১/৪৪. অধ্যায়ঃ
প্রত্যেক ওয়াক্তের নামাজের জন্য নতুনভাবে ওজু করা
জামে তিরমিযী : ৬০
জামে তিরমিযীহাদিস নম্বর ৬০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَعَبْدُ الرَّحْمَنِ، هُوَ ابْنُ مَهْدِيٍّ قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ سَعِيدٍ، عَنْ عَمْرِو بْنِ عَامِرٍ الأَنْصَارِيِّ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَتَوَضَّأُ عِنْدَ كُلِّ صَلاَةٍ . قُلْتُ فَأَنْتُمْ مَا كُنْتُمْ تَصْنَعُونَ قَالَ كُنَّا نُصَلِّي الصَّلَوَاتِ كُلَّهَا بِوُضُوءٍ وَاحِدٍ مَا لَمْ نُحْدِثْ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
‘আমর ইবনু ‘আমির আনসারী (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আনাস ইবন মালিক (রাঃ)-কে বলতে শুনেছি: নবী (ﷺ) প্রত্যেক নামাজের ওয়াক্তে নতুন করে ওজু করতেন। আমি আনাসকে প্রশ্ন করলাম, আপনারা কি করেন? তিনি বলেন, আমাদের ওজু নষ্ট না হলে একই ওজুতে আমরা সব ওয়াক্তের নামাজ আদায় করে নেই।
সহীহ্। ইবনু মাজাহ – (৫০৯), বুখারী।আবূ ‘ঈসা বলেনঃ হাদীসটি হাসান সহীহ। হুমাইদের সূত্রে আনাস থেকে বর্ণিত আরেকটি উত্তম সনদের হাদীস রয়েছে। হাদীসটি হাসান গারীব।
