৪৪/৪. অধ্যায়ঃ

সূরা আলে ইমরান

জামে তিরমিযীহাদিস নম্বর ৩০০৫

حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلاَنَ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَدْعُو عَلَى أَرْبَعَةِ نَفَرٍ فَأَنْزَلَ اللَّهُ ‏:‏ ‏(‏لَيْسَ لَكَ مِنَ الأَمْرِ شَيْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ ‏)‏ فَهَدَاهُمُ اللَّهُ لِلإِسْلاَمِ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ يُسْتَغْرَبُ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ وَرَوَاهُ يَحْيَى بْنُ أَيُّوبَ عَنِ ابْنِ عَجْلاَنَ ‏.

আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

চারজন ব্যক্তিকে রাসূলুল্লাহ (ﷺ) বদদোয়া করছিলেন। এ সম্পর্কেই বরকতময় আল্লাহ তা‘আলা অবতীর্ণ করেন: “তিনি তাদের প্রতি ক্ষমাশীল হবেন অথবা তাদেরকে শাস্তি প্রদান করবেন এ বিষয়ে তোমার করণীয় কিছু নেই। কারণ তারা যালিম” – (সূরা আলে ইমরান ১২৮)। অতঃপর আল্লাহ তা‘আলা তাদেরকে ইসলাম গ্রহণের তাওফিক দান করেছিলেন।

হাসান সহীহ : বুখারী (৪০৬৯, ৪০৭০)।আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান গারীব সহীহ। এটিকে নাফি’ (রহঃ) কর্তৃক ইবনু ‘উমার (রাঃ) সূত্রে বর্ণিত হাদীস হিসেবে ‘গারীব’ গণ্য করা হয়। এ হাদীসটি ইয়াহইয়া ইবনু আইয়ূবও ইবনু আজলানের সূত্রে বর্ণনা করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন