৩৯/১৪. অধ্যায়ঃ
সৎ কাজের পথপ্রদর্শক উক্ত কাজ সম্পাদনকারীর সমতুল্য
জামে তিরমিযী : ২৬৭২
জামে তিরমিযীহাদিস নম্বর ২৬৭২
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ، وَغَيْرُ، وَاحِدٍ، قَالُوا حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ جَدِّهِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " اشْفَعُوا وَلْتُؤْجَرُوا وَلْيَقْضِ اللَّهُ عَلَى لِسَانِ نَبِيِّهِ مَا شَاءَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَبُرَيْدٌ يُكْنَى أَبَا بُرْدَةَ أَيْضًا وَهُوَ كُوفِيٌّ ثِقَةٌ فِي الْحَدِيثِ رَوَى عَنْهُ شُعْبَةُ وَالثَّوْرِيُّ وَابْنُ عُيَيْنَةَ .
আবূ মূসা আল-আশ‘আরী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন: তোমরা সুপারিশ কর, সাওয়াব পাবে। আল্লাহ তাঁর নবীর মুখ দিয়ে যা চান তাই ফয়সালা করান।
সহীহঃ সহীহাহ্ (১৪৪৬), বুখারী ও মুসলিম।আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ । বুরাইদের উপনাম আবূ বুরদাহ্, তিনি আবূ মূসা আল-আশ‘আরী (রাঃ)-এর ছেলে ‘আবদুল্লাহ ইবনু আবী বুরদাহ্ এর পুত্র । তিনি কুফাবাসী নির্ভরযোগ্য হাদীস বর্ণনাকারী । তার নিকট হতে শু‘বাহ্, সুফ্ইয়ান সাওরী ও সুফ্ইয়ান ইবনু ‘উয়াইনাহ্ হাদীস বর্ণনা করেছেন ।
