৪৪/৫০. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩২৬৮ - মন্দ নামে ডাকা নিষেধ

সূরা আল-হুজুরাত

মন্দ নামে ডাকা নিষেধ: ইসলামে সম্মানজনক সম্বোধনের শিক্ষা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩২৬৮

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِسْحَاقَ الْجَوْهَرِيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا أَبُو زَيْدٍ، عَنْ شُعْبَةَ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، قَالَ سَمِعْتُ الشَّعْبِيَّ، يُحَدِّثُ عَنْ أَبِي جَبِيرَةَ بْنِ الضَّحَّاكِ، قَالَ كَانَ الرَّجُلُ مِنَّا يَكُونُ لَهُ الاِسْمَيْنِ وَالثَّلاَثَةَ فَيُدْعَى بِبَعْضِهَا فَعَسَى أَنْ يَكْرَهَ قَالَ فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ ﴾ وَلاَ تَنَابَزُوا بِالأَلْقَابِ ﴿ .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . أَبُو جَبِيرَةَ هُوَ أَخُو ثَابِتِ بْنِ الضَّحَّاكِ بْنِ خَلِيفَةَ أَنْصَارِيٌّ وَأَبُو زَيْدٍ سَعِيدُ بْنُ الرَّبِيعِ صَاحِبُ الْهَرَوِيِّ بَصْرِيٌّ ثِقَةٌ .

আবূ জুবাইরাহ ইবনুয যাহহাক (রাঃ) হতে বর্ণিতঃ

আমাদের কারো কারো দু’তিনটি নাম থাকতো। কোন কোন নামে সম্বোধন করা তাদের কাছে মন্দ লাগত।এ প্রসঙ্গেই এ আয়াতটি অবতীর্ণ হয় (অনুবাদ)ঃ “তোমরা একে অন্যকে মন্দ নামে সম্বোধন করো না ......”-(সূরা ফাতহ)।

আবূ ‘ঈসা বলেন, এটি হাসান সহীহ হাদিস। আবূ জুবাইরাহ ইবনুয যাহহাক (রাঃ) হলেন সাবিত ইবনুয যাহহাক আল-আনসারী (রাঃ) এর সহোদর ভাই। আল-হারাভীর সঙ্গী আবূ যাইদের নাম সা’ঈদ ইবনুর রাবী বাসরার অধিবাসী নির্ভরযোগ্য রাবী। আবূ সালামাহ ইয়াহইয়া ইবনু’ খালাফ-বিশর ইবনুল মুফাযযাল হতে, তিনি দাউদ ইবনু আবূ হিন্দ হতে, তিনি শা’বী হতে, তিনি আবূ জুবাইরাহ ইবনুয যাহহাক (রাঃ) হতে উপরের হাদিসের একই রকম বর্ণনা করেছেন। আবূ ঈসা বলেন, এ হাদিসটি হাসান সহীহ।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩২৬৮-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো কাউকে এমন নামে বা উপাধিতে না ডাকা, যা সে অপছন্দ করে। বর্ণনাকারী জানান, তাঁদের কারও দুই বা তিনটি নাম থাকত। কোনো কোনো নামে ডাকা হলে সেই ব্যক্তি কষ্ট পেত বা তা পছন্দ করত না। এই অবস্থার সঙ্গে সম্পর্কিতভাবে “তোমরা একে অন্যকে মন্দ নামে সম্বোধন করো না” আয়াতটি নাজিল হয়। তাই ইসলামে সম্মানজনক সম্বোধন শুধু সামাজিক ভদ্রতা নয়; মানুষের অনুভূতি ও মর্যাদা রক্ষারও অংশ। “মন্দ নামে ডাকা”, “খারাপ উপাধি” এবং “সূরা হুজুরাত ১১” এই হাদিসের মূল অনুসন্ধান শব্দ। কারও পুরোনো নাম, ডাকনাম বা পরিচয় তাকে কষ্ট দিলে মজা করে হলেও তা ব্যবহার না করাই বর্ণনার সরাসরি শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কেউ যে নাম অপছন্দ করে, সেই নামে তাকে ডাকা উচিত নয়।
  • ডাকনাম বা উপাধি ব্যবহারে মানুষের অনুভূতি বিবেচনা করতে হবে।
  • মন্দ নামে সম্বোধন করা থেকে কুরআনে নিষেধ করা হয়েছে।
  • সম্মানজনক ভাষা পারস্পরিক সম্পর্ক সুন্দর রাখতে সাহায্য করে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন