ঐ মহিলার নিকট অন্য কোন লোকের বিয়ের প্রস্তাব দেয়ার কোন অধিকার নেই। ইমাম শাফিঙ্গ (রহঃ) বলেন, এ হাদীসটির তাৎপর্য হচ্ছেঃ কোন মহিলার নিকটে কোন লোক বিয়ের প্রস্তাব পাঠানোর পর সে তা গ্রহণ করলে এবং তাতে আগ্রহ দেখালে এ অবস্থায় তার নিকট অন্য লোকের বিয়ের প্রস্তাব পাঠানো উচিত হবে না। হ্যাঁ, যদি প্রথম ব্যক্তির প্রস্তাবের পক্ষে ঐ মহিলা আকৃষ্ট কি-না তা না জানা গেলে এরকম পরিস্থিতিতে তার নিকট অন্য কোন ব্যক্তির প্রস্তাব পাঠাতে কোন সমস্যা নেই। ফাতিমা বিনতু কাইস (রাঃ)-এর ঘটনা সম্বলিত হাদীসই এর দলীল। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে তাঁকে বললেন, তার নিকট আবু জাহ্ম ইবনু হুযাইফা ও মুআবিয়া ইবনু আবূ সুফিয়ান বিয়ের প্রস্তাব দিয়েছে। তিনি তাকে পরামর্শ দিলেনঃ আবু জাহ্মের হাতের লাঠি নারীদের হতে সরে না এবং মুআবিয়া নিঃস্ব-দরিদ্র ব্যক্তি, তার কোন ধন-সম্পদ নেই। বরং তুমি উসামাকে বিয়ে কর। আমাদের মতে এ হাদীসের তাৎপর্য হলঃ ফাতিমা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট তাদের কোন একজনের সাথে বিয়েতে আবদ্ধ হওয়ার সম্মতি চাননি। তিনি তা করলে রাসূলুল্লাহ (ﷺ) তার নিকট অন্য ব্যক্তির প্রস্তাব করতেন না। আল্লাহ তা'আলাই ভালো জানেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ১১৩৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে ব্যবসা ও বিয়ে—দুই ক্ষেত্রের সামাজিক আদব শেখানো হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, কোনো ব্যক্তি যেন তার ভাইয়ের ক্রয়-বিক্রয় প্রস্তাবের ওপর নিজের প্রস্তাব না দেয় এবং তার বিয়ের প্রস্তাবের ওপরও নিজের প্রস্তাব না দেয়। এর মাধ্যমে চলমান সমঝোতায় অন্যায় হস্তক্ষেপ, প্রতিযোগিতাজনিত বিরোধ এবং সম্পর্ক নষ্ট হওয়া থেকে বাঁচতে বলা হয়েছে। হাদিসের সঙ্গে থাকা ব্যাখ্যায় বলা হয়েছে, বিয়ের ক্ষেত্রে নারী প্রথম প্রস্তাবদাতার প্রতি সন্তুষ্ট হয়ে ঝুঁকে পড়ার পর অন্যের প্রস্তাব দেওয়া নিষেধের মধ্যে পড়ে। কিন্তু তার সম্মতি জানা না গেলে একই অবস্থা ধরে নেওয়া ঠিক নয়। তাই “প্রস্তাব হয়েছে” এবং “প্রস্তাবে সম্মতি তৈরি হয়েছে”—এই দুই ধাপ আলাদা করে দেখা দরকার। সহজ শিক্ষা হলো, ব্যবসা ও বিয়েতে নিজের লাভের জন্য অন্যের স্থির হতে থাকা সমঝোতা ভাঙার চেষ্টা করা উচিত নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অন্যের চলমান বিক্রয় প্রস্তাবের ওপর নতুন প্রস্তাব দেওয়া উচিত নয়।
  • গৃহীত বিয়ের প্রস্তাবের ওপর আরেক প্রস্তাব দেওয়া নিষিদ্ধ।
  • নারীর সম্মতি জানা হয়েছে কি না, তা গুরুত্বপূর্ণ।
  • ব্যবসা ও বিয়েতে অন্যের অধিকার ও সম্মান রক্ষা করতে হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন