২৩/৩৮. অধ্যায়ঃ
উটের প্রস্রাব পান করা প্রসঙ্গে
জামে তিরমিযী : ১৮৪৫
জামে তিরমিযীহাদিস নম্বর ১৮৪৫
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الزَّعْفَرَانِيُّ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، أَخْبَرَنَا حُمَيْدٌ، وَثَابِتٌ، وَقَتَادَةُ، عَنْ أَنَسٍ، أَنَّ نَاسًا، مِنْ عُرَيْنَةَ قَدِمُوا الْمَدِينَةَ فَاجْتَوَوْهَا فَبَعَثَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي إِبِلِ الصَّدَقَةِ وَقَالَ " اشْرَبُوا مِنْ أَبْوَالِهَا وَأَلْبَانِهَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَنَسٍ رَوَاهُ أَبُو قِلاَبَةَ عَنْ أَنَسٍ وَرَوَاهُ سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ .
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
উরাইনা হতে কয়েকজন লোক মদিনায় আসল। এ অঞ্চলের আবহাওয়া তাদের স্বাস্থ্যের অনুকূল না হওয়ায় রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে সদকার উটের এলাকায় পাঠিয়ে দেন এবং বলেনঃ তোমরা এর দুধ ও প্রস্রাব পান কর।
সহীহ্, ইবনু মা-জাহ (২৫৭৮), বুখারী ও মুসলিমএ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ এবং উপরোক্ত সূত্রে গারীব বলেছেন। এ হাদীসটি আনাস (রাঃ) হতে একাধিক সূত্রে বর্ণিত হয়েছে। আনাস (রাঃ)-এর সূত্রে আবূ কিলাবা (রাঃ) তা বর্ণনা করেছেন। কাতাদা হতে আনাস (রাঃ)-এর সূত্রে সাঈদ ইবনু আবী আরূবা (রহঃ) তা বর্ণনা করেছেন।
