৪৪/৪. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩০১১ - শহীদের রূহ ও জান্নাতের জীবন

সূরা আলে ইমরান

শহীদের রূহ: জান্নাতে সবুজ পাখির মধ্যে জীবনের বর্ণনা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩০১১

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، أَنَّهُ سُئِلَ عَنْ قَوْلِهِ : (وَلَاَ تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ ) فَقَالَ أَمَا إِنَّا قَدْ سَأَلْنَا عَنْ ذَلِكَ فَأُخْبِرْنَا أَنَّ أَرْوَاحَهُمْ فِي طَيْرٍ خُضْرٍ تَسْرَحُ فِي الْجَنَّةِ حَيْثُ شَاءَتْ وَتَأْوِي إِلَى قَنَادِيلَ مُعَلَّقَةٍ بِالْعَرْشِ فَاطَّلَعَ إِلَيْهِمْ رَبُّكَ اطِّلاَعَةً فَقَالَ هَلْ تَسْتَزِيدُونَ شَيْئًا فَأَزِيدُكُمْ قَالُوا رَبَّنَا وَمَا نَسْتَزِيدُ وَنَحْنُ فِي الْجَنَّةِ نَسْرَحُ حَيْثُ شِئْنَا ثُمَّ اطَّلَعَ إِلَيْهِمُ الثَّانِيَةَ فَقَالَ هَلْ تَسْتَزِيدُونَ شَيْئًا فَأَزِيدُكُمْ فَلَمَّا رَأَوْا أَنَّهُمْ لَمْ يُتْرَكُوا قَالُوا تُعِيدُ أَرْوَاحَنَا فِي أَجْسَادِنَا حَتَّى نَرْجِعَ إِلَى الدُّنْيَا فَنُقْتَلَ فِي سَبِيلِكَ مَرَّةً أُخْرَى.قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.

‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

নিম্নোক্ত আয়াত বিষয়ে তাঁকে প্রশ্ন করা হল (অনুবাদ) : “যারা আল্লাহ তা’আলার পথে নিহত হয়েছে তোমরা তাদেরকে মৃত মনে করো না, বরং তারা জীবিত এবং তাদের প্রতিপালকের নিকট হতে রিযিকপ্রাপ্ত”- (সূরা আ-লি ‘ইমরান ১৬৯)।তিনি বললেন, আমরাও অবশ্যি এ প্রসঙ্গে প্রশ্ন করেছিলাম। আমাদেরকে অবহিত করা হয় যে, জান্নাতের মধ্যে তাদের রূহগুলো সবুজ পাখির আকারে যথা ইচ্ছা ঘুরে বেড়ায়, আরশের সাথে ঝুলানো ঝাড়বাতিসমূহে (বসে) আরাম করে। একবার তোমার প্রভু তাদের প্রতি উঁকি দিয়ে প্রশ্ন করেন : তোমরা আরো কিছু চাও কি? তাহলে আমি তোমাদের আরো বাড়িয়ে দিব। তারা বলল, হে আমাদের প্রভু! আমরা এর চাইতে বেশি আর কি চাইব। আমরা জান্নাতের মধ্যে যেখানে ইচ্ছা ঘুরে বেড়াচ্ছি।আল্লাহ তা’আলা আবার উঁকি দিয়ে বলেনঃ তোমাদের আরো কিছু চাওয়ার আছে কি, তাহলে আমি আরো বাড়িয়ে দিব। যখন তারা দেখলো যে, কিছু চাওয়া ব্যতীত তাদের রেহাই নেই তখন তারা বলল, আপনি আমাদের দেহে প্রাণ সঞ্চার করে দিন যাতে আমরা আবার দুনিয়ায় ফিরে যেতে পারি এবং আবার আপনার পথে পুনরায় শহীদ হতে পারি।

আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩০১১-এর সারসংক্ষেপ

সূরা আলে ইমরান ১৬৯ নম্বর আয়াতে শহীদদের জীবিত ও রিজিকপ্রাপ্ত বলা হয়েছে। এই হাদিসে সেই জীবনের একটি বর্ণনা এসেছে। শহীদদের রূহ সবুজ পাখির মধ্যে থাকে এবং জান্নাতের যেখানে ইচ্ছা ঘুরে বেড়ায়। তারা আরশের সঙ্গে ঝুলানো ঝাড়বাতিতে আশ্রয় নেয়। আল্লাহ তাদের জিজ্ঞেস করেন, তারা আরও কিছু চায় কি না। তারা প্রথমে জানায়, জান্নাতে ইচ্ছামতো ঘুরে বেড়ানোর পর আর কী চাইতে পারে। বারবার প্রশ্ন করা হলে তারা বলে, তাদের রূহ দেহে ফিরিয়ে দেওয়া হোক, যাতে দুনিয়ায় ফিরে আবার আল্লাহর পথে শহীদ হতে পারে। হাদিসটি শহীদের রূহের জান্নাতি অবস্থান ও তাদের আকাঙ্ক্ষার কথা বলে। এখানে দুনিয়ায় ফিরে আসার ঘটনা ঘটেছে বলা হয়নি; বরং তাদের ইচ্ছাটি বর্ণনা করা হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • শহীদের রূহ জান্নাতে সবুজ পাখির মধ্যে থাকার সুযোগ পায়।
  • তারা জান্নাতের যেখানে ইচ্ছা ঘুরে বেড়ায় এবং আরশের ঝাড়বাতিতে আশ্রয় নেয়।
  • শহীদরা আবার দুনিয়ায় ফিরে আল্লাহর পথে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন