১/৯৭. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ১৩০ - হায়েজে নামাজ কাযা করতে হবে কি?
ঋতুবতী নারী ছুটে যাওয়া নামাজ কাজা করবে না
হায়েজে নামাজ কাযা: আয়িশা (রাঃ)-এর স্পষ্ট উত্তর
জামে‘ আত-তিরমিযী : ১৩০
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৩০
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ مُعَاذَةَ، أَنَّ امْرَأَةً، سَأَلَتْ عَائِشَةَ قَالَتْ أَتَقْضِي إِحْدَانَا صَلاَتَهَا أَيَّامَ مَحِيضِهَا فَقَالَتْ أَحَرُورِيَّةٌ أَنْتِ قَدْ كَانَتْ إِحْدَانَا تَحِيضُ فَلاَ تُؤْمَرُ بِقَضَاءٍ .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ عَنْ عَائِشَةَ مِنْ غَيْرِ وَجْهٍ أَنَّ الْحَائِضَ لاَ تَقْضِي الصَّلاَةَ . وَهُوَ قَوْلُ عَامَّةِ الْفُقَهَاءِ لاَ اخْتِلاَفَ بَيْنَهُمْ فِي أَنَّ الْحَائِضَ تَقْضِي الصَّوْمَ وَلاَ تَقْضِي الصَّلاَةَ .
মু‘আযাহ (রহঃ) হতে বর্ণিতঃ
এক মহিলা 'আয়িশাহ্ (রাঃ)-এর নিকট প্রশ্ন করল, আমাদের কেউ তার হায়িয চলাকালীন সময়ের নামায কি পরে আদায় করবে? তিনি (‘আয়িশাহ্) বললেন, তুমি কি হারূরা এলাকার বাসিন্দা (খারিজী)? আমাদের কাউকে মাসিক ঋতু চলাকালীন ছুটে যাওয়া নামায পরবর্তীতে কাযা করার নির্দেশ দেওয়া হত না।
আবূ 'ঈসা বলেন, হাদীসটি হাসান সহীহ। 'আয়িশাহ্ (রাঃ)-এর নিকট হতে বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে যে, ঋতুবতী নারীকে তার ছুটে যাওয়া নামায পরবর্তী সময়ে কাযা করতে হবে না। সমস্ত ফিক্হবিদ এ ব্যাপারে একমত। হায়িযগ্রস্তা মহিলাকে তার ছুটে যাওয়া নামায কাযা করতে হবে না, কিন্তু রোযার কাযা করতে হবে, এ ব্যাপারেও ফিক্হবিদদের মধ্যে কোনো দ্বিমত নেই।
জামে‘ আত-তিরমিযী হাদিস ১৩০-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক মহিলা আয়িশা (রাঃ)-কে জিজ্ঞেস করেন, হায়েজ চলাকালীন যে নামাজ ছুটে যায়, তা কি পরে আদায় করতে হবে? আয়িশা (রাঃ) তাঁর প্রশ্নের জবাবে বলেন, তোমরা কি হারূরার লোকদের মতো? এরপর তিনি বলেন, তাঁদের কেউ হায়েজ অবস্থায় থাকলে পরে সেই নামাজ কাযা করার নির্দেশ দেওয়া হতো না। হাদিসের মূল শিক্ষা খুব স্পষ্ট: হায়েজের সময়ে নারী নামাজ আদায় করে না, আর সেই সময়ের ছুটে যাওয়া নামাজ পরে কাযা করার নির্দেশও ছিল না। এখানে অতিরিক্ত চাপ দেওয়া হয়নি। এই হাদিস নারীদের জন্য একটি বড় সহজতা বুঝিয়ে দেয় এবং নামাজের বিধানকে হায়েজের অবস্থার সঙ্গে আলাদা করে দেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হায়েজের সময়ে ছুটে যাওয়া নামাজ পরে কাযা করার নির্দেশ ছিল না।
- আয়িশা (রাঃ) সরাসরি ভুল ধারণা ঠিক করেছেন।
- হায়েজের বিধান আলাদা, তাই সাধারণ নামাজের নিয়ম এখানে একইভাবে প্রযোজ্য নয়।
- দ্বীনের বিষয়ে সাহাবীদের কাছ থেকে সঠিক জ্ঞান নেওয়া জরুরি।
