২/১১৪. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩০৩ - নামাজে ধীরতা ও স্থিরতার নিয়ম

নামাজ পড়ার নিয়ম

নামাজে রুকু-সিজদায় স্থিরতা কেন জরুরি

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩০৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، أَخْبَرَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ دَخَلَ الْمَسْجِدَ فَدَخَلَ رَجُلٌ فَصَلَّى ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَى النَّبِيِّ ﷺ فَرَدَّ عَلَيْهِ السَّلاَمَ فَقَالَ " ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ " . فَرَجَعَ الرَّجُلُ فَصَلَّى كَمَا كَانَ صَلَّى ثُمَّ جَاءَ إِلَى النَّبِيِّ ﷺ فَسَلَّمَ عَلَيْهِ فَرَدَّ عَلَيْهِ السَّلاَمَ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ﷺ " ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ " . حَتَّى فَعَلَ ذَلِكَ ثَلاَثَ مِرَارٍ فَقَالَ لَهُ الرَّجُلُ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا أُحْسِنُ غَيْرَ هَذَا فَعَلِّمْنِي .فَقَالَ " إِذَا قُمْتَ إِلَى الصَّلاَةِ فَكَبِّرْ ثُمَّ اقْرَأْ بِمَا تَيَسَّرَ مَعَكَ مِنَ الْقُرْآنِ ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا ثُمَّ ارْفَعْ حَتَّى تَعْتَدِلَ قَائِمًا ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا ثُمَّ ارْفَعْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا وَافْعَلْ ذَلِكَ فِي صَلاَتِكَ كُلِّهَا " .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ وَقَدْ رَوَى ابْنُ نُمَيْرٍ هَذَا الْحَدِيثَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ . وَرِوَايَةُ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَصَحُّ . وَسَعِيدٌ الْمَقْبُرِيُّ قَدْ سَمِعَ مِنْ أَبِي هُرَيْرَةَ وَرَوَى عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَأَبُو سَعِيدٍ الْمَقْبُرِيُّ اسْمُهُ كَيْسَانُ وَسَعِيدٌ الْمَقْبُرِيُّ يُكْنَى أَبَا سَعْدٍ وَكَيْسَانُ عَبْدٌ كَانَ مُكَاتَبًا لِبَعْضِهِمْ .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) মসজিদে গেলেন। এ সময় একটি লোক এসে নামায আদায় করল। (নামায শেষ করে) সে এসে নবী (ﷺ)-কে সালাম করল। তিনি সালামের উত্তর দিয়ে তাকে বললেনঃ তুমি আবার গিয়ে নামায আদায় করে এসো, তোমার নামায হয়নি। এভাবে সে তিনবার নামায আদায় করল। তারপর লোকটি তাঁকে বলল, সেই সত্তার শপথ, যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন! আমি এর চেয়ে ভালভাবে নামায আদায় করতে পারছি না, আমাকে শিখিয়ে দিন।তিনি বললেনঃ যখন তুমি নামায আদায় করতে দাঁড়াও তখন তাকবির (তাহরীমা) বল, তারপর কোরআনের যে জায়গা হতে পাঠ করতে সহজ হয় তা পাঠ কর; তারপর রুকূতে যাও এবং রুকূর মধ্যে স্থির থাক; তারপর মাথা তুলে সোজা হয়ে দাঁড়াও; তারপর সাজদাহ্‌ কর এবং সাজদাহ্‌র মধ্যে স্থির থাক; তারপর মাথা তুলে আরামে বস। তোমার সমস্ত নামায এভাবে আদায় কর।

আবূ ‘ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান সহীহ্‌। ইবনু নুমাইর বর্ণনা করেছেন ‘উবাইদুল্লাহ ইবনু ‘উমার হতে, তিনি সা’ঈদ আল-মাক্ববুরী হতে তিনি আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণনা করেছেন। এই বর্ণনায় সাঈদ তার পিতা থেকে কথাটি উল্লেখ নেই। উবাইদুল্লাহ ইবনু ‘উমার হতে ইয়াহইয়া ইবনু সা’ঈদের বর্ণনাটি অধিক সহীহ্‌। সা’ঈদ মাক্ববুরী আবূ হুরায়রার নিকট হাদীস শুনেছেন। আবার তার পিতার সূত্রে আবূ হুরায়রা হতেও বর্ণনা করেছেন। আবূ সা’ঈদ মাক্ববুরী’র নাম কাইসান। সা’ঈদ মাক্ববুরীর উপনাম আবূ সা’দ। কাইসান মুকাতাব দাস ছিলেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩০৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে একজন লোকের নামাজ শেখার ঘটনা এসেছে। তিনি নামাজ পড়ে নবী (صلى الله عليه وسلم)-কে সালাম করলেন। নবী (صلى الله عليه وسلم) উত্তর দিয়ে বললেন, ফিরে গিয়ে নামাজ পড়, তোমার নামাজ হয়নি। তিনবার এমন হওয়ার পর লোকটি বললেন, আমি এর চেয়ে ভালোভাবে পারি না, আমাকে শিখিয়ে দিন। তখন নবী (صلى الله عليه وسلم) নামাজের সহজ ধাপগুলো বললেন—দাঁড়ালে তাকবির বলবে, কুরআন থেকে যা সহজ হয় পড়বে, রুকুতে যাবে এবং স্থির থাকবে, মাথা তুলে সোজা দাঁড়াবে, সিজদায় যাবে এবং স্থির থাকবে, তারপর মাথা তুলে আরামে বসবে। পুরো নামাজ এভাবেই আদায় করতে বলা হয়েছে। তাই নামাজের নিয়ম শেখার ক্ষেত্রে এই হাদিস খুব গুরুত্বপূর্ণ। এখানে নামাজে ধীরতা, রুকু সিজদায় স্থিরতা এবং শেখার বিনয়—সবই আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নামাজ শুরু হয় তাকবির দিয়ে এবং কুরআন পাঠ তার গুরুত্বপূর্ণ অংশ।
  • রুকু ও সিজদায় স্থির না হলে নামাজের পূর্ণতা কমে যায়।
  • যা জানা নেই, তা জিজ্ঞেস করে শিখে নেওয়া উচিত।
  • পুরো নামাজে একইভাবে শান্ত ও সঠিক পদ্ধতি বজায় রাখা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন