১৫/২২. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৪৫৪ - ধর্ষণের বিচার, ভুল শনাক্তকরণ ও সত্য স্বীকার

জোরপূর্বক যে নারীকে ধর্ষণ করা হয়েছে

ধর্ষণের বিচার: ভুক্তভোগীর মুক্তি ও আসল অপরাধীর স্বীকারোক্তি

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৪৫৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى النَّيْسَابُورِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، عَنْ إِسْرَائِيلَ، حَدَّثَنَا سِمَاكُ بْنُ حَرْبٍ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ الْكِنْدِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّ امْرَأَةً، خَرَجَتْ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ﷺ تُرِيدُ الصَّلاَةَ فَتَلَقَّاهَا رَجُلٌ فَتَجَلَّلَهَا فَقَضَى حَاجَتَهُ مِنْهَا فَصَاحَتْ فَانْطَلَقَ وَمَرَّ عَلَيْهَا رَجُلٌ فَقَالَتْ إِنَّ ذَاكَ الرَّجُلَ فَعَلَ بِي كَذَا وَكَذَا . وَمَرَّتْ بِعِصَابَةٍ مِنَ الْمُهَاجِرِينَ فَقَالَتْ إِنَّ ذَاكَ الرَّجُلَ فَعَلَ بِي كَذَا وَكَذَا . فَانْطَلَقُوا فَأَخَذُوا الرَّجُلَ الَّذِي ظَنَّتْ أَنَّهُ وَقَعَ عَلَيْهَا وَأَتَوْهَا فَقَالَتْ نَعَمْ هُوَ هَذَا . فَأَتَوْا بِهِ رَسُولَ اللَّهِ ﷺ فَلَمَّا أَمَرَ بِهِ لِيُرْجَمَ قَامَ صَاحِبُهَا الَّذِي وَقَعَ عَلَيْهَا فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَنَا صَاحِبُهَا . فَقَالَ لَهَا " اذْهَبِي فَقَدْ غَفَرَ اللَّهُ لَكِ " . وَقَالَ لِلرَّجُلِ قَوْلاً حَسَنًا وَقَالَ لِلرَّجُلِ الَّذِي وَقَعَ عَلَيْهَا «ارْجُمُوهُ» . وَقَالَ «لَقَدْ تَابَ تَوْبَةً لَوْ تَابَهَا أَهْلُ الْمَدِينَةِ لَقُبِلَ مِنْهُمْ» .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ . وَعَلْقَمَةُ بْنُ وَائِلِ بْنِ حُجْرٍ سَمِعَ مِنْ أَبِيهِ وَهُوَ أَكْبَرُ مِنْ عَبْدِ الْجَبَّارِ بْنِ وَائِلٍ وَعَبْدُ الْجَبَّارِ بْنُ وَائِلٍ لَمْ يَسْمَعْ مِنْ أَبِيهِ .

ওয়াইল ইবনু হুজর (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) এর যামানায় একজন মহিলা নামাজ আদায়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। রাস্তায় একজন লোক তার সামনে পড়ে এবং সে তাকে তার পোশাকে ঢেকে নিয়ে (জাপটে ধরে) নিজের প্রয়োজন মিটায় (ধর্ষণ করে)। মহিলাটি চিৎকার করলে লোকটি পালিয়ে গেল। তারপর আরেকজন লোক তার সম্মুখ দিয়ে যাচ্ছিল। মহিলাটি বলল ঐ লোকটি আমার সাথে এই এই করেছে। ইতিমধ্যে মুহাজির সাহাবীদের একটি দলও সে স্থান দিয়ে যাচ্ছিল। মহিলাটি বলল, ঐ লোকটি আমার সাথে এই এই করেছে। যে লোকটি তাকে ধর্ষণ করেছে বলে সে ধারণা করল, তাঁরা (দৌঁড়ে) গিয়ে তাকে ধরে ফেলেন। তাকে নিয়ে তাঁরা মহিলাটির সামনে ফিরে আসলে সে বলল, হ্যাঁ, এই সেই লোক।তাঁরা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট তাকে নিয়ে আসেন। তিনি যখন তাকে রজমের (পাথর মেরে হত্যা) হুকুম দিলেন, সে সময় তার আসল ধর্ষণকারী উপস্থিত হয়ে বলল, হে আল্লাহর রাসূল! আমি তার ধর্ষণকারী (ঐ লোকটি নয়)। তিনি মহিলাটিকে বললেনঃ যাও, তোমাকে আল্লাহ তা‘আলা মাফ করে দিয়েছেন। তিনি (সন্দেহজনকভাবে) ধৃত লোকটির সম্বন্ধে ভাল কথা বললেন। মহিলাটির আসল ধর্ষণকারীর সম্পর্কে তিনি হুকুম করলেনঃ একে রজম কর। তিনি আরও বললেনঃ সে এমন ধরণের তাওবা করেছে, যদি মাদীনার সকল জনগণ এমন তাওবা করে তবে তাদের সেই তাওবা কবুল করা হবে।

এ হাদীসটিকে আবূ ঈসা হাসান গারীব সহীহ্ বলেছেন। আলকামা (রহঃ) তার পিতা ওয়াইল (রাঃ) -এর কাছে হাদীস শ্রবণ করেছেন। তিনি বয়সে তার ভাই আবদুল জাব্বারের চেয়ে বড় ছিলেন। আবদুল জাব্বার (রহঃ) তার আব্বা ওয়াইল (রাঃ) –এর কাছ থেকে হাদীস শ্রবণ করার সুযোগ লাভ করেননি।

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৪৫৪-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় ধর্ষণের বিচার, ভুল শনাক্তকরণ এবং সত্য স্বীকার। এক নারী নামাজের উদ্দেশ্যে বের হলে একজন তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে নারী ভুল করে অন্য একজনকে অপরাধী মনে করেন। লোকটিকে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে আনা হলে আসল অপরাধী সামনে এসে নিজের অপরাধ স্বীকার করে। তখন নারীকে দায়মুক্ত করা হয় এবং ভুলভাবে ধরা ব্যক্তির সম্পর্কে ভালো কথা বলা হয়। আসল অপরাধীর ওপর শাস্তির আদেশ দেওয়া হয়। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তার তাওবার আন্তরিকতারও প্রশংসা করেন। হাদিসটি দেখায়, ভুক্তভোগীকে দোষী করা হয়নি, ভুলভাবে অভিযুক্ত ব্যক্তিকেও রক্ষা করা হয়েছে এবং সত্যিকার অপরাধী নিজের দায় স্বীকার করেছে। তবে এটি বিচারিক ঘটনা; ব্যক্তি নিজে কোনো দণ্ড কার্যকর করতে পারে না।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ধর্ষণের শিকার নারীকে অপরাধী হিসেবে গণ্য করা হয়নি।
  • ভুলভাবে ধরা ব্যক্তির প্রতি ন্যায়সঙ্গত আচরণ করা হয়েছে।
  • আসল অপরাধী নিজের অপরাধ প্রকাশ্যে স্বীকার করেছে।
  • আন্তরিক তাওবার গুরুত্ব হাদিসে প্রশংসিত হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন