১/৩৬. অধ্যায়ঃ
যে ব্যক্তি কোনো অঙ্গ দুইবার এবং কোনো অঙ্গ তিনবার ধোয়
জামে তিরমিযী : ৪৭
জামে তিরমিযীহাদিস নম্বর ৪৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم تَوَضَّأَ فَغَسَلَ وَجْهَهُ ثَلاَثًا وَغَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ وَمَسَحَ بِرَأْسِهِ وَغَسَلَ رِجْلَيْهِ مَرَّتَيْنِ . قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ ذُكِرَ فِي غَيْرِ حَدِيثٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم تَوَضَّأَ بَعْضَ وُضُوئِهِ مَرَّةً وَبَعْضَهُ ثَلاَثًا . وَقَدْ رَخَّصَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ فِي ذَلِكَ لَمْ يَرَوْا بَأْسًا أَنْ يَتَوَضَّأَ الرَّجْلُ بَعْضَ وُضُوئِهِ ثَلاَثًا وَبَعْضَهُ مَرَّتَيْنِ أَوْ مَرَّةً .
‘আবদুল্লাহ ইবনু যাইদ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) একবার ওজু করলেন। তিনি তিনবার মুখমণ্ডল ধুলেন, দুই হাত দুবার করে ধুলেন, মাথা মাসেহ করলেন এবং উভয় পা দুবার ধুলেন। হাদীসটি হাসান সহিহ।
সহীহ্। আবূ দাঊদ- (১০৯)।আবূ ‘ঈসা বলেনঃ হাদীসটি হাসান সহীহ। এ ছাড়াও কায়েকটি হাদীসে উল্লেখ আছেঃ “রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কোন অঙ্গ একবার এবং কোন অঙ্গ তিনবার ধুয়েছেন। ”এর পরিপ্রেক্ষিতে কিছু আলিম অনুমতি দিয়েছেন যে, কেউ যদি ওযূর সময় কোন অঙ্গ দু’বার, কোন অঙ্গ তিনবার এবং কোন অঙ্গ একবার ধোয় তবে তাতে কোন অপরাধ নেই।
