৩৫/৩৭. অধ্যায়ঃ
পেট পূর্ণ করে খাদ্যগ্রহণকারী ব্যক্তি কেয়ামতের দিন ক্ষুধার্ত থাকবে
জামে তিরমিযী : ২৪৭৮
জামে তিরমিযীহাদিস নম্বর ২৪৭৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ الرَّازِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ الْقُرَشِيُّ، حَدَّثَنَا يَحْيَى الْبَكَّاءُ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ تَجَشَّأَ رَجُلٌ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ " كُفَّ عَنَّا جُشَاءَكَ فَإِنَّ أَكْثَرَهُمْ شِبَعًا فِي الدُّنْيَا أَطْوَلُهُمْ جُوعًا يَوْمَ الْقِيَامَةِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَفِي الْبَابِ عَنْ أَبِي جُحَيْفَةَ .
ইবনু উমার (রাঃ) হতে বর্ণিতঃ
কোন একদিন এক ব্যক্তি নবী (ﷺ)-এর সামনে ঢেকুর তুললো। তিনি বললেন, “আমাদের সামনে তোমার ঢেকুর তোলা বন্ধ কর। অবশ্যই যে সকল ব্যক্তি দুনিয়াতে বেশি পরিতৃপ্ত হবে তারাই কেয়ামতের দিন সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে।”
হাসানঃ ইবনু মা-জাহ (৩৩৫০-৩৩৫১)।আবু ঈসা বলেন, এই হাদীসটি হাসান, এই সনদসূত্রে গারীব। আবু জুহাইফা (রাঃ) হতেও এই অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে।
