১৪/১৩. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ১৪০৬ - মক্কার পবিত্রতা, রক্তপাত নিষেধ ও দিয়াত
নিহত ব্যক্তির অভিভাবক কিসাস গ্রহণ করতে পারে, ক্ষমাও করতে পারে
মক্কার পবিত্রতা ও হত্যার ঘটনায় কিসাস বা রক্তপণ
জামে‘ আত-তিরমিযী : ১৪০৬
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৪০৬
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِي شُرَيْحٍ الْكَعْبِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ " إِنَّ اللَّهَ حَرَّمَ مَكَّةَ وَلَمْ يُحَرِّمْهَا النَّاسُ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلاَ يَسْفِكَنَّ فِيهَا دَمًا وَلاَ يَعْضِدَنَّ فِيهَا شَجَرًا فَإِنْ تَرَخَّصَ مُتَرَخِّصٌ فَقَالَ أُحِلَّتْ لِرَسُولِ اللَّهِ ﷺ . فَإِنَّ اللَّهَ أَحَلَّهَا لِي وَلَمْ يُحِلَّهَا لِلنَّاسِ وَإِنَّمَا أُحِلَّتْ لِي سَاعَةً مِنْ نَهَارٍ ثُمَّ هِيَ حَرَامٌ إِلَى يَوْمِ الْقِيَامَةِ ثُمَّ إِنَّكُمْ مَعْشَرَ خُزَاعَةَ قَتَلْتُمْ هَذَا الرَّجُلَ مِنْ هُذَيْلٍ وَإِنِّي عَاقِلُهُ فَمَنْ قُتِلَ لَهُ قَتِيلٌ بَعْدَ الْيَوْمِ فَأَهْلُهُ بَيْنَ خِيرَتَيْنِ إِمَّا أَنْ يَقْتُلُوا أَوْ يَأْخُذُوا الْعَقْلَ» .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَحَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَرَوَاهُ شَيْبَانُ أَيْضًا عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ مِثْلَ هَذَا . - وَرُوِيَ عَنْ أَبِي شُرَيْحٍ الْخُزَاعِيِّ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ «مَنْ قُتِلَ لَهُ قَتِيلٌ فَلَهُ أَنْ يَقْتُلَ أَوْ يَعْفُوَ أَوْ يَأْخُذَ الدِّيَةَ " . وَذَهَبَ إِلَى هَذَا بَعْضُ أَهْلِ الْعِلْمِ وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ .
আবূ শুরাইহ আল কাবী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ নিশ্চয়ই আল্লাহ তা‘আলা মক্কাকে হারাম (সম্মানিত) করেছেন, কোন মানুষ একে হারাম ঘোষণা করেনি। আল্লাহ ও পরকালের উপর যে লোক ঈমান রাখে সে যেন এখানে রক্তপাত (হত্যা) না করে এবং এখানকার কোন গাছপালা না কাটে। এখানে যদি কোন লোক (রক্ত প্রবাহের উদ্দেশ্যে) এই বলে অজুহাত খোঁজ করে যে, রাসূলুল্লাহ (ﷺ) এর জন্যও তো মক্কাকে হালাল করা হয়েছিল, তবে তার জেনে রাখা উচিত, আল্লাহ শুধু আমার জন্যই একে হালাল করেছিলেন, অন্য কারো জন্য হালাল করেননি। আমার জন্য শুধু একটা দিনের কিছু সময় হালাল করা হয়েছিল। তারপর তা কিয়ামাত দিবস পর্যন্ত হারাম হয়ে গেছে।হে খুযাআ বংশের জনগণ। এরপরও হুযাইল গোত্রের এই লোককে তোমরা খুন করেছ। আমি তার রক্তপণ দিয়ে দিচ্ছি। আজকের পর হতে কোন লোকের কোন আপনজন নিহত হলে তার পরিবারের লোকজন দু‘টি বিকল্পের মধ্যে যে কোন একটি গ্রহণ করবেঃ হয় তারা খুনীকে মেরে ফেলবে না হয় রক্তপণ গ্রহণ করবে।
এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্ বলেছেন। শাইবানও ইয়াহ্ইয়ার নিকট হতে একই হাদীস বর্ণনা করেছেন। আবূ শুরাইহ্ আল-খুযাঈ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ “যে ব্যক্তির কোন আপনজন নিহত হল, সে চাইলে খুনীকে মেরে ফেলতে পারে অথবা ক্ষমা করতে পারে অথবা রক্তপণ নিতে পারে।” এ হাদীসটি ইমাম আহ্মাদ ও ইসহাক (রহঃ) নিজেদের মতের সমর্থনে দলীল হিসাবে গ্রহণ করেছেন।
জামে‘ আত-তিরমিযী হাদিস ১৪০৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে মক্কার বিশেষ মর্যাদা স্পষ্ট করা হয়েছে। আল্লাহ মক্কাকে সম্মানিত করেছেন; কোনো মানুষ নিজে এ মর্যাদা দেয়নি। তাই আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী ব্যক্তি সেখানে রক্তপাত করবে না এবং গাছপালা কাটবে না। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর জন্য মক্কা বিজয়ের দিনে অল্প সময়ের যে বিশেষ অনুমতি ছিল, তা অন্য কারও জন্য সাধারণ অনুমতি নয়। এরপর খুযাআ গোত্রের হাতে নিহত হুযাইলের এক ব্যক্তির রক্তপণ দেওয়ার কথা বলা হয়েছে। ভবিষ্যতে কারও আপনজন নিহত হলে পরিবারের সামনে দুইটি পথ রাখা হয়েছে: কিসাস নেওয়া অথবা রক্তপণ গ্রহণ করা। হাদিসটি মক্কার নিরাপত্তা, প্রাণের মর্যাদা এবং হত্যার বিচারিক প্রতিকার—এই তিনটি বিষয় একসঙ্গে শেখায়। ব্যক্তিগত প্রতিশোধ নয়; অধিকার বৈধ বিচারপ্রক্রিয়ায় প্রয়োগ করতে হবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মক্কায় রক্তপাত ও গাছ কাটা নিষিদ্ধ বলা হয়েছে।
- রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সাময়িক বিশেষ অনুমতি অন্যদের জন্য সাধারণ অনুমতি নয়।
- নিহতের পরিবার কিসাস অথবা রক্তপণ বেছে নিতে পারে।
- পবিত্র স্থানের নিরাপত্তা ও মানুষের প্রাণ—দুটিই সম্মানিত।
