১২/৬৩. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৩০২ - অনুমানভিত্তিক আরাইয়া বিক্রয়ের নিয়ম

আরিয়া এবং এই সম্পর্কিত অনুমতি প্রসঙ্গে

আরাইয়া বিক্রয়ে ফলের পরিমাণ অনুমান করার বিধান

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৩০২

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ أَرْخَصَ فِي بَيْعِ الْعَرَايَا بِخَرْصِهَا .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَحَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْهُمُ الشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ وَقَالُوا إِنَّ الْعَرَايَا مُسْتَثْنَاةٌ مِنْ جُمْلَةِ نَهْىِ النَّبِيِّ ﷺ إِذْ نَهَى عَنِ الْمُحَاقَلَةِ وَالْمُزَابَنَةِ وَاحْتَجُّوا بِحَدِيثِ زَيْدِ بْنِ ثَابِتٍ وَحَدِيثِ أَبِي هُرَيْرَةَ وَقَالُوا لَهُ أَنْ يَشْتَرِيَ مَا دُونَ خَمْسَةِ أَوْسُقٍ . وَمَعْنَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ أَنَّ النَّبِيَّ ﷺ أَرَادَ التَّوْسِعَةَ عَلَيْهِمْ فِي هَذَا لأَنَّهُمْ شَكَوْا إِلَيْهِ وَقَالُوا لاَ نَجِدُ مَا نَشْتَرِي مِنَ الثَّمَرِ إِلاَّ بِالتَّمْرِ فَرَخَّصَ لَهُمْ فِيمَا دُونَ خَمْسَةِ أَوْسُقٍ أَنْ يَشْتَرُوهَا فَيَأْكُلُوهَا رُطَبًا .

যাইদ ইবনু সাবিত (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) অনুমান করে পরিমাণ নির্ধারণ করার পর আরাইয়া পদ্ধতিতে বিক্রয়ের অনুমতি প্রদান করেছেন।

এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্‌ বলেছেন। আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত হাদীসটি হাসান সহীহ্‌। এ হাদীস অনুযায়ী একদল আলিম আমল করেছেন। তাদের মধ্যে ইমাম শাফিঈ, আহ্‌মাদ ও ইসহাকও অন্তর্ভুক্ত আছেন। তারা বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ‘মুহাকালা’ ও ‘মুযাবানা’ নিষিদ্ধ করেছেন এবং তা হতে আরাইয়াকে বাদ রেখেছেন। তারা দলীল হিসাবে আবূ হুরাইরা ও যাইদ (রাঃ)-এর হাদীসকে গ্রহণ করেছেন। তাদের মতে আরাইয়ার ফল পাঁচ ওয়াসাকের কম পরিমাণের মধ্যে (পরিপক্ক ফলের বিনিময়ে) কেনা জায়িয। কিছু সংখ্যক আলিমের মতে, এই নির্দেশের মর্মার্থ এই যে, রাসূলুল্লাহ (ﷺ) দরিদ্র লোকদেরকে এ ব্যাপারে কিছুটা সুযোগ দিতে চেয়েছেন। কেননা, তারা তাঁর নিকট আবেদন করে যে, তারা (আরাইয়ার) গাছের কাঁচা ফল কেনার জন্য শুধু পাকা ফলই দিতে পারে সুতরাং তিনি তাজা খেজুর খাওয়ার সুযোগকে বৃদ্ধির জন্য আরাইয়ার পরিমাণ পাঁচ ওয়াসাকের কমের মধ্যে সীমাবদ্ধ করেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৩০২-এর সারসংক্ষেপ

এই হাদিসে আরাইয়া বিক্রয়ের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি তুলে ধরা হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) গাছের ফলের পরিমাণ অনুমান করে নির্ধারণ করার পর আরাইয়া পদ্ধতিতে বিক্রয়ের অনুমতি দিয়েছেন। অর্থাৎ বিক্রয়ের আগে ফলের সম্ভাব্য পরিমাণ সম্পর্কে একটি হিসাব করা হতো। বর্ণনার পরবর্তী অংশে বলা হয়েছে, কিছু আলেম আরাইয়াকে সাধারণ নিষিদ্ধ মুযাবানা বিক্রয় থেকে আলাদা একটি অনুমতি হিসেবে দেখেছেন। সেখানে পাঁচ ওয়াসকের কম পরিমাণের কথাও এসেছে। হাদিসের বক্তব্য থেকে মূল শিক্ষা হলো, আরাইয়া বিক্রয় এলোমেলো বা সম্পূর্ণ অজানা পরিমাণে করা নয়; বরং ফলের পরিমাণ অনুমান করে নির্ধারণ করতে হবে। তাই আরাইয়া বিক্রয়, ফলের অনুমান এবং পাঁচ ওয়াসকের সীমা—এই তিনটি বিষয় একসঙ্গে বুঝতে হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আরাইয়া বিক্রয়ের আগে ফলের সম্ভাব্য পরিমাণ নির্ধারণ করা হয়।
  • হাদিসে অনুমানের ভিত্তিতে আরাইয়া বিক্রয়ের অনুমতি দেওয়া হয়েছে।
  • বর্ণনায় পাঁচ ওয়াসকের কম পরিমাণের সীমার কথা এসেছে।
  • অনুমোদিত পদ্ধতি ও সাধারণ নিষিদ্ধ বিক্রয়কে আলাদা করে বুঝতে হবে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন