৪৪/৫০. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩২৬৯ - নবীর নেতৃত্ব ও ওহির অনুসরণ

সূরা আল-হুজুরাত

ওহিপ্রাপ্ত নবীর নেতৃত্ব: মানুষের মতের চেয়ে সঠিক নির্দেশনা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩২৬৯

حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، عَنِ الْمُسْتَمِرِّ بْنِ الرَّيَّانِ، عَنْ أَبِي نَضْرَةَ، قَالَ قَرَأَ أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ : ﴾ واعْلَمُوا أَنَّ فِيكُمْ، رَسُولَ اللَّهِ لَوْ يُطِيعُكُمْ فِي كَثِيرٍ مِنَ الأَمْرِ لَعَنِتُّمْ ﴿ قَالَ هَذَا نَبِيُّكُمْ ﷺ يُوحَى إِلَيْهِ وَخِيَارُ أَئِمَّتِكُمْ لَوْ أَطَاعَهُمْ فِي كَثِيرٍ مِنَ الأَمْرِ لَعَنِتُوا فَكَيْفَ بِكُمُ الْيَوْمَ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ . قَالَ عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ سَأَلْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ الْقَطَّانَ عَنِ الْمُسْتَمِرِّ بْنِ الرَّيَّانِ فَقَالَ ثِقَةٌ .

আবূ নায্‌রাহ্‌ (রহঃ) হতে বর্ণিতঃ

আবূ সা’ঈদ আল-খুদরী (রাঃ) তিলাওয়াত করেন (অনুবাদ) : “তোমরা জেনে রাখ যে, আল্লাহর রাসুল তোমাদের মাঝে আছেন। তিনি অনেক বিষয়ে তোমাদের কথা শুনলে তোমরাই ব্যথিত হতে, কিন্তু তোমাদের কাছে আল্লাহ তা’আলা ঈমানকে প্রিয় করেছেন এবং তাকে তোমাদের হৃদয়গ্রাহী করেছেন......... ” –(সূরা ফাতহ ৭)।তারপর তিনি বলেন, ইনিই তোমাদের নবী (ﷺ), তাঁর কাছে ওহী পাঠানো হয় এবং তিনি হচ্ছেন তোমাদের সবচেয়ে উত্তম নেতা। রাসুল (ﷺ) বহু বিষয়ে তাদের কথা শুনলে তারাই সমস্যায় পড়ে যেতেন। অতএব যদি আজকাল তোমাদের কথা শুনা হয় তাহলে কি পরিস্থিতি হবে!

আবূ ‘ঈসা বলেন, এ হাদিসটি হাসান সহীহ গারীব। আলী ইবনুল মাদীনী বলেন, আমি ইয়াহইয়া ইবনু সা’ঈদ আল-কাত্তানের কাছে মুসতামির ইবনু রাইয়্যানের অবস্থা প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন যে, তিনি নির্ভরযোগ্য বর্ণনাকারী।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩২৬৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবু সাঈদ আল-খুদরি (রাঃ) সূরা হুজুরাতের আয়াত পড়ে একটি গুরুত্বপূর্ণ কথা বলেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁদের মাঝে ছিলেন, তাঁর কাছে ওহি আসত এবং তিনি ছিলেন উত্তম নেতা। যদি তিনি বহু বিষয়ে মানুষের কথা মেনে নিতেন, তাহলে সেই মানুষরাই সমস্যায় পড়ে যেত। এরপর আবু সাঈদ (রাঃ) নিজের সময়ের মানুষদের কথা ভেবে বলেন, আজ যদি তোমাদের কথা শোনা হয়, তাহলে কী অবস্থা হবে! মূল শিক্ষা হলো—মানুষের মত সব সময় সঠিক নয়, বিশেষ করে ওহির নির্দেশনার সামনে। “রাসূলের আনুগত্য”, “ওহির অনুসরণ” এবং “নবীর নেতৃত্ব” এই হাদিসের প্রধান বিষয়। নিজের মতকে চূড়ান্ত ধরে না নিয়ে আল্লাহর রাসূলের নির্দেশকে অগ্রাধিকার দেওয়া এবং সিদ্ধান্তে বিনয়ী থাকা এই বর্ণনার সরাসরি শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ওহিপ্রাপ্ত নেতা; তাঁর নির্দেশনা মানুষের সাধারণ মতের মতো নয়।
  • মানুষের সব প্রস্তাব মানলে অনেক সময় মানুষেরই কষ্ট হতে পারে।
  • নিজের মতকে সব সময় নির্ভুল মনে করা উচিত নয়।
  • ওহির নির্দেশনার সামনে বিনয় ও আনুগত্য রাখা দরকার।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন