২৩/১৪. অধ্যায়ঃ
রসুন রান্না করে খাওয়ার অনুমতি প্রসঙ্গে
জামে তিরমিযী : ১৮১০
জামে তিরমিযীহাদিস নম্বর ১৮১০
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الصَّبَّاحِ الْبَزَّارُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي يَزِيدَ، عَنْ أَبِيهِ، أَنَّ أُمَّ أَيُّوبَ، أَخْبَرَتْهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَزَلَ عَلَيْهِمْ فَتَكَلَّفُوا لَهُ طَعَامًا فِيهِ مِنْ بَعْضِ هَذِهِ الْبُقُولِ فَكَرِهَ أَكْلَهُ فَقَالَ لأَصْحَابِهِ " كُلُوهُ فَإِنِّي لَسْتُ كَأَحَدِكُمْ إِنِّي أَخَافُ أَنْ أُوذِيَ صَاحِبِي " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ . وَأُمُّ أَيُّوبَ هِيَ امْرَأَةُ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ .
উম্মু আইয়্যূব (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) তাদের মেহমান হলেন। তারা তাঁর জন্য সুস্বাদু খাবার রান্না করেন। তার মধ্যে এই (পেঁয়াজ-রসুনের) সবজিরও কিছু অংশ ছিল। তিনি তা খেতে অপছন্দ করলেন। তিনি তাঁর সাহাবীদের বললেনঃ তোমরা এটা খাও। আমি তোমাদের কারো মতো নই। আমার আশংকা হচ্ছে (এটা খাওয়ার কারণে) আমার সাথীকে (ফেরেশতাকে) কষ্টে ফেলতে পারি।
হাসান, ইবনু মা-জাহ (৩৩৬৪)এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্ গারীব বলেছেন। উম্মু আইয়্যূব (রাঃ) হলেন আবূ আইয়্যূব আনসারী (রাঃ)-এর স্ত্রী।
