৩৯/১০. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ২৬৬৩ - কুরআনের সঙ্গে সুন্নাহ মানার শিক্ষা
রাসূলুল্লাহ (ﷺ)-এর হাদীসের ব্যাপারে যা বলা নিষেধ
সুন্নাহ মানার গুরুত্ব: নবী صلى الله عليه وسلم-এর আদেশ ও নিষেধ গ্রহণ
জামে‘ আত-তিরমিযী : ২৬৬৩
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৬৬৩
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، وَسَالِمٍ أَبِي النَّضْرِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي رَافِعٍ، وَغَيْرُهُ، رَفَعَهُ قَالَ " لاَ أُلْفِيَنَّ أَحَدَكُمْ مُتَّكِئًا عَلَى أَرِيكَتِهِ يَأْتِيهِ أَمْرٌ مِمَّا أَمَرْتُ بِهِ أَوْ نَهَيْتُ عَنْهُ فَيَقُولُ لاَ أَدْرِي مَا وَجَدْنَا فِي كِتَابِ اللَّهِ اتَّبَعْنَاهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ .وَرَوَى بَعْضُهُمْ عَنْ سُفْيَانَ عَنِ ابْنِ الْمُنْكَدِرِ عَنِ النَّبِيِّ ﷺ مُرْسَلاً وَسَالِمٍ أَبِي النَّضْرِ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ ﷺ . وَكَانَ ابْنُ عُيَيْنَةَ إِذَا رَوَى هَذَا الْحَدِيثَ عَلَى الاِنْفِرَادِ بَيَّنَ حَدِيثَ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ مِنْ حَدِيثِ سَالِمٍ أَبِي النَّضْرِ وَإِذَا جَمَعَهُمَا رَوَى هَكَذَا . وَأَبُو رَافِعٍ مَوْلَى النَّبِيِّ ﷺ اسْمُهُ أَسْلَمُ .
আবূ রাফি‘ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমি যেন তোমাদের মধ্যে কাউকে এমন অবস্থায় না পাই যে, সে তার সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসে থাকবে এবং তার নিকট যখন আমার আদিষ্ট কোন বিষয় অথবা আমার নিষেধ সম্বলিত কোন হাদীস উত্থাপিত হবে তখন সে (তাচ্ছিল্যভরে) বলবে, আমি তা জানি না, আল্লাহ তা‘আলার কিতাবে আমরা যা পাই, তারই অনুসরণ করবো।
আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান। এ হাদীসটি কোন কোন বর্ণনাকারী সুফ্ইয়ান-ইবনুল মুনকাদির (রহঃ)-এর সূত্রে নবী (ﷺ) হতে মুরসালভাবে বর্ণনা করেছেন। আবার কোন কোন বর্ণনাকারী সালিম আবুন নায্র হতে, তিনি ‘উবাইদুল্লাহ ইবনু আবী রাফি‘ হতে, তিনি তাঁর পিতা হতে, তিনি নবী (ﷺ) হতে, এই সূত্রে বর্ণনা করেছেন। ইবনু ‘উয়াইনাহ্ যখন পৃথকভাবে উভয় সনদের উল্লেখ করতেন তখন মুহাম্মদ ইবনুল মুনকাদিরের বর্ণনাকে সালিম আবুন নায্রের বর্ণনা হতে পৃথক করে বর্ণনা করতেন এবং যখন উভয় সনদ একত্র করে বর্ণনা করতেন তখন প্রথমোক্তভাবে সনদটির উল্লেখ করতেন। আবূ রাফি‘ (রাঃ) ছিলেন নবী (ﷺ)-এর মুক্তদাস, তাঁর নাম আসলাম।
জামে‘ আত-তিরমিযী হাদিস ২৬৬৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم এমন মনোভাব থেকে সতর্ক করেছেন, যেখানে কেউ আরামে বসে তাঁর আদেশ বা নিষেধের কোনো হাদিস শুনে বলে, “আমি তা জানি না; আল্লাহর কিতাবে যা পাই, শুধু সেটাই মানব।” হাদিসটির মূল শিক্ষা হলো, নবী صلى الله عليه وسلم-এর নির্দেশকে তাচ্ছিল্য করা যায় না। কুরআনের অনুসরণ করার কথা বলে রাসূলের সহিহ নির্দেশকে পাশ কাটানোও এখানে নিন্দিত হয়েছে। তিনি যে বিষয়ে আদেশ করেছেন বা নিষেধ করেছেন, তা শুনলে উদাসীন না থেকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করা দরকার। এ বর্ণনা নিজের সুবিধামতো ধর্মীয় নির্দেশ বেছে নেওয়ার প্রবণতাকেও প্রশ্ন করে। সুন্নাহ মানার গুরুত্ব বুঝতে হলে হাদিসের বক্তব্য মন দিয়ে শুনতে হবে, অহংকার বা আরামের ভঙ্গিতে তা প্রত্যাখ্যান করা যাবে না এবং নবীজির নির্দেশকে দ্বীনের শিক্ষার অংশ হিসেবে সম্মান করতে হবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবী صلى الله عليه وسلم-এর আদেশ ও নিষেধের হাদিসকে তাচ্ছিল্য করা উচিত নয়।
- কুরআনের অনুসরণের কথা বলে রাসূলের নির্দেশ পাশ কাটানো ঠিক নয়।
- ধর্মীয় নির্দেশ নিজের পছন্দ অনুযায়ী বেছে নেওয়ার বদলে দায়িত্ব নিয়ে গ্রহণ করা দরকার।
- সুন্নাহ শুনলে উদাসীনতা নয়, সম্মান ও মনোযোগ দেখানো উচিত।
