৬/১৩. অধ্যায়ঃ
বিলম্ব না করে ইফতার করা
জামে তিরমিযী : ৭০২
জামে তিরমিযীহাদিস নম্বর ৭০২
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي عَطِيَّةَ، قَالَ دَخَلْتُ أَنَا وَمَسْرُوقٌ، عَلَى عَائِشَةَ فَقُلْنَا يَا أُمَّ الْمُؤْمِنِينَ رَجُلاَنِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَحَدُهُمَا يُعَجِّلُ الإِفْطَارَ وَيُعَجِّلُ الصَّلاَةَ وَالآخَرُ يُؤَخِّرُ الإِفْطَارَ وَيُؤَخِّرُ الصَّلاَةَ . قَالَتْ أَيُّهُمَا يُعَجِّلُ الإِفْطَارَ وَيُعَجِّلُ الصَّلاَةَ قُلْنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ . قَالَتْ هَكَذَا صَنَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم . وَالآخَرُ أَبُو مُوسَى . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَأَبُو عَطِيَّةَ اسْمُهُ مَالِكُ بْنُ أَبِي عَامِرٍ الْهَمْدَانِيُّ وَيُقَالُ مَالِكُ بْنُ عَامِرٍ الْهَمْدَانِيُّ وَابْنُ عَامِرٍ أَصَحُّ .
আবূ আতিয়্যা (রহঃ) হতে বর্ণিতঃ
আমি ও মাসরূক আয়িশা (রাঃ)-এর নিকটে গিয়ে বললাম, হে উম্মুল মু’মিনীন! রাসূলুল্লাহ (ﷺ)-এর দুজন সাহাবীর মধ্যে একজন ইফতার করেন এবং নামাজ আদায় করেন বিলম্ব না করে আর অন্যজন ইফতার করেন এবং নামাজ আদায় করেন বিলম্ব করে। তিনি বললেন, তাঁদের মধ্যে কে অবিলম্বে ইফতার করেন এবং নামাজ আদায় করেন? আমরা বললাম, আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ)। তিনি বললেন, এভাবেই রাসূলুল্লাহ (ﷺ) করেছেন। অপর সাহাবী ছিলেন আবু মূসা (রাঃ)।
-সহীহ্, সহীহ আবূ দাঊদ (২০৩৯), মুসলিমএই হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্ বলেছেন। আবূ আতিয়্যার নাম মালিক, পিতা আবূ আমির হামদানী, মতান্তরে ইবনু আমির এবং এটিই অধিকতর সহীহ্।
