৪৪/৪. অধ্যায়ঃ
সূরা আলে ইমরান
জামে তিরমিযী : ৩০০৪
জামে তিরমিযীহাদিস নম্বর ৩০০৪
حَدَّثَنَا أَبُو السَّائِبِ، سَلْمُ بْنُ جُنَادَةَ بْنِ سَلْمٍ الْكُوفِيُّ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ بَشِيرٍ، عَنْ عُمَرَ بْنِ حَمْزَةَ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ أُحُدٍ " اللَّهُمَّ الْعَنْ أَبَا سُفْيَانَ اللَّهُمَّ الْعَنِ الْحَارِثَ بْنَ هِشَامٍ اللَّهُمَّ الْعَنْ صَفْوَانَ بْنَ أُمَيَّةَ " . قَالَ فَنَزَلَتْ : (لَيْسَ لَكَ مِنَ الأَمْرِ شَيْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ ) فَتَابَ اللَّهُ عَلَيْهِمْ فَأَسْلَمُوا فَحَسُنَ إِسْلاَمُهُمْ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ يُسْتَغْرَبُ مِنْ حَدِيثِ عُمَرَ بْنِ حَمْزَةَ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ . وَقَدْ رَوَاهُ الزُّهْرِيُّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ لَمْ يَعْرِفْهُ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ مِنْ حَدِيثِ عُمَرَ بْنِ حَمْزَةَ وَعَرَفَهُ مِنْ حَدِيثِ الزُّهْرِيِّ .
সালিম ইবনু ‘আবদুল্লাহ (রহঃ) হতে তার বাবা হতে বর্ণিতঃ
উহুদের দিন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ “হে আল্লাহ! আবু সুফিয়ান এর প্রতি অভিশাপ বর্ষণ করুন। হে আল্লাহ! হারিস ইবন হিশামের প্রতি অভিশাপ বর্ষণ করুন। হে আল্লাহ! সফওয়ান ইবন উমাইয়ার প্রতি অভিশাপ বর্ষণ করুন”। বর্ণনাকারী বলেন, তখন এ আয়াত অবতীর্ণ হয় : “তুমি এ ব্যাপারে কিছুই করতে পারো না, আল্লাহ তাদের প্রতি ক্ষমাশীল হবেন অথবা তাদেরকে শাস্তি দিবেন...” – (সূরা আলে ইমরান ১২৮)। অতঃপর আল্লাহ তাদের তাওবা কবুল করেন এবং তারা ইসলাম গ্রহণ করে উত্তম মুসলিম হন।
সহীহ : বুখারী (৪০৬৯)।আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান গারীব। ‘উমার ইবনু হামযা কর্তৃক সালিম (রহঃ) হতে তার বাবার সূত্রে বর্ণিত হাদীস হিসেবে এটিকে গারীব গণ্য করা হয়। যুহরী ও সালিম হতে, তার পিতার সূত্রে এটি বর্ণনা করেছেন। মুহাম্মদ ইবনু ইসমাঈল (আল -বুখারী) এটি উমার ইবনু হামযাহ কর্তৃক বর্ণিত হাদীস হিসেবে অবহিত নন। তিনি এটি যুহরী কর্তৃক বর্ণিত হাদীস হিসেবে অবহিত আছেন।
