৪৪/৪৪. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩২৫২ - মুসিবত, পাপ ও আল্লাহর ক্ষমা
সূরা আশ-শূরা (হা-মীম-‘আইন সীন ক্বাফ)
মুসিবত কেন আসে: পাপ, শিক্ষা ও আল্লাহর ক্ষমা
জামে‘ আত-তিরমিযী : ৩২৫২
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩২৫২
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ الْوَازِعِ، حَدَّثَنِي شَيْخٌ، مِنْ بَنِي مُرَّةَ قَالَ قَدِمْتُ الْكُوفَةَ فَأُخْبِرْتُ عَنْ بِلاَلِ بْنِ أَبِي بُرْدَةَ، فَقُلْتُ إِنَّ فِيهِ لَمُعْتَبَرًا فَأَتَيْتُهُ وَهُوَ مَحْبُوسٌ فِي دَارِهِ الَّتِي قَدْ كَانَ بَنَى قَالَ وَإِذَا كُلُّ شَيْءٍ مِنْهُ قَدْ تَغَيَّرَ مِنَ الْعَذَابِ وَالضَّرْبِ وَإِذَا هُوَ فِي قُشَاشٍ فَقُلْتُ الْحَمْدُ لِلَّهِ يَا بِلاَلُ لَقَدْ رَأَيْتُكَ وَأَنْتَ تَمُرُّ بِنَا تُمْسِكُ بِأَنْفِكَ مِنْ غَيْرِ غُبَارٍ وَأَنْتَ فِي حَالِكَ هَذَا الْيَوْمَ فَقَالَ مِمَّنْ أَنْتَ فَقُلْتُ مِنْ بَنِي مُرَّةَ بْنِ عَبَّادٍ . فَقَالَ أَلاَ أُحَدِّثُكَ حَدِيثًا عَسَى اللَّهُ أَنْ يَنْفَعَكَ بِهِ قُلْتُ هَاتِ . قَالَ حَدَّثَنِي أَبِي أَبُو بُرْدَةَ عَنْ أَبِيهِ أَبِي مُوسَى أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ «لاَ يُصِيبُ عَبْدًا نَكْبَةٌ فَمَا فَوْقَهَا أَوْ دُونَهَا إِلاَّ بِذَنْبٍ وَمَا يَعْفُو اللَّهُ عَنْهُ أَكْثَرُ» . قَالَ وَقَرَأََ : ﴾وما أَصَابَكُمْ مِنْ مُصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَنْ كَثِيرٍ﴿ .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ .
মুররা গোত্রের কোন এক লোক হতে বর্ণিতঃ
একদা আমি কূফায় পৌঁছে বিলাল ইবনু আবু বুরদা প্রসঙ্গে অবহিত হলাম। আমি বললাম, তাঁর এ শোকাভূত অবস্থাতে অবশ্যই কোন শিক্ষণীয় বিষয় আছে। তারপর আমি তাঁর নিকটে আসলাম এবং তিনি ছিলেন তাঁর নিজ তৈরী ঘরে বন্দি। তাঁর সমস্ত মালসামান মারপিট ও নির্যাতনের ফলে পরিবর্তিত (উলোট-পালোট) হয়ে আছে। তাঁর পরনের পোশাক ছিল ছিন্নভিন্ন।আমি বললাম, ‘আলহামদু লিল্লাহ’, হে বিলাল! আমি তোমাকে দেখেছি যে, তুমি আমাদের সামনে দিয়ে ধুলোবালি না থাকা সত্ত্বেও নাক চেপে চলে যেতে। আর আজ তোমার এ অসহায় অবস্থা! সে বলল, আপনি কোন গোত্রের লোক? আমি বললাম মুররা ইবনু আব্বাদ গোত্রের। এবার তিনি বললেন, আমি কি আপনার নিকট একটি হাদীস বর্ণনা করব না, যার দ্বারা আশা করা যায় আল্লাহ তা’আলা আপনাকে উপকৃত করবেন? আমি বললাম, হ্যাঁ শুনাও সে হাদীস। তিনি বললেন, আবূ বুরদা তাঁর পিতা আবূ মূসা (রাঃ)-এর সূত্রে এ হাদীস আমার নিকটে বর্ণনা করেছেন। রাসুলুল্লাহ (ﷺ) বলেনঃ কোন বান্দার উপর ছোট-বড় যে কোন মুসিবতই আসে তা তার পাপের জন্যই আসে। আর আল্লাহ তা’আলা অনেক পাপই মাফ করে দেন।তিনি বললেন, তারপর রাসুলুল্লাহ (ﷺ) এ আয়াত পাঠ করেনঃ “আর যেসব বিপদ-আপদ তোমাদের উপর আপতিত হয়, তা তো তোমাদের স্বহস্তার্জিত কর্মেরই কারণে এবং অনেক পাপ তো তিনি ক্ষমা করে দেন।”(সূরাঃ আশ-শূরা–৩০)
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩২৫২-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় মুসিবত, পাপ এবং আল্লাহর ক্ষমা। বর্ণনায় বিলাল ইবনু আবু বুরদার বদলে যাওয়া অবস্থা দেখে একজন ব্যক্তি শিক্ষা নেওয়ার কথা বলেন। পরে আবু মূসা (রাঃ)-এর সূত্রে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর বক্তব্য উল্লেখ করা হয়: বান্দার উপর ছোট বা বড় যে বিপদ আসে, তা তার পাপের কারণে আসে; তবে আল্লাহ অনেক পাপ ক্ষমা করে দেন। এরপর সূরা আশ-শূরার ৩০ নম্বর আয়াত পড়া হয়, যেখানে বিপদকে মানুষের হাতের কাজের সঙ্গে যুক্ত করা হয়েছে এবং আল্লাহর ব্যাপক ক্ষমার কথা বলা হয়েছে। হাদিসটি বিপদের সময় শুধু অন্যকে দোষ না দিয়ে নিজের কাজও পর্যালোচনা করতে শেখায়। তবে এর বক্তব্য অনুযায়ী আল্লাহর ক্ষমা মানুষের অপরাধের চেয়ে অনেক বেশি—এটি হতাশ না হয়ে তওবা, সংশোধন ও ক্ষমা প্রার্থনার দিকে ফেরার আশা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মুসিবতের সময় নিজের কাজ ও ভুল পর্যালোচনা করা উচিত।
- মানুষের পাপ বিপদের কারণ হতে পারে।
- আল্লাহ বহু পাপ ক্ষমা করে দেন।
- অন্যের পতন দেখে অহংকার নয়, শিক্ষা নেওয়া দরকার।
