৩১/৭৮. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২২৬৭ - কঠিন সময়ে আমলের মূল্য

শাসকের অন্যায় কাজের প্রতিবাদ করতে হবে

কঠিন সময়ে আমলের গুরুত্ব সম্পর্কে হাদিস

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২২৬৭

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ الْجُوزَجَانِيُّ، حَدَّثَنَا نُعَيْمُ بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ " إِنَّكُمْ فِي زَمَانٍ مَنْ تَرَكَ مِنْكُمْ عُشْرَ مَا أُمِرَ بِهِ هَلَكَ ثُمَّ يَأْتِي زَمَانٌ مَنْ عَمِلَ مِنْهُمْ بِعُشْرِ مَا أُمِرَ بِهِ نَجَا» . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ نُعَيْمِ بْنِ حَمَّادٍ عَنْ سُفْيَانَ بْنِ عُيَيْنَةَ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي ذَرٍّ وَأَبِي سَعِيدٍ .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেনঃ তোমরা এমন এক যুগে অবস্থান করছ যে, যদি তোমাদের কোন ব্যক্তি নির্দেশিত বিষয়ের (কর্তব্যকর্মের) এক-দশমাংশ পরিমাণও ত্যাগ করে তাহলে সে ধ্বংস হয়ে যাবে। তারপর এমন এক যুগের আগমন ঘটবে যে, কোন ব্যক্তি যদি নির্দেশিত বিষয়ের এক-দশমাংশ পরিমাণও পালন করে তাহলে সে মুক্তি লাভ করবে।

আবূ ইসা বলেন, এ হাদীসটি গরীব। আমরা এ হাদীসটি শুধুমাত্র নু’আইম ইবনু হাম্মাদের সূত্রে সুফিয়ান ইবনু উআইনা হতে জেনেছি। আবূ যার ও আবূ সাঈদ (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২২৬৭-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো আমল ও সময়ের পরিবর্তন। নবী (صلى الله عليه وسلم) সাহাবীদের যুগ সম্পর্কে বলেছেন, তারা এমন সময়ে আছেন যে, কেউ নির্দেশিত কাজের এক-দশমাংশ ছেড়ে দিলে ধ্বংস হবে। এরপর এমন সময় আসবে, যখন কেউ নির্দেশিত বিষয়ের এক-দশমাংশও পালন করলে সে মুক্তি পাবে। হাদিসটি সময়ের কঠিনতা ও দায়িত্বের ভিন্ন অবস্থা বোঝায়। এখানে নিজের যুগকে বুঝে আমলে যত্নবান হওয়ার শিক্ষা আছে। সহজ সময়ে অবহেলা বড় ক্ষতির কারণ হতে পারে। আবার কঠিন সময়ে সামর্থ্য অনুযায়ী আমল ধরে রাখাও মূল্যবান। তাই মানুষকে তার দায়িত্ব হালকা করে দেখা উচিত নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • যে সময়ে দায়িত্ব বেশি স্পষ্ট, সে সময়ে অবহেলা বড় ক্ষতির কারণ হতে পারে।
  • কঠিন সময়ে সামর্থ্য অনুযায়ী আমল ধরে রাখা মূল্যবান।
  • সময় বদলালেও আল্লাহর নির্দেশ মানার চেষ্টা জরুরি।
  • নিজের আমলকে ছোট মনে করে ছেড়ে দেওয়া উচিত নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন